তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর: আমরা সমাজে বাস করি। আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয়। তাতে অন্য মানুষের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়। এ সকল নীতি মেনে চলা আমাদের নৈতিক গুণ। এই গুণের ফলে আমরা আমাদের বড়োদের শ্রদ্ধা করি। তাতে তারা খুশি হয়ে আমাদের আদর-স্নেহ করেন।
তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর:
১। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (✔) দাও
ক) কোনটি নৈতিক গুণ?
১. অসহায়কে সাহায্য করা
২. বড়োদের শ্রদ্ধা করা✔
৩. অন্যের সুখে-দুঃখে সহমর্মী হওয়া
৪. গরিবকে সাহায্য করা
খ) ‘আখলাক’ শব্দের অর্থ কী?
১. সত্যবাদী
২. চরিত্র✔
৩. সেবাপরায়ণ
৪. সাহায্যকারী
গ) নৈতিক ও মানবিক গুণকে আরবিতে কী বলা হয়?
১. আখলাকে যামিমা
২. সত্যবাদিতা
৩. সদাচার
৪. আখলাকে হামিদা✔
ঘ) অন্যের দুঃখ-কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা কোন ধরনের গুণ?
১. পরমতসহিষ্ণুতা
২. সহনশীলতা
৩. সহমর্মিতা✔
৪. সত্যবাদিতা
ঙ) কোনটি উদারতা গুণের উদাহরণ?
১. সত্য কথা বলা
২. অন্যের কথা ও কাজের প্রতি সহনশীল হওয়া✔
৩. ন্যায়-অন্যায়ের পার্থক্য করা
৪. কাজে-কর্মে সৎ থাকা
চ) দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কী বলে?
১. দেশপ্রেম✔
২. সদাচার
৩. উদারতা
৪. সহমর্মিতা
২। শূন্যস্থান পূরণ করি
ক. আখলাকে — ক্ষতিকর।
খ. মহানবি (স.) বলেছেন, ‘আমি — চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি’।
গ. মহানবি (স.) ইয়াতিম শিশুদের প্রতি — ছিলেন।
ঘ. মানুষকে ক্ষমা করা ও পরোপকারী হওয়াও —।
ঙ. দেশপ্রেম হলো — দেশকে ভালোবাসা।
চ. হজরত মুহাম্মদ (স.) নিজের দেশকে —।
উত্তর : ক. যামিমা; খ. উত্তম; গ. সহমর্মী; ঘ. উদারতা; ৬. নিজের; চ. ভালোবাসতেন।
৩। মিলকরণ
| বাম পাশের অংশ | ডান পাশের অংশ |
| সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি | মানুষের দুঃখ-কষ্টে দরদি হওয়া। |
| আখলাকে যামিমার উদাহরণ হলো | উদারতা দেখিয়েছেন। |
| সহমর্মিতার উদ্দেশ্য হলো | হে মক্কা! আমি তোমাকে ভালোবাসি। |
| মহানবি (স.) ভিন্নধর্মের লোকদের প্রতিও | কুড়িয়ে পাওয়া জিনিস ফেরত না দেয়া |
| মহানবি (স.) বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন- | আমাদের প্রধান দায়িত্ব। |
| পড়ালেখা করা | মেনে চলতে হয়। |
উত্তর:
১. সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয়।
২. আখলাকে যামিমার উদাহরণ হলো কুড়িয়ে পাওয়া জিনিস ফেরত না দেয়া।
৩. সহমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখ-কষ্টে দরদি হওয়া।
৪. মহানবি (স.) ভিন্নধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন।
৫. মহানবি (স.) বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন- হে মক্কা। আমি তোমাকে ভালোবাসি।
৬. পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
৪। শুদ্ধ / অশুদ্ধ নির্ণয় কর
ক. আখলাকে যামিমা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ।
খ. সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়।
গ. উদারতা হলো অন্যের কথা, কাজ ও চিন্তা-ভাবনার প্রতি সহনশীল হওয়া।
ঘ. মাতৃভূমির উন্নয়নের জন্য নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করাই দেশপ্রেম।
ঙ. মহানবি (স.) নিজের জন্মভূমিকে ভালোবাসতেন।
উত্তর ক) অশুদ্ধ; খ) শুদ্ধ; গ) শুদ্ধ; ঘ) শুদ্ধ; ঙ) শুদ্ধ।
৫। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
ক. নৈতিক ও মানবিক গুণাবলি কী?
উত্তর: নৈতিক ও মানবিক গুণাবলি হলো ভালো আচরণ ও সুন্দর মনোভাব। যা আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে।
খ. সহমর্মিতা কাকে বলে?
উত্তর: সহমর্মিতা হলো অন্যের দুঃখ-কষ্ট বুঝে তাদের পাশে দাঁড়ানো এবং সাহায্য করা।
গ. উদারতার সংজ্ঞা দাও।
উত্তর: উদারতা হলো অন্যের কথা, কাজ ও চিন্তা-ভাবনার প্রতি সহনশীল হওয়া, মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া।
ঘ. দেশপ্রেম বলতে কী বুঝায়?
উত্তর: দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা, দেশের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ রাখা।
ঙ. দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কী করা উচিত?
উত্তর: দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশের ভালো ও উন্নতির জন্য কাজ করা উচিত।
৬। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
ক. পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবে তার একটি তালিকা তৈরি করো।
উত্তর: পরস্পরের প্রতি সহমর্মী হয়ে আমি যে কাজগুলো করবো, তার একটি তালিকা হলো:
১। অন্যের দুঃখে সহানুভূতি দেখোনো।
২। একে অন্যের কাজে সাহায্য করা।
৩। ধৈর্যসহকারে অন্যের কথা শোনা।
৪। অন্যের সাথে ভালো ব্যবহার করা।
৫। পাঠশালায় একে অপরকে সাহায্য করা।
৬। একে অন্যের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া।
৭। সকলের সাথে ভালো ব্যবহার করা।
খ. মহানবি (স.) এর উদারতা সম্পর্কে বর্ণনা করো।
উত্তর: মহানবি (স.) এর উদারতা ছিলো অসীম। তিনি কথায়, কাজে ও ব্যবহারে অত্যন্ত উদার ছিলেন। তিনি সবসময় অন্যের সাথে উদার মনে মিশতেন। হাসিমুখে কথা বলতেন। তাঁর মধুর কথায় সবাই মুগ্ধ হতো। তিনি ভিন্ন ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন।
গ. মহানবি (স.) এর দেশপ্রেম সম্পর্কে বর্ণনা দাও।
উত্তর: মহানবি (স.)-এর-দেশপ্রেম ছিলো অসীম। তিনি তাঁর দেশ ও জাতিকে খুবই ভালোবাসতেন। তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। যাবার সময় তাঁর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, ‘হে মক্কা! আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছে কতই না প্রিয়! আমার স্বজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিতো, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।’
Codehorse Learn Free