চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৪র্থ শ্রেণি বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর

৪র্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৭ প্রশ্ন উত্তর

৪র্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৭ প্রশ্ন উত্তর: সমাজের নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে। পেশা হলো সেই কাজ, যা থেকে মানুষ উৎপাদন বা আয় করে থাকে। কেউ মাস বা দিন শেষে বেতন/মজুরি পায়। আবার কেউ উৎপন্ন দ্রব্য জীবিকার জন্য ব্যবহার করে। যেমন তাঁতি। প্রত্যেক পেশার মানুষ শ্রমের বিনিময়ে মূল্য পেয়ে থাকেন। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। এই অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব।

কারখানার শ্রমিক:

পাশের ছবিতে একটি কারখানায় পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে। তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন। এটি আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। এই পেশায় প্রচুর নারীরা যুক্ত থাকেন।

পরিচ্ছন্নতাকর্মী: 

পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, অফিস, হাসপাতাল ও রাস্তাঘাট পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন। এ পেশাতেও অনেক নারী শ্রমিকদের দেখা যায়।

পরিবহন শ্রমিক: 

এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল আনা-নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি। যেমন: নৌকা, রিকশা, বাস, রেলগাড়ি, ট্রাক ও ট্যাক্সি। এ সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন। এই পেশায় নারীদের কম দেখা যায়। এছাড়া আরো নানা রকম শ্রমিক আছেন। যেমন: নির্মাণ শ্রমিক, গৃহ শ্রমিক, চা-শ্রমিক, খেতমজুর প্রভৃতি।

৪র্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৭ প্রশ্ন উত্তর:

অল্প কথায় উত্তর:

প্রশ্ন-১। কায়িক শ্রমভিত্তিক একটি কাজের নাম লেখ।
উত্তর: কায়িক শ্রমভিত্তিক একটি কাজের নাম হলো কারখানার কাজ।

প্রশ্ন-২। হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন?
উত্তর: হাসপাতালে দুই ধরনের পেশাজীবীরা কাজ করেন।
১. ডাক্তার: আমাদের অসুখ হলে চিকিৎসা করেন।
২. নার্স: রোগীদের সেবা-যত্ন করেন।

প্রশ্ন-৩। আইন পেশার উদ্দেশ্য কী?
উত্তর : আইন পেশার উদ্দেশ্য হলো বিচার কাজে জনগণকে আইনি সহায়তা প্রদান করা।

প্রশ্ন-৪। সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত?
উত্তর: সকল পেশার মানুষের সাথে আমাদের ভালো আচরণ করা উচিত।

প্রশ্নগুলোর উত্তর দাও:

প্রশ্ন-১। কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয়?
উত্তর: আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা হিসাবে পুলিশ বাহিনীর কাজকে আমার কাছে সবচেয়ে কঠিন বলে মনে হয়। আর এই কাজটি কঠিন মনে হওয়ার কারণ হলো দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে। অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব। তাদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। অনেক সময় বিপদে পড়তে হয়।

প্রশ্ন-২। তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও?
উত্তর: আমি ভবিষ্যতে একজন বিচারকের পেশায় কাজ করতে চাই। কারণ এই পেশায় কাজ করতে গেলে অনেক বুদ্ধি, শিক্ষা, বিচক্ষণতা ও জ্ঞানের প্রয়োজন হয়। যারা আইন অমান্য করেন, অপরাধমূলক কাজ করেন এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন, পুলিশ তাদের ধরে বিচারের সম্মুখীন করেন। বিচারক বাদী এবং বিবাদী, উভয় পক্ষের কথা শোনেন। তার বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর:

১. বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১. সমাজের প্রত্যেকে কোনো না কোনো পেশার সাথে সম্পর্কিত। সকল পেশার মানুষই কী দিয়ে থাকেন?
ক. বিনোদন
খ. টাকা-পয়সা
গ. শ্রম √
ঘ. নিরাপত্তা

২. আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কে রাখেন?
ক. শ্রমিক
খ. পরিচ্ছন্নতাকর্মী √
গ. অফিসকর্মী
ঘ. প্রকৌশলী

৩. নদী পথে মালামাল পরিবহনের জন্য নৌকা ব্যবহার করা হয়। এর সাথে জড়িত-
ক. নৌকা শ্রমিক √
খ. বাস শ্রমিক
গ. উড়োজাহাজ শ্রমিক
ঘ. ট্রাক শ্রমিক

৪. শ্রমজীবীগণ কীভাবে আমাদেরকে সাহায্য করেন?
ক. শ্রম দিয়ে √
খ. অর্থ দিয়ে
গ. মেধা দিয়ে
ঘ. বিবেক দিয়ে

৫. আমাদের অসুখ হলে আমরা কার কাছে যাই?
ক. ডাক্তার √
খ. নার্স
গ. ফার্মাসিস্ট
ঘ. প্রকৌশলী

২. শূন্যস্থান পূরণ:

প্রশ্ন-১। সমাজে বিভিন্ন ধরনের — মানুষ রয়েছে।
উত্তর: পেশার।

প্রশ্ন-২। — দৈনন্দিন কাজে সহযোগিতা করেন।
উত্তর: শ্রমজীবীগণ।

প্রশ্ন-৩। পোশাক শ্রমিকরা — জন্য পোশাক তৈরি করেন।
উত্তর: রপ্তানির।

প্রশ্ন-৪। — শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করেন।
উত্তর: পোশাক।

প্রশ্ন-৫। সকল যানবাহনের জন্য — প্রয়োজন।
উত্তর: চালকের।

প্রশ্ন-৬। অফিসকর্মীরা নানা কাজে কম্পিউটার ও —- ব্যবহার করেন।
উত্তর: ইন্টারনেট।

প্রশ্ন-৭। অফিসকর্মী প্রয়োজনে — প্রদান করেন।
উত্তর: তথ্য।

প্রশ্ন-৮। নার্স রোগীদের — করেন।
উত্তর: সেবাযত্ন।

প্রশ্ন-৯। ব্যবসায় ও বিক্রয় — অন্যতম কাজ হচ্ছে পণ্য ক্রয়-বিক্রয়।
উত্তর: ব্যবস্থাপনার।

প্রশ্ন-১০। — আমাদের শিক্ষা দান করেন।
উত্তর: শিক্ষক।

৩. শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় :

১. আমাদের সমাজের সকলের পেশা একই।

২. প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন।

৩. পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের চারপাশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন।

৪. মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ করে সাহায্য করেন।

৫. অফিসকর্মীরা সাধারণত বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকেন।

৬. ফার্মাসিস্ট আমাদের সুস্থ রাখতে ঔষধ তৈরি করেন না।

৭. প্রকৌশলী দালান, সড়ক ও সেতু তৈরি করেন।

৮. ডাক্তার আমাদের চিকিৎসা সেবা দান করেন না।

৯. দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ডাক্তাররা কাজ করেন।

১০. বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উত্তর: ১. অশুদ্ধ; ২. শুদ্ধ; ৩. শুদ্ধ; ৪. শুদ্ধ; ৫. অশুদ্ধ; ৬. অশুদ্ধ; ৭. শুদ্ধ; ৮. অশুদ্ধ; ৯. অশুদ্ধ; ১০. শুদ্ধ।

৪. মিলকরণ:

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

 

৫. সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। আমাদের দৈনন্দিন জীবনযাপনে কে সাহায্য করেন?
উত্তর: আমাদের দৈনন্দিন জীবনযাপনে শ্রমজীবীগণ সাহায্য করেন।

প্রশ্ন-২। আমরা সকল মানুষকে সম্মান করব কেন?
উত্তর: সকল পেশার মানুষই আমাদেরকে কোনো না কোনোভাবে সহযোগিতা করে। তাই আমরা তাদেরকে সম্মান করব।

প্রশ্ন-৩। তোমার মতে পোশাক কারখানায় কর্মরত নারীর শ্রমকে কী শ্রম হিসাবে অভিহিত করা যায়?
উত্তর: পোশাক কারখানায় কর্মরত নারীর শ্রমকে কায়িক শ্রম হিসাবে অভিহিত করা যায়।

প্রশ্ন-৪। কারখানায় দীর্ঘ সময় ধরে কে কাজ করেন বলে তুমি মনে কর?
উত্তর: কারখানায় দীর্ঘ সময় ধরে পোশাক শ্রমিকরা কাজ করেন।

প্রশ্ন-৫। তোমার বড় ভাই পণ্য উৎপাদনের সাথে জড়িত একটি প্রতিষ্ঠানে কাজ করলে তাকে কী শ্রমিক বলে অভিহিত করবে?
উত্তর: আমার বড় ভাই পণ্য উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠানে কাজ করলে তাকে কারখানা শ্রমিক বলে অভিহিত করব।

প্রশ্ন-৬। পরিবহন শ্রমিকগণ আমাদের কী উপকার করেন?
উত্তর: পরিবহন শ্রমিকগণ নৌকা, রিকশা, বাস, ট্রাক প্রভৃতির মাধ্যমে মালামাল ও মানুষ পরিবহন করে একস্থান থেকে অন্যস্থানে নিয়ে গিয়ে আমাদের উপকার করে।

প্রশ্ন-৭। পণ্য বেচাকেনার সাথে কে জড়িত বলে তুমি মনে কর?
উত্তর: ব্যবসায়ীরা পণ্য বেচাকেনার সাথে জড়িত বলে আমি মনে করি।

প্রশ্ন-৮। কে ওষুধ তৈরি করে আমাদের উপকার করেন?
উত্তর: ফার্মাসিস্ট ওষুধ তৈরি করে আমাদের উপকার করেন।

প্রশ্ন-৯। প্রকৌশলী কী তৈরি করে আমাদের উপকার করেন?
উত্তর: প্রকৌশলী দালান, সড়ক ও সেতু তৈরি করে আমাদের উপকার করেন।

প্রশ্ন-১০। আমাদের সমাজের আইন-শৃঙ্খলা রক্ষায় কে কাজ করেন?
উত্তর: পুলিশ বাহিনী আমাদের সমাজের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

প্রশ্ন-১১। আমাদের সমাজে পুলিশ কাদের বিচারের সম্মুখীন করেন?
উত্তর: যারা আইন অমান্য করেন, অপরাধমূলক কাজ করেন এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেন।

প্রশ্ন-১২। তোমার মতে সমাজের প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয় কেন?
উত্তর: সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়।

৬. বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। তোমার দেখা একজন অফিসকর্মীর দুটি কাজ ও একজন ব্যবসায়ীর তিনটি কাজ লেখ।
উত্তর: আমার দেখা একজন অফিসকর্মীর দুটি কাজ হলো:
১. মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ করে সাহায্য করেন।
২. অফিসের নানা কাজে প্রয়োজন হলে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

আমার দেখা একজন ব্যবসায়ীর তিনটি কাজ হলো:
১. ব্যবসায়ী পণ্য ক্রয়-বিক্রয় করে থাকেন।
২. অনেক ব্যবসায়ী পণ্য আমদানি ও রপ্তানি করে থাকেন।
৩. তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকেন।

 

প্রশ্ন-২। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কারা কাজ করেন? তাদের দায়িত্ব কিরুপ? দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা চারটি বাক্যে লেখ।
উত্তর: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনী কাজ করেন। অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করা তাদের দায়িত্ব।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধীরা, আইন অমান্য করে, অপরাধমূলক কাজ করে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে। পুলিশ তাদের আটক করে বিচারের সম্মুখীন করে। ফলে সমাজের মানুষ নিরাপদে বসবাস করতে পারে।

 

প্রশ্ন-৩। শ্রমিকদের শ্রমের ফলেই আজকের এ চাকচিক্যময় বিশ্ব গড়ে উঠেছে। শ্রমিকরা কোথায় কোথায় কাজ করেন? তাদের কাজের ক্ষেত্র সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
উত্তর: শ্রমিকরা বিভিন্ন শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন।
আমাদের পোশাক শিল্পে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। তাদের কারণেই আমরা বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। আর এটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। শ্রমিকরা বড় বড় দালান, সেতু, বাস টার্মিনাল, রেলস্টেশন নদীর ঘাটে কাজ করে থাকেন। এছাড়া সমুদ্র বন্দর ও বিমানবন্দরে শ্রমিকরা কাজ করেন।

 

প্রশ্ন-৪। সমাজে কত ধরনের পেশার মানুষ রয়েছে? সব পেশার মানুষ কী দিয়ে থাকেন? সব পেশার মানুষকে শ্রদ্ধা করব কেন? চারটি বাক্যে লেখ।
উত্তর: সমাজে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। সব পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন।
সমাজে বিভিন্ন প্রয়োজন মেটাতে অনেক পেশার মানুষ রয়েছে। সবাই আমাদেরকে নানাভাবে শ্রম দিয়ে সেবা করে থাকে। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা তাদের ওপর নির্ভরশীল। তাই আমরা সব পেশার মানুষকে শ্রদ্ধা করব।

 

প্রশ্ন-৫। আমাদের দেশের একটি শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনে সর্বোচ্চ ভূমিকা পালন করছে। এ শিল্পটির নাম কী? দেশের অর্থনীতিতে এর গুরুত্ব পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: এ শিল্পটির নাম পোশাক শিল্প।
আমাদের দেশের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম। পোশাক শিল্পের সাথে জড়িত শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্যে পোশাক তৈরি করেন। এসব পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আর এটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। পোশাক শিল্পের সাথে জড়িত নারী শ্রমিকদের স্বাবলম্বী করার সাথে সাথে বেকারত্ব দূরীকরণেও এই শিল্পের গুরুত্ব অপরিসীম।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর

আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর: বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *