তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি ইসলাম শিক্ষা

তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর: ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। কারো ক্ষতি না করা। একে অন্যকে সহযোগিতা করা। সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের সহনশীল ও সহমর্মী করে।

তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর:


১। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (✔) দাও

ক) আমাদের চারপাশে ভিন্ন ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকাকে কী বলে?
১. সামাজিক সম্প্রীতি
২. ধর্মীয় সম্প্রীতি✔
৩. রাষ্ট্রীয় সম্প্রীতি
৪. রাজনৈতিক সম্প্রীতি

খ) ‘মদিনা সনদ’ কে প্রণয়ন করেন?
১. হজরত মুহাম্মদ (স.)✔
২. হজরত উসমান (রা.)
৩. হজরত আবু বকর (রা.)
৪. হজরত উমর (রা.)

গ) ‘আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না’। এ কথা কে বলেছেন?
১. মহান আল্লাহ✔
২. হজরত আদম (আ.)
৩. হজরত মুসা (আ.)
৪. হজরত ঈসা (আ.)

ঘ) ‘আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি।’ মহান আল্লাহর এই বাণী অনুসারে কোন ধর্মের লোক সম্মানিত?
১. সকল ধর্মের✔
২. ইসলাম ধর্মের
৩. খ্রিস্টান ধর্মের
৪. বৌদ্ধ ধর্মের

ঙ) ‘অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না।’ এ কথা কে বলেছেন?
১. হজরত আদম (আ.)
২. হজরত মুহাম্মদ (স.)✔
৩. হজরত মুসা (আ.)
৪. হজরত ঈসা (আ.)



২। শূন্যস্থান পূরণ করি

ক. মহানবি (স.) মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে — প্রতিষ্ঠা করেছিলেন।
খ. পবিত্র কুরআনে ভিন্ন ধর্মের উপাস্যকে — দিতে বারণ করা হয়েছে।
গ. মানুষ হিসেবে সব ধর্মের লোক —।
ঘ. অভাবী, ক্ষুধার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই। হোক তাকে — করতে হয়।
ঙ. হজরত উমর (রা.) এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে — করেন।

উত্তর : ক. সুসম্পর্ক; খ. গালি; গ. সম্মানিত; ঘ. সহযোগিতা; ঙ. সাহায্য।


৩। মিলকরণ

বাম পাশের অংশ ডান পাশের অংশ
সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ভালো সম্পর্ক গড়ে তুলবো।
প্রতিবেশী যে ধর্মেরই হোক দেখতে যেতেন ও সেবা করতেন।
আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষদের সঙ্গে ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন।
আমাদের মহানবি (স.) অমুসলিম রোগীদের ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন।
হজরত আবদুল্লাহ্ (রা.) এর ঘরে খাবার রান্না হলে তিনি তার তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।

উত্তর:

১. সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন।
২. প্রতিবেশী যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।
৩. আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবো।
৪. আমাদের মহানবি (স.) অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন।
৫. হজরত আবদুল্লাহ্ (রা.) এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন।


📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

৪। শুদ্ধ / অশুদ্ধ নির্ণয়

ক. সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন নেই।
খ. মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম ‘মদিনা সনদ’।
গ. ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সহনশীল আচরণ করা আবশ্যক।
ঘ. ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে।
ঙ. ভিন্ন ধর্মের অভাবী সহপাঠীদের সহায়তা করলে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

উত্তর : ক) অশুদ্ধ; খ) শুদ্ধ; গ) শুদ্ধ; ঘ) শুদ্ধ; ঙ) শুদ্ধ।


৫। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

ক. ধর্মীয় সম্প্রীতি কী?
উত্তর : ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। কারো ক্ষতি না করা। একে অন্যকে সহযোগীতা করা।

খ. মহানবি (স.) একজন ইহুদি মেহমানের সাথে কী আচরণ করেছেন?
উত্তর: মহানবি (স.) ইহুদি মেহমানের সাথে উদার এবং ভালো আচরণ করেছেন।

গ. ভিন্ন ধর্মের লোকদের প্রতি তুমি কী কী সহনশীল আচরণ করবে?
উত্তর: ভিন্ন ধর্মের লোকদের প্রতি উত্তম ব্যবহার করবো; কাউকে তার ধর্ম পালনে বাধা দিবো না; কাউকে নির্যাতন করবো না এবং সকলের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করবো।

ঘ. ভিন্ন ধর্মের সহপাঠীদের প্রতি তুমি কী আচরণ করবে?
উত্তর: ভিন্ন ধর্মের সহপাঠীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবো, অসুস্থ হলে খোঁজ খবর নেবো, ভালো খাবার রান্না হলে খেতে দেবো এবং পড়ালেখা ও অন্যান্য কাজে সহযোগিতা করবো।

ঙ. ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে তুমি কীভাবে সহযোগিতা করবে?
উত্তর: ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে আমি খোঁজ খবর নেবো, তাদের দেখতে যাবো, প্রয়োজনে আর্থিক সহায়তা করবো। সেবা করবো।


৬। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর

ক. ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবি (স.) এর আদর্শ বর্ণনা করো।

উত্তরা : মহানবি (স.) সকল ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। তিনি বিশ্বাস করতেন অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো উচিত। এজন্য তিনি মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। এরপর থেকে মদিনায় বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতো। তারা মিলেমিশে থাকতো। একে অন্যকে সহযোগিতা করতো।

খ. ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা করো।

উত্তর: ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল
আচরণের তালিকা-
১। অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো।
২। সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা।
৩। কাউকে তার ধর্ম পালনে বাধা না দেওয়া।
৪। কোনো ধর্ম সম্পর্কে মন্দ কথা না বলা।
৫। অন্য ধর্মের কাউকে নির্যাতন না করা।
৬। সকলের সঙ্গে ভালো ব্যবহার করা।
৭। অন্য ধর্মের অনুভূতিতে আঘাত না করা।
৮। তাদের মতামত ধৈর্য সহকারে শোনা।
৯। সকলের সঙ্গে মিলেমিশে থাকা।
এসব, সহনশীল আচরণ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *