তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় অধ্যায় ১১ বিভিন্ন পেশা: কৃষক, জেলে ও খামারি সকলেই নানা জিনিস উৎপাদন করেন। তাঁরা সবাই নিজ নিজ কাজের মাধ্যমে সবার প্রয়োজন মেটান এবং অর্থ উপার্জন করেন। এ কাজগুলোই তাঁদের পেশা। এ পেশার নাম কৃষিকাজ।
তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় অধ্যায় ১১ বিভিন্ন পেশা:
অধ্যার ১১ : বিভিন্ন পেশা
ক. সঠিক উত্তরের পাশে টিক (খ) চিহ্ন দিই।
১. কোন পেশাজীবী উৎপাদনের সাথে জড়িত?
ক. শিক্ষক
খ. কৃষক√
গ. দর্জি
ঘ. কুমার
২. কোন পেশাজীবী সেবা প্রদান করেন?
ক. দোকানদার√
খ. তাঁতি
গ. জেলে
ঘ. খামারি
৩. একজন দোকানদার আমাদের কীভাবে সেবা দিয়ে থাকেন?
ক. পণ্য উৎপাদন করে
খ. পণ্য পরিবহণ করে
গ. পণ্য বিক্রি করে√
ঘ. পণ্য ব্যবহার করে
| গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি।
১. এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যান…….।
২. হাঁস, মুরগি, ডিম উৎপাদন করেন……..।
৩. চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি তৈরি করেন…….।
৪. শ্রেণিতে আমাদের পাঠদান করেন……..।
৫. শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করেন………।
৬. নদী থেকে মাছ ধরেন……….।
উত্তর: ১. চালক; ২. খামারি; ৩. কাঠমিস্ত্রি; ৪. শিক্ষক; ৫. তাঁতি; ৬. জেলে।
গ. সংক্ষিপ্ত প্রশ্ন
১. পেশা বলতে কী বোঝায়?
উত্তর: মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে, তাকে পেশা বলে।
২. উৎপাদন করেন এমন কিছু পেশাজীবীর নাম লিখি।
উত্তর: উৎপাদন করেন এমন কিছু পেশাজীবীর নাম হলো- কৃষক, জেলে, খামারি ইত্যাদি।
৩. যাঁরা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবীর নাম লিখি।
উত্তর: যাঁরা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবীর নাম হলো- শিক্ষক, ডাক্তার, নার্স, চালক, দোকানদার ইত্যাদি।
✅ প্রশ্ন: নিচের ছকের কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি—
| কাজের নাম | পেশাজীবীর নাম |
|---|---|
| শ্রেণিকক্ষে পাঠদান | শিক্ষক |
| মুদি দোকানে পণ্য বিক্রয় করা | দোকানদার |
| যাত্রী পরিবহন করা | ড্রাইভার |
| চিকিৎসা করা | ডাক্তার |
| যাত্রায় সহায়তা করা | হেলপার |
| চিকিৎসকের কাজে সহায়তা করা | নার্স |
Codehorse Learn Free