পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম। এই আনুগত্যের জন্য প্রয়োজন আল্লাহ তায়ালার সত্তা ও গুণাবলি সম্পর্কে জানা ও ইমান আনা। আল্লাহর সত্তা সম্পর্কে পূর্বের পাঠে আমরা জেনেছি। এখন আমরা আল্লাহর গুণাবলি সম্পর্কে জানব। আল্লাহ তায়ালা আমাদের রব। আমাদের পালনকর্তা। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। তিনিই সবকিছু লালনপালন করেন। গাছপালা, পশুপাখি, জীবজন্তু, সবারই খাদ্যের প্রয়োজন হয়। লালন-পালনের দরকার পড়ে। সবার খাদ্য এক রকম নয়। আমরা ভাত, মাছ, গোশত, ফলমূল খাই। পশুপাখি খায় ঘাস ও পোকামাকড় ইত্যাদি। কিন্তু গাছপালা এসব কিছু খেতে পারে না। গাছপালার মুখ নেই। তারা মাটি থেকে শিকড় দিয়ে পানি শুষে নেয়। আর বাতাস থেকে নেয় কার্বন-ডাই-অক্সাইড। এ দিয়ে তারা খাদ্য তৈরি করে।
পঞ্চম শ্রেণি ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন ১। আল্লাহর কোন গুণের কারণে আমরা ক্ষমা পাই?
উত্তর: আল্লাহর গাফুরুন গুণের কারণে আমরা ক্ষমা পাই।
প্রশ্ন ২। আল্লাহ তায়ালা যুগে যুগে নবি-রাসুল পাঠিয়েছেন কেন?
উত্তর: আল্লাহ তায়ালা যুগে যুগে নবি-রাসুল পাঠিয়েছেন মানুষের হিদায়েতের জন্য।
প্রশ্ন ৩। আখিরাতে ভালো কিছু পেতে তুমি কর এমন দুটি কাজ লেখ।
উত্তর: আখিরাতে ভালো কিছু পেতে আমি করি এমন দুটি কাজ হলো- (১) সত্য কথা বলি ও (২) পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি।
প্রশ্ন ৪। সবকিছুরই একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে?
উত্তর: সবকিছুর সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তায়ালা।
প্রশ্ন ৫। আসমাউল হুসনা কাকে বলে?
উত্তর: মহান আল্লাহ তায়ালার সুন্দর নামগুলোকে একত্রে আসমাউল হুসনা বলে।
প্রশ্ন ৬। ভুল হওয়ার সাথে সাথে তুমি কী কর?
উত্তর: ভুল হওয়ার সাথে সাথে আমি অনুতপ্ত হই এবং ক্ষমা চাই।
প্রশ্ন ৭। কেন আমরা গোপনে কারও সম্পর্কে মিথ্যা বলব না?
উত্তর: আমরা গোপনে কারও সম্পর্কে মিথ্যা বলব না। কারণ আল্লাহ সামীউন বা আল্লাহ সর্বশ্রোতা।
প্রশ্ন ৮। মিযান সম্পর্কে দুটি বাক্য লেখ।
উত্তর: মিযান সম্পর্কে দুটি বাক্য হলো- (১) মিযান অর্থ পরিমাপযন্ত্র ও (২) মিযান দ্বারা পাপ-পুণ্যের পরিমাপ করা হয়।
প্রশ্ন ৯। কবরের আজাব থেকে মুক্তি পেতে আমাদের কী করা উচিত?
উত্তর: কবরের আজাব থেকে মুক্তি পেতে আমাদের পাপ কাজ থেকে বিরত থাকা উচিত।
প্রশ্ন ১০। ‘আল্লাহু ক্বাদীরুন’ জেনে তুমি কী কর?
উত্তর: ‘আল্লাহ্ কাদীরুন’ জেনে আমি আল্লাহর ইবাদত করি।
প্রশ্ন ১১। আল্লাহ সর্বশক্তিমান- এ সম্পর্কে দুটি বাক্য লেখ।
উত্তর: আল্লাহ সর্বশক্তিমান- এ সম্পর্কে দুটি বাক্য হলো- (১) আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহর শক্তির অধীন এবং (২) আল্লাহ যাকে ইচ্ছা অফুরন্ত জীবিকা দান করেন।
প্রশ্ন ১২। জান্নাত ও জাহান্নাম সম্পর্কে একটি করে বাক্য লেখ।
উত্তর: জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান।
প্রশ্ন ১৩। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে দুটি বাক্য লেখ।
উত্তর: কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে দুটি বাক্য হলো- (১) পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে ও (২) চাঁদের আলো থাকবে না।
প্রশ্ন ১৪। আলো, বাতাস, পানি সবকিছুই কার দান?
উত্তর: আলো, বাতাস, পানি সবকিছুই আল্লাহর দান।
প্রশ্ন ১৫। আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা কে?
উত্তর: আল্লাহ তায়ালা আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা।
প্রশ্ন ১৬। আমাদের পাপ-পুণ্য কোথায় সংরক্ষিত থাকে?
উত্তর: আমাদের পাপ-পুণ্য আমলনামায় সংরক্ষিত থাকে।
প্রশ্ন ১৭। নবি-রাসুলগণের মূল কাজ কী ছিল?
উত্তর: নবি-রাসুলগণের, মূল কাজ ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া।
প্রশ্ন ১৮। ‘আল্লাহু বাসিরুন’ গুণে গুণান্বিত হতে তুমি কর এমন একটি কাজ লেখ।
উত্তর: ‘আল্লাহ্ বাসিরুন’ গুণে গুণান্বিত হতে আমি অন্যায় কাজ করি না।
প্রশ্ন ১৯। নবি-রাসুলগণের নিকট ওহি নিয়ে আসতেন কে?
উত্তর: হযরত জিবরাইল (আ.) নবি-রাসুলগণের নিকট ওহি নিয়ে আসতেন।
প্রশ্ন ২০। কিয়ামতের ভয়াবহতা জেনে তুমি কী কর?
উত্তর: কিয়ামতের ভয়াবহতা জেনে আমি পাপ কাজ থেকে বিরত থাকি।
প্রশ্ন ২১। কাকে খাতামান্নাবিয়্যিন বলা হয়?
উত্তর: হযরত মুহাম্মদ (স.)-কে খাতামান্নাবিয়্যিন বলা হয়।
প্রশ্ন ২২। কবরে দুজন ফেরেশতা কয়টি প্রশ্ন করবেন?
উত্তর: কবরে দুজন ফেরেশতা তিনটি প্রশ্ন করবেন।
প্রশ্ন ২৩। কিয়ামতের ভয়াবহতা তোমাকে কোন কাজটি করতে উদ্বুদ্ধ করে?
উত্তর: কিয়ামতের ভয়াবহতা যে কাজটি করতে উদ্বুদ্ধ করে তা হলো পাপ কাজ থেকে বিরত থাকা।
প্রশ্ন ২৪। কীভাবে আল্লাহ্ বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন?
উত্তর: পানিচক্রের মাধ্যমে আল্লাহ বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন।
প্রশ্ন ২৫। রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে কেন?
উত্তর: রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অঙ্গ।
প্রশ্ন ২৬। আখিরাত মানে কী?
উত্তর: আখিরাত মানে পরকাল।
প্রশ্ন ২৭। নবি-রাসুলগণের মূল শিক্ষা কয়টি?
উত্তর: নবি-রাসুলগণের মূল শিক্ষা ৬টি।
প্রশ্ন ২৮। সর্বশেষ আসমানি কিতাব কোনটি?
উত্তর: সর্বশেষ আসমানি কিতাব হলো আল কুরআন।
প্রশ্ন ২৯। ‘মান রাব্বুকা’-এর অর্থ কী?
উত্তর: ‘মান রাব্বুকা’-এর অর্থ তোমার রব কে।
প্রশ্ন ৩০। মুমিন কাকে বলে?
উত্তর: যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে মুমিন বলে।
প্রশ্ন ৩১। হালিমুন অর্থ কী?
উত্তর: হালিমুন অর্থ অতি সহনশীল।
প্রশ্ন ৩২। আল্লাহ সামীউন বাসির- কথাটির অর্থ কী?
উত্তর: আল্লাহ সামীউন বাসির- কথাটির অর্থ আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।
প্রশ্ন ৩৩। আল আসমাউল হুসনা শব্দের অর্থ কী?
উত্তর: আল আসমাউল হুসনা শব্দের অর্থ হলো সুন্দর নামসমূহ।
প্রশ্ন ৩৪। ইসলাম বলতে কী বোঝ?
উত্তর: ইসলাম হলো আল্লাহ প্রদত্ত মানুষের পরিপূর্ণ জীবন বিধান।
প্রশ্ন ৩৫। আখিরাতের প্রথম ধাপ কোনটি?
উত্তর: আখিরাতের প্রথম ধাপ হলো কবর।
প্রশ্ন ৩৬। কবরের প্রথম প্রশ্ন কী?
উত্তর: কবরের প্রথম প্রশ্ন হলো তোমার রব কে?
প্রশ্ন ৩৭। আমলনামা কী?
উত্তর: আমলনামা হলো কর্মলিপি। মানুষ দুনিয়াতে যেসব কাজ করছে তা ফেরেশতাগণ লিখে রেখেছেন। এই লিখিত রূপই হলো আমলনামা।
প্রশ্ন ৩৮। আল্লাহ তায়ালার আনুগত্যের নাম কী?
উত্তর: আল্লাহ তায়ালার আনুগত্যের নাম ইসলাম।
প্রশ্ন ৩৯। বিশুদ্ধ আকিদা ছাড়া কী হওয়া যায় না?
উত্তর: বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।
প্রশ্ন ৪০। মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও অতি সহনশীল কে?
উত্তর: মহান আল্লাহ তায়ালা মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও অতি সহনশীল।
Read More: ৫ম শ্রেণি আকাইদ অধ্যায় ১ অনুশীলনী
Read More: ৫ম শ্রেণি আকাইদ অধ্যায় ১ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Read More: পঞ্চম শ্রেণি আকাইদ অধ্যায় ১ শূন্যস্থান পূরণ
Read More: আকাইদ পঞ্চম শ্রেণি ডান বাম মিলকরণ
Read More: ৫ম শ্রেণি আকাইদ কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর
Codehorse Learn Free