দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৬ বাক্য লিখি প্রশ্ন উত্তর: আলোচ্য পাঠে শিক্ষার্থীদের প্রদত্ত শব্দের সাহায্যে নতুন বাক্য রচনা করার শিক্ষা দেওয়া হয়েছে। এই পাঠটি শিক্ষার্থীদের নতুন নতুন বাক্য গঠনে পারদর্শী করে তুলবে।
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৬ বাক্য লিখি প্রশ্ন উত্তর:
পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান
পড়ি:
দাও মা, ভাত দাও।
খাও বাবা, দুধ খাও।
দিন আমাকে বই দিন।
লিখি:
দাও আমাকে বই দাও।
খাও ————-
দিন ————-
উত্তর:
দাও আমাকে বই দাও।
খাও দাদু, ওষুধ খাও।
দিন আমাকে একটি কলম দিন।
পড়ি:
কী তোমার নাম কী?
কে তিনি কে?
কখন কখন এসেছেন?
লিখি:
কী তুমি কী খাবে?
কে ———–
কখন ———
উত্তর:
কী তুমি কী খাবে?
কে কে জিতেছে?
কখন আমরা কখন যাব?
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি।
ছুটি, বাগান, ফুল, সবজি, পানি, স্কুল, খুশি।
উত্তর:
ছুটি – শুক্রবারে আমাদের স্কুল ছুটি থাকে।
বাগান – ছুটির দিনে আমি বাগানে কাজ করি।
ফুল – বেলি ফুলের গন্ধ আমার খুব ভালো লাগে।
সবজি – আমি সবজি খেতে পছন্দ করি।
পানি – পানির অপর নাম জীবন।
স্কুল – আমি নিয়মিত স্কুলে যাই।
খুশি – দাদিমা আমাকে দেখে অনেক খুশি হলেন।
নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি।
শীত, সকাল, বই, মিষ্টি, ওষুধ।
উত্তর:
শীত – আজ খুব শীত পড়েছে।
সকাল – সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
বই – আমি একটি রূপকথার বই কিনেছি।
মিষ্টি – এই গাছটির আম খেতে ভারি মিষ্টি।
ওষুধ – ওষুধ খেলে অসুখ সারে।
নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি।
নদী, বৈশাখ, উঁচু, কাশবন, ঝাঁক।
উত্তর:
নদী – আমাদের বাড়ির পাশে একটি নদী আছে।
বৈশাখ – বৈশাখ বাংলা বছরের প্রথম মাস।
উঁচু – আমাদের গ্রামের রাস্তা-ঘাট বেশ উঁচু।
কাশবন – সাদা কাশবন দেখতে খুব সুন্দর।
ঝাঁক -ভআকাশে এক ঝাঁক পাখি উড়ছে।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
দুটি বিপরীত শব্দের মধ্যে ঠিক শব্দটি বাসিয়ে বাক্য তৈরি করি।
ছোটো-বড়
উঁচু-নিচু
সাদা-কালো
সকাল-বিকাল
দিন-রাত
ক. ——- বেলা সূর্য উঠে।
খ. আমার ——- বোন পঞ্চম শ্রেণিতে পড়ে।
গ. কাশফুল ——- রঙের হয়।
ঘ. ভবনটি অনেক ——–।
ঙ. ——– হলেই জোনাকি পোকা দেখা যায়।
উত্তর:
ক. সকাল বেলা সূর্য উঠে।
খ. আমার বড় বোন পঞ্চম শ্রেণিতে পড়ে।
গ. কাশফুল সাদা রঙের হয়।
ঘ. ভবনটি অনেক উঁচু।
ঙ. রাত হলেই জোনাকি পোকা দেখা যায়।
Codehorse Learn Free