দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৫ কাজের আনন্দ প্রশ্ন উত্তর: আলোচ্য পাঠে নবকৃষ্ণ ভট্টাচার্য রচিত ‘কাজের আনন্দ’ কবিতার্টি সংযোজন করা হয়েছে। এই কবিতায় মৌমাছি, পাখি, পিপড়া-সবাইকে নিজ নিজ কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। তারা অত্যন্ত খুশিমনে নিরলসভাবে নিজেদের কাজ নিজেরা করে চলেছে। এভাবে এই কবিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যেককে খুশি মনে নিজ নিজ কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে। কেননা, নিজের কাজ অন্যকে দিয়ে করানোর মধ্যে কোনো আনন্দ নেই।
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৫ কাজের আনন্দ প্রশ্ন উত্তর:
পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান
শব্দ শিখি:
আহরণ : সংগ্রহ করা
তৃণলতা : ঘাস ও লতা
বুনি : বানাই
সঞ্চয় : জমা
খাদ্য : খাবার
অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি।
উত্তর: শিক্ষকের সহায়তায় নিজেরা চেষ্টা করো।
ডানপাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই।
| ১. মৌমাছি —– আহরণ করে। ২. ছেলেমেয়েরা —— যাচ্ছে। ৩. শালিকগুলো ——- করছে। ৪. গাছের মধ্যে ——- বাসা। ৫. ——- দল বেঁধে চলে। |
মিচির কিচির মধু পিপীলিকা নেচে নেচে পখির |
উত্তর:
১. মৌমাছি মধু আহরণ করে।
২. ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে।
৩. শালিকগুলো কিচির মিচির করছে।
৪. গাছের মধ্যে পাখির বাসা।
৫. পিপীলিকা দল বেঁধে চলে।
বলি
১. মৌমাছি কেন বনে যায়?
উত্তর: মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায়।
২. ছোটো পাখি কীভাবে ডাকে?
উত্তর: ছোটো পাখি কিচিরমিচির ডাকে।
৩. ছোটো পাখি তৃণলতা দিয়ে কী বানাবে?
উত্তর: ছোটো পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে।
৪. পিপীলিকা কীভাবে চলে?
উত্তর: পিপীলিকা পিলপিল করে চলে।
৫. কে শীতের সঞ্চয় খুঁজছে?
উত্তর: পিপীলিকা শীতের সঞ্চয় খুঁজছে।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. ‘কাজের আনন্দ’ কবিতাটির কবি কে?
ক. সুফিয়া কামাল
খ. শামসুর রাহমান
গ. নবকৃষ্ণ ভট্টাচার্য√
ঘ. কাজী নজরুল ইসলাম
২. নাচতে নাচতে কে চলছে?
ক. ছোটো পাখি
খ. মৌমাছি√
গ. পিপীলিকা
ঘ. হরিণ
৩. মৌমাছি কোথায় যাচ্ছে?
ক. বনে√
খ. মাঠে
গ. বাজারে
ঘ. ঘাটে
৪. মৌমাছি কী আহরণ করতে বনে যাচ্ছে?
ক. লাকড়ি
খ. মধু√
গ. ফুল
ঘ. ফল
৫. কার দাঁড়ানোর সময় নেই?
ক. মৌমাছি√
খ. ছোটো পাখি
গ. পিপীলিকা
ঘ. বিড়াল
৬. ছোটো পাখি কী এনেছে?
ক. মধু
খ. কাঠ
গ. খড়কুটা
ঘ. তৃণলতা√
৭. কে বাসা বুনবে?
ক. পিপীলিকা
খ. ছোটো পাখি√
গ. মৌমাছি
ঘ. ফড়িং
৮. কে শীতের জন্য খাদ্য খুঁজছে?
ক. মৌমাছি
খ. প্রজাপতি
গ. পিপীলিকা√
ঘ. ছোটো পাখি
৯. পিপীলিকা কয় পায়ে পিলপিল চলে?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়√
১০. পিপীলিকা কোন সময়ের জন্য খাদ্য সঞ্চয় করছে?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. হেমন্ত
ঘ. শীত√
এককথায় উত্তর দাও :
১. ‘কাজের আনন্দ’ কবিতাটির কবি কে?
উত্তর : ‘কাজের আনন্দ’ কবিতাটির কবি নবকৃষ্ণ ভট্টাচার্য।
২. মৌমাছি কোথায় যাচ্ছে?
উত্তর: মৌমাছি বনে যাচ্ছে।
৩. ছোটো পাখি কী এনেছে?
উত্তর: ছোটো পাখি তৃণলতা এনেছে।
৪. কে দলবল ছাড়া চলছে?
উত্তর: পিপীলিকা দলবল ছাড়া চলছে।
৫. পিপীলিকা কয় পায়ে পিলপিল চলে?
উত্তর: পিপীলিকা ছয় পায়ে পিলপিল চলে।
৬. কে বাসা বুনবে?
উত্তর: ছোটো পাখি বাসা বুনবে।
৭. পিপীলিকা কী খুঁজছে?
উত্তর: পিপীলিকা খাদ্য খুঁজছে।
৮. কে মধু আহরণ করতে যাচ্ছে?
উত্তর: মৌমাছি মধু আহরণ করতে যাচ্ছে।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
শূন্যস্থান পূরণ করো :
১. কোথা যাও ——।
২. দাঁড়াও না একবার ——-।
৩. ওই —— ফোটে বনে।
৪. যাই —— আহরণে।
৫. দাঁড়াবার ——- তো নাই।
৬. এখন না কব ——-।
৭. আপনার ——– আগে বুনি।
৮. দলবল ছাড়ি ——–।
৯. ——- সঞ্চয় চাই।
১০. ——- খুঁজিতেছি তাই।
উত্তর:
১. কোথা যাও নাচি নাচি।
২. দাঁড়াও না একবার ভাই।
৩. ওই ফুল ফোটে বনে।
৪. যাই মধু আহরণে।
৫. দাঁড়াবার সময় তো নাই।
৬. এখন না কব কথা।
৭. আপনার বাসা আগে বুনি।
৮. দলবল ছাড়ি একা।
৯. শীতের সঞ্চয় চাই।
১০. খাদ্য খুঁজিতেছি তাই।
সত্য/মিথ্যা নির্ণয় করো:
১. মৌমাছি মধু আহরণ করে।
উত্তর: সত্য।
২. মৌমাছি পিলপিল করে যায়।
উত্তর: মিথ্যা।
৩. ছোটো পাখি কিচিমিচি ডাকে।
উত্তর: সত্য।
৪. ছোটো পাখি খাদ্য সঞ্চয় করছে।
উত্তর: মিথ্যা।
৫. পিপীলিকা পিলপিল করে চলে।
উত্তর: সত্য।
৬. পিপীলিকা খাদ্য খুঁজছে।
উত্তর: সত্য।
Codehorse Learn Free