Class 8 English Unit 3 Lesson 6 Physical Exercise: 1. What things are necessary for good health? 2. How many physical exercises are there? 3. Why do we need physical exercise? 4. What physical exercises do you do? 5. Do you have a physical education teacher in your school? How does she/he help you to do physical exercise?.
Class 8 English Unit 3 Lesson 6 Physical Exercise:
A. Look at the picture and talk about it with your partner. (ছবিটি দেখ এবং তোমার সঙ্গীর সাথে এ সম্পর্কে বলো।)
Ans: In the picture, I see that a boy is taking physical exercise. He is stretching his hands and legs. (ছবিতে আমি দেখতে পাচ্ছি যে একটি বালক শরীর চর্চা করছে। সে তার হাত এবং পা প্রসারিত করছে।)
B. Read the text and answer the following questions. (অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও।)
Mr. Pronay Larma, the physical education teacher of Rooppur High School is talking about health to his students. রূপপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক জনাব প্রণয় লারমা তাঁর শিক্ষার্থীদের নিকট স্বাস্থ্য সম্পর্কে বলছেন।
“What things are necessary for good health?” he asks the students. “সুস্বাস্থ্যের জন্য কী কী জিনিস প্রয়োজন?” তিনি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন।
“We need a lot of things, teacher,” says Rushad. “We need healthy food, proper rest and sleep. We also have to be clean and tidy.” “আমাদের অনেক কিছু দরকার, শিক্ষক,” রুশাদ বলে। “আমাদের দরকার স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। আমাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্নও হতে হবে।”
“Good!” says Mr Larma. “These are the things you need for good health. But another thing that you also need is regular physical exercise.” “ভালো।” জনাব লারমা বলেন। “এই জিনিসগুলোই তোমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। কিন্তু আরও একটি জিনিস তোমাদের প্রয়োজন আর সেটি হলো নিয়মিত শরীরচর্চা।”
“What types of physical exercise can we do, teacher?” asks Rayeed. “আমরা কী ধরনের শরীরচর্চা করতে পারি, শিক্ষক?” রাইদ জিজ্ঞাসা করে।
“Well,” says Mr Larma., “There are different kinds of physical exercise. You can do them indoors as well as outdoors. In the house, you can do some freehand exercises. That is, you can stretch different parts of your body. Outside, you can play, swim or simply walk.”
“ঠিক আছে,” বলেন জনাব লারমা। “বিভিন্ন প্রকার শরীরচর্চা আছে। তোমরা এগুলো বাড়িতে এবং উন্মুক্ত স্থানেও করতে পারো। বাড়িতে তোমরা খালি হাতে শরীরচর্চা করতে পারো। তা হলো, তোমরা শরীরের বিভিন্ন অংশ প্রসারিত করতে পারো। বাইরে তোমরা খেলতে পারো, সাঁতার কাটতে পারো অথবা হাঁটতে পারো।”
“Why do we need physical exercise, teacher?” asks Ranjan. “শরীরচর্চা আমাদের কেন দরকার, শিক্ষক?” রঞ্জন জিজ্ঞাসা করে।
“Well,” says Mr Larma, “The benefits of physical exercise are many. The greatest of thean is that it keeps you fit for work. It also gives you energy, and makes you strong and cheerful. It teaches you regularity and discipline as well.” জনাব লারমা বলেন, “বেশ,” “শরীরচর্চার সুবিধা অনেক। সবচেয়ে বড় সুবিধা হলো এই যে এটি তোমাকে কাজের উপযোগী করে তোলে। এটি তোমাকে আরও শক্তি দেয় এবং তোমাকে শক্তিশালী ও প্রফুল্ল করে। এটি তোমাকে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা শিক্ষা দেয়”।
Questions & Answers (প্রশ্নাবলি ও উত্তর):
1. What things are necessary for good health? (সুস্বাস্থ্যের জন্য কী কী জিনিস দরকার?)
Ans. Healthy food, proper rest and sleep, cleanliness and physical exercise are necessary for good health. (সুস্বাস্থ্যের জন্য দরকার স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শরীরচর্চা।)
2. How many physical exercises are there? (কতগুলো শরীরচর্চা আছে?)
Ans. There are different kinds of exercises which can be practised indoors as well as outdoors. (বিভিন্ন প্রকার শরীরচর্চা আছে যেগুলো বাড়িতে এবং উন্মুক্ত স্থানে চর্চা করা যায়।)
3. Why do we need physical exercise? (আমাদের শরীরচর্চা কেন প্রয়োজন?)
Ans. We need physical exercise to keep ourselves fit for work and enjoy a sound life. (কাজের জন্য নিজেদেরকে উপযুক্ত রাখতে এবং সুস্থ জীবন উপভোগ করতে আমাদের শরীরচর্চার প্রয়োজন।)
4. What physical exercises do you do? (তুমি কী ধরনের শরীরচর্চা করে থাক?)
Ans. I play different games, walk in the morning and sometimes jog. (আমি বিভিন্ন প্রকার খেলাধুলা করি, সকালে হাঁটি এবং মাঝে মাঝে আস্তে আস্তে দৌড়াই।)
5. Do you have a physical education teacher in your school? How does she/he help you to do physical exercise? (তোমাদের বিদ্যালয়ে কী কোনো শরীরচর্চা বিষয়ক শিক্ষক আছেন? তিনি কীভাবে তোমাদের শরীরচর্চা করতে সাহায্য করেন?)
Ans. Yes, we have a physical education teacher in our school. He teaches us and shows us how to do physical exercise. (হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে একজন শরীরচর্চা বিষয়ক শিক্ষক আছেন। তিনি আমাদের শরীরচর্চা শিক্ষা দেন এবং কীভাবে তা করতে হয় তা দেখান।)
C. Here is a list of some physical exercises. Tick which one/ones you like. Then tell the class the reason/s for your liking. Finally, write in your notebook which ones are indoor exercises and which are outdoors, and which ones can be done both indoors and outdoors. (এখানে কিছু শরীরচর্চার একটি তালিকা আছে। তুমি যেটি বা যেগুলো পছন্দ করো সেটি বা সেগুলোতে টিক চিহ্ন দাও। তারপর তোমার পছন্দের কারণ (গুলো) শ্রেণিতে বলো। সবশেষে, তুমি তোমার নোটবইয়ে লেখো কোনগুলো বাড়িতে, কোনগুলো উন্মুক্ত স্থানে এবং কোনগুলো উভয় স্থানেই করা যায়।)
Ans:
Indoor: stretching
Outdoor: swimming, jogging, walking
Both: playing sports, skipping
D. Ask and answer the questions. (প্রশ্ন করো এবং উত্তর দাও।)
1. Do you do physical exercise every day? What sort of exercise do you do? (তুমি কি প্রতিদিন শরীরচর্চা করো? তুমি কী ধরনের শরীরচর্চা করে থাক?)
Ans. Yes, I do. I usually do outdoor exercieses like playing in the field play. (হ্যাঁ, আমি প্রতিদিন শরীরচর্চা করে থাকি। আমি সাধারণত উন্মুক্ত স্থানে শরীরচর্চা যেমন মাঠে খেলাধুলা করি।)
2. Why do you need regular physical exercise? (তোমার নিয়মিত শরীরচর্চা প্রয়োজন কেন?)
Ans. I need regular physical exercise to keep myself fit for work and enjoy sound life. (নিজেকে কাজের উপযোগী করে তুলতে এবং সুস্থ জীবন উপভোগ করতে আমার নিয়মিত শরীরচর্চা প্রয়োজন।)
3. What does physical exercise teach you? (শরীরচর্চা তোমাকে কী শিক্ষা দেয়?)
Ans. Physical excrcise teaches me regularity and discipline. (শরীরচর্চা আমাকে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা শিক্ষা দেয়।)
4. What’s your favourite sport? Do you take part in it? If so, where do you play it and who with? (তোমার প্রিয় খেলা কোনটি? তুমি কী এতে অংশগ্রহণ করো? যদি করে থাক তবে কোথায় এবং কার সাথে খেল?)
Ans. My favourite sport is cricket. Yes, I take part in it. I play it in the field with my friends. (আমার প্রিয় খেলা ক্রিকেট। হ্যাঁ, আমি এতে অংশগ্রহণ করি। আমি এটি আমার বন্ধুদের সাথে মাঠে খেলি।)
Codehorse Learn Free