৩য় শ্রেণির বাংলা পাঠ ২৩ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর: পাতারা তুরস্কের একটি গ্রাম। গ্রামটি সমুদ্রের তীরে অবস্থিত। এ গ্রামে নিকোলাস নামের এক শিশু জন্মগ্রহণ করে। তারা ছিলেন অনেক ধনী। কিন্তু অল্প বয়সেই তিনি তার মা-বাবাকে হারান। এতিম হিসেবেই নিকোলাস বড় হয়। এ কারণেই তিনি এতিমদের কষ্ট বুঝতে পারেন। নিকোলাস তাই বড় হয়ে বাবার সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেন। তিনি শিশুদের ভালোবাসতেন ও উপহার দিতেন। তিনি গরিবদের সাহায্য করতেন। তার দানের কথা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ফলে তার মৃত্যু দিবসকে ‘নিকোলাস ডে’ হিসেবে পালন করা হয়। এ দিন শিশুদের উপহার দেওয়া হয়।
৩য় শ্রেণির বাংলা পাঠ ২৩ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর:
শব্দ শিখি:
সমুদ্রপার – সাগর-তীর
দানশীলতা – দান করার গুণ
রীতি – প্রচলিত
অনুশীলনী
১। বাক্য লিখি।
অনেক …………….
অল্প …………….
বড়ো …………….
ধনী …………….
মজার …………….
উত্তর:
অনেক – সে অনেক দিনের পুরনো কথা।
অল্প – অল্পে তুষ্ট থাকতে শেখো।
বড়ো – রোহেল আমার বড়ো ভাই।
ধনী – লোকটি ধনী হলেও কৃপণ।
মজার – গল্পটি বেশ মজার।
২। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি।
তুরস্ক স্ক = স + ক স্কুল
জন্ম ন্ম = ন + ম ………….
সম্পত্তি স্প = ম+প ………….
সন্ধান ন্ধ = ন+ধ ………….
উত্তর:
তুরস্ক স্ক = স + ক স্কুল
জন্ম ন্ম = ন + ম তন্ময়
সম্পত্তি ম্প = ম+প দম্পতি
সন্ধান ন্ধ = ন+ধ বন্ধন
৩। বুঝে নিই।
তুরষ্ক – একটি দেশের নাম।
নিকোলাস ডে – নিকোলাসের মৃত্যুদিন। এদিন শিশুদের উপহার দেওয়া হয়।
৪। এক কথায় বলি।
যার মা-বাবা নেই – এতিম
যার দয়া আছে – দয়ালু
যিনি দান করেন – দানশীল
যার দুঃখ আছে – দুঃখী
৫। বিপরীত শব্দ পড়ি ও লিখি।
| শব্দ | বিপরীত শব্দ |
| ধনী অল্প কষ্ট দয়ালু ভালোবাসা |
গরিব বেশি সুখ নির্দয় ঘৃণা |
৬। বলি ও লিখি।
ক) নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর: নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন।
খ) নিকোলাস গরিব-দুঃখীদের সন্ধান করতেন কেন?
উত্তর: নিকোলাস ধনী পরিবারের সন্তান ছিলেন। কিন্তু তাঁর খুব অল্প বয়সেই মা-বাবা মারা যান। তিনি একজন এতিম হিসেবে বেড়ে উঠেন। ফলে তিনি গরিব-দুঃখী ও অসহায় মানুষের কষ্ট অনুধাবন করতে পারেন। তাই তিনি বিশ্বাস করেন যে, মানবতা এবং সহানুভূতির মূল হচ্ছে অন্যদের সাহায্য করা। বিশেষ করে যারা অসহায় এবং দরিদ্র। এজন্য নিকোলাস তার মা-বাবার রেখে যাওয়া সম্পত্তি বিলিয়ে দিতে বা সাহায্য করতে গরিব-দুঃখীদের সন্ধান করতেন।
গ) তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন?
উত্তর: তিনি ঘুরে ঘুরে গরিব-দুঃখী মানুষের সন্ধান করতেন।
ঘ) নিকোলাস কীভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান?
উত্তর: নিকোলাসের মা-বাবা ধনী ছিলেন। তিনি বাবার রেখে যাওয়া ধন-সম্পত্তি গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেন। গরিব-দুঃখী মানুষের সন্ধানে তিনি এক জায়গা থেকে অন্য জায়গা, এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেড়ান। যেখানেই কাউকে গরিব-দুঃখী ও অসহায় দেখেন, সেখানেই তিনি অকাতরে সাহায্য করেন। তাছাড়া তিনি শিশুদের ভালোবেসে নানান উপহার দেন। আর এসব কর্মকাণ্ডের মাধ্যমেই নিকোলাস সারা দুনিয়ায় দয়ালু মানুষ হিসেবে পরিচিত পান।
ঙ) তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন?
উত্তর: তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন।
চ) নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে?
উত্তর: নিকোলাসের মৃত্যু হয় ৬ই ডিসেম্বর।
৭। পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নিই।
| পুরুষবাচক | স্ত্রীবাচক |
| বাবা ভাই বর স্বামী ছেলে |
মা বোন কনে স্ত্রী মেয়ে |
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. ‘মানবজয়ের গল্প’টি কাকে নিয়ে লেখা?
ক. নিকোলাস√
খ. সান্তা ক্লজ
গ. নিকোলাই
ঘ. সফোক্লিস
২. নিকোলাস কোথায় জন্মগ্রহণ করেন?
ক. সিরিয়া
খ. ইরান
গ. ইরাক
ঘ. তুরস্ক√
৩. নিকোলাস কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. পানামা
খ. পাতারা√
গ. আঙ্কারা
ঘ. সাতারা
৪. নিকোলাস মানে কী?
ক. নির্ভীক
খ. দানশীল
গ. মানবজয়√
ঘ. বিচক্ষণ
৫. নিকোলাস কী হিসেবে বেড়ে ওঠে?
ক. দূরন্ত
খ. ডানপিটে
গ. এতিম√
ঘ. দরিদ্র
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
শূন্যস্থান পূরণ করো:
১. পাতারা গ্রামটি —- অবস্থিত।
২. পাতারা গ্রামটি —– পারে অবস্থিত।
৩. পাতারা গ্রামে জন্ম নেওয়া শিশুটির নাম —-।
৪. নিকোলাস মানে —-।
৫. নিকোলাস —– পরিবারের সন্তান।
৬. নিকোলাস অল্প বয়সে —– হারান।
উত্তর:
১. পাতারা গ্রামটি তুরষ্কে অবস্থিত।
২. পাতারা গ্রামটি সমুদ্র পারে অবস্থিত।
৩. পাতারা গ্রামে জন্ম নেওয়া শিশুটির নাম নিকোলাস।
৪. নিকোলাস মানে মানব জয়।
৫. নিকোলাস ধনী পরিবারের সন্তান।
৬. নিকোলাস অল্প বয়সে পিতামাতাকে হারান।
যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ গঠন:
গল্প, কষ্ট, পছন্দ, বিভিন্ন, ডিসেম্বর
গল্প – ল্প = ল + প্ = অল্প
কষ্ট – ষ্ট = ষ+ ট = সৃষ্ট
পছন্দ – ন্দ = ন দ = মন্দ
বিভিন্ন – ন্ন = ন + ন = বিপন্ন
ডিসেম্বর – স্ব= ম + ব = কম্বল।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. ‘মানব জয়ের গল্প’-তে ছেলেটির নাম কী?
উত্তর: নিকোলাস।
২. নিকোলাস কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: পাতারা গ্রামে।
৩. পাতারা গ্রামটি কোন দেশে?
উত্তর: তুরস্কে।
৪. ‘নিকোলাস’ অর্থ কী?
উত্তর: মানব জয়।
৫. নিকোলাস মানুষের মধ্যে কী বিলিয়ে দেন?
উত্তর: পিতার রেখে যাওয়া সম্পত্তি।
৬. নিকোলাস কাদের সন্ধান করতেন?
উত্তর: গরিব-দুঃখী মানুষের।
৭. নিকোলাস কাদের সাহায্য করতেন?
উত্তর: গরিব-দুঃখী মানুষদের।
৮. নিকোলাস কাদের উপহার দিতে পছন্দ করতেন?
উত্তর: শিশুদের।
৯. নিকোলাস শিশুদের কী দিতে পছন্দ করতেন?
উত্তর: উপহার।
১০. নিকোলাস কী হিসেবে পৃথিবীব্যাপী পরিচিত হন?
উত্তর: দানশীল।
১১. নিকোলাসের কোন গুণটির কথা দুনিয়ায় ছড়িয়ে পড়ে?
উত্তর: দানশীলতা।
১২. নিকোলাসের কোন গুণের জন্য সবাই তাঁকে ভালোবাসতে শুরু করে?
উত্তর: দানশীলতা।
Codehorse Learn Free