Class 6 English All Lesson Solution
Class 6 English Solution

Class 6 English Lesson 23 We live in a global village

Class 6 English Lesson 23 We live in a global village: Dear Sohan,I hope you are doing well, and focusing on your studies. I received your letter last week, but did not have the time to write back. Things are really busy here in Congo.

Class 6 English Lesson 23 We live in a global village:

Lesson 23 : We live in a global village – আমরা একটি বৈশ্বিক গ্রামে বাস করি



A. Look at the pictures and discuss with your partner what you see in them.
– ছবিগুলো দেখো এবং সেগুলোতে তুমি কী দেখতে পাচ্ছো তা তোমার সঙ্গীর সাথে আলোচনা করো।

Ans.

Myself : What can you see in the pictures? (ছবিগুলোতে তুমি কী দেখতে পাচ্ছো?)
My Partner: In the first picture, there are some members of a UN Peacekeeping Mission. Possibly, they are on a campaign. (প্রথম ছবিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কিছু সদস্য রয়েছেন। সম্ভবত তাঁরা কোনো প্রচারণা চালাচ্ছেন।)
Myself : And in the second picture? (আর দ্বিতীয় ছবিতে?)
My Partner: In the second picture, I see a military man playing football with children holding a file in his hand. (দ্বিতীয় ছবিতে আমি সামরিক বাহিনীর একজন সদস্যকে হাতে একটি ফাইল নিয়ে মাঠে বাচ্চাদের সাথে ফুটবল খেলতে দেখতে পাচ্ছি।)
Myself : Thank you for your opinion. (তোমার মতামতের জন্য ধন্যবাদ।)
My Partner: Thank you, too. (তোমাকেও ধন্যবাদ।)


B. Sohan has received a letter from his uncle, who is a captain in the Bangladesh Army. At present, he is in Congo on a UN Peacekeeping Mission. Read his letter and do the activities that follow. সোহান তার চাচার কাছ থেকে একটি চিঠি পেয়েছে, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অধিনায়ক। বর্তমানে তিনি কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আছেন। তাঁর চিঠিটি পড়ো এবং পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করো।

Text অনুবাদ
Dear Sohan,
I hope you are doing well, and focusing on your studies. I received your letter last week, but did not have the time to write back. Things are really busy here in Congo. I am glad to know that you read up about this country. You’re right- Congo is a country in central Africa. It is rich in natural resources and its people are incredible. However, there are several regions in this country which face problems like political and ethnic conflict, often resulting in violent incidents. We try to maintain peace and security in those areas. We distribute food, water, and medicine to people, and sometimes even build houses for them. We also teach children in small schools.
প্রিয় সোহান,
আশা করি তুমি ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমি গত সপ্তাহে তোমার চিঠি পেয়েছিলাম কিন্তু তোমাকে লেখার সময় পাইনি।
কঙ্গোতে খুব ব্যস্ত সময় কাটছে। আমি জেনে খুশি হয়েছি যে তুমি এই দেশটি সম্পর্কে পড়েছ। তুমি ঠিকই ধরেছ- কঙ্গো মধ্য আফ্রিকার একটি দেশ। এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং এখানকার মানুষ অসাধারণ। কিন্তু, এই দেশের কয়েকটি অঞ্চল রাজনৈতিক এবং জাতিগত দ্বন্দ্বের মতো সমস্যার সম্মুখীন, যার ফলে প্রায়ই সেখানে সহিংস ঘটনা ঘটে। আমরা সেইসব অঞ্চলের শান্তি এবং নিরাপতা রক্ষার চেষ্টা করছি। আমরা মানুষের মধ্যে খাদ্য, পানি ও ওষুধ বিতরণ করি এবং মাঝে মাঝে তাদের জন্য ঘরও তৈরি করে দিই। আমরা ছোট ছোট স্কুলে শিশুদের শিক্ষাও দিই।
Enough about the work I do here. Today, I’d like to tell you about interesting young man I met here His name is Ashar Santoso. He was born in Indonesia. When was eight, he moved to Singapore with his parents and went to Singaporean school. After a few years, he went to Denmark and completed his schooling there. For higher studies, he enrolled in university in the US, and completed both his bachelor’s and master’s degrees there. Since then, he has travelled to many other countries around the world. আমার এখানের কাজ সম্পর্কে অনেক বলা হয়েছে। আজকে আমি তোমাকে এক মজার তরুণ ব্যক্তি সম্পর্কে বলতে চাই, যার সাথে আমার এখানে এসে সাক্ষাৎ হয়েছে। তাঁর নাম আশার সাতোসো। তাঁর জন্ম হয়েছিল ইন্দোনেশিয়াতে। যখন তাঁর বয়স আট বছর তখন তিনি তাঁর বাবা-মার সাথে সিঙ্গাপুর চলে যান এবং একটি সিঙ্গাপুরিয়ান স্কুলে ভর্তি হন। কয়েক বছর পর তিনি ডেনমার্কে যান এবং সেখানে তাঁর স্কুল জীবনের পড়াশোনা শেষ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর উভয়ই সম্পন্ন করেন। তারপর থেকে তিনি সারাবিশ্বের আরও অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন।
Ashar is now in Congo as a member of a voluntary organisation. His main job is to take care of children’s education in a community school. His group has ten other members, all from different countries. Ashar is a nice fellow and has become a good friend of ours. We call him ‘Mr Global Citizen’.
I was talking to him the other day, and mentioned how impressed I am that he has been to so many about that, and he said:
“It’s really nice to work with different people. I get to know so much about them – their language, family life, culture, their thoughts and aspirations. I sometimes think I belong to all.”
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে আশার এখন কঙ্গোতে আছেন। তাঁর প্রধান কাজ হচ্ছে একটি কমিউনিটি স্কুলের শিশুদের শিক্ষার দেখাশোনা করা। তাঁর দলে আরও দশজন সদস্য আছে, তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দেশের। আশার একজন চমৎকার মানুষ এবং আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছেন। আমরা তাঁকে ‘জনাব বিশ্ব নাগরিক’ (মিস্টার গ্লোবাল সিটিজেন) বলে ডাকি।
আমি সেদিন তাঁর সাথে কথা বলছিলাম এবং তাঁকে বলেছিলাম, তিনি যে এতগুলো দেশে গিয়েছেন তার জন্যে আমি কত মুখ। আমি তাঁকে জিজ্ঞেস করতাম অনুভব বললেন:
“বিভিন্ন মানুষের সাথে কাজ করা সত্যিই খুব চমৎকার বিষয়। আমি তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি- তাদের ভাষা, পারিবারিক জীবন, সংস্কৃতি, তাদের চিন্তা-ভাবনা এবং আশা-আকাক্সক্ষা। আমার মাঝে মাঝে মনে হয় আমি সবার জন্য।”
“Well, Ashar, you’re a true global citizen,” I said.
“Aren’t you too, Reza?” smiled Ashar Santoso. “We’re all part of the same human race, aren’t we?”
I’ve thought a lot about what Ashar said. I guess we can all be global citizens if we look at the world and its people the way he does. How do you feel about it?
Well, that’s all for today. I hope your final exams go well. Write to me soon.
“বাহ, আশার, আপনি সত্যিই একজন বৈশ্বিক নাগরিক” আমি বললাম। “আপনিও কি নন, রেজা?” আশার সান্তোসো হেসে উত্তর দিলেন। “আমরা সকলেই একই মানবজাতির অংশ, তাই না?”
আশার যেটা বলেছিলেন সেটা নিয়ে আমি অনেক ভেবেছি। আমার মনে হয় আমরা যদি তাঁর মতো করে সারা বিশ্ব এবং বিশ্বের মানুষকে দেখি তাহলে আমরা সকলেই বৈশ্বিক নাগরিক হতে পারব। তোমার এটি নিয়ে কী মনে হয়?
বেশ, আজ এপর্যন্তই। আশা করি তোমার বার্ষিক পরীক্ষা ভালো হয়েছে। আমাকে শীঘ্রই লিখো।
With love,
Uncle Reza
ভালোবাসা রইল,
রেজা চাচা

B1. Now, match the words in column A with their meaning in column B.– এখন, কলাম A এর শব্দগুলো কলাম B তে থাকা অর্থগুলোর সাথে মেলাও।

A B
challenging
maintain
graduation
clash
global
keep up
international
difficult
university degree
fight

Ans.

challenging – ঝুঁকিপূর্ণdifficult – কঠিন
maintain – বজায় রাখাkeep up- বজায় রাখা
graduation – স্নাতকuniversity degree – বিশ্ববিদ্যালয় ডিগ্রি
clash – সংঘর্ষfight – লড়াই
global – সর্বজনীনinternational – আন্তর্জাতিক


B2. Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

1. Where is Congo? (কঙ্গো কোথায় অবস্থিত?)
Ans. Congo is in Central Africa. (কঙ্গো মধ্য-আফ্রিকায় অবস্থিত।)

2. Who called Ashar Santoso ‘Mr Global Citizen? Why? (কে আশার সানতোসো কে ‘জনাব বিশ্ব নাগরিক’ বলেন? কেন বলেন?)
Ans. Uncle Reza and the others called Ashar Santoso ‘Mr Global Citizen.’ It is because he has been to a number of countries for his education and profession. (রেজা কাকা এবং অন্যান্যরা আশার সানতোসোকে ‘জনাব বিশ্ব নাগরিক’ বলেন। এর কারণ তিনি তাঁর শিক্ষা ও পেশাগত কারণে অনেকগুলো দেশে গিয়েছেন।)

3. Would you like to be a ‘global citizen’? (তুমি কি ‘বিশ্ব নাগরিক’ হতে চাও?)
Ans. Yes, being inspired by Ashar Santoso’s life, I want to be a global citizen. (হ্যাঁ, আশার সানতোসোর জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে আমিও একজন বৈশ্বিক নাগরিক হতে চাই।)


B3 এর সমাধান ও সকল বিষয়ের গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো ।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: Lesson 22 Wonders of the world 2

Read More: Lesson 24 Our wage earners

Codehorse App

Check Also

Class 6 English All Lesson Solution

Class 6 English Lesson 33 The Garden

Class 6 English Lesson 33 The Garden: Frog was in his garden. Toad came walking …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *