চতুর্থ শ্রেণি বই পড়তে অনেক মজা প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণি: বই পড়তে অনেক মজা

চতুর্থ শ্রেণি বই পড়তে অনেক মজা

চতুর্থ শ্রেণি বই পড়তে অনেক মজা: পৃথিবীতে পশুপাখির জগৎ আছে, গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে, মাছেদের জগৎ আছে, আছে আরো অনেক কিছু। পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরো অনেক জিনিস দেখা যায়। সেখানে গ্রহ আছে, তারা আছে, ছায়াপথ আছে। তেমনিভাবে বইয়েরও জগৎ আছে। পশুপাখি নিয়ে বই আছে, গাছপালা নিয়ে বই আছে, পোকামাকড় নিয়ে বই আছে, মাছ নিয়ে বই আছে, তারা নিয়ে বই আছে, গ্রহ নিয়ে বই আছে, ছায়াপথ নিয়ে বই আছে। পৃথিবীতে যা কিছু আছে, তার সব নিয়েই বই আছে। পৃথিবীর বাইরে যা কিছু আছে, তা নিয়েও অনেক বই আছে।

চতুর্থ শ্রেণি বই পড়তে অনেক মজা প্রশ্ন উত্তর:

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ লিখি ও বাক্য তৈরি করি।
ছায়াপথ, ঈশপ, এভারেস্ট, ছাপাখানা, বিশ্বভ্রমণ
উত্তর:
ছায়াপথ-অসংখ্য নক্ষত্র, গ্যাস ও ধূলিকণার বিশাল জগৎ। – আমাদের পৃথিবী মিল্কিওয়ে নামের একটি ছায়াপথের অংশ।
ঈশপ-প্রাচীন গ্রীক দেশের বিখ্যাত গল্পকার, যিনি নীতিশিক্ষামূলক গল্প লিখেছেন।–আমি ঈশপের গল্প পড়ে অনেক মজার শিক্ষা পেয়েছি।
এভারেস্ট-পৃথিবীর সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা ৮,৮৪৯ মিটার।–অনেক পর্বতারোহী এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেন।
ছাপাখানা-যেখানে বই, পত্রিকা ও অন্যান্য কাগজের লেখা মুদ্রণ করা হয়।–প্রাচীনকালে ছাপাখানা না থাকায় মানুষ হাতে বই লিখত।
বিশ্বভ্রমণ-সারা বিশ্ব ঘুরে দেখা।–অনেক মানুষ বিশ্বভ্রমণের স্বপ্ন দেখে নতুন দেশ ও সংস্কৃতি জানার জন্য।

২. শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি।
পুরনো, পাঠ্যবই, জানা, শেষ, শরীর ও মন
ক. আমরা স্কুলে প্রতিদিন___পড়ি।
খ. বইয়ের কোনো ___নেই।
গ. বই পড়ে অনেক কিছু ___যায়।
ঘ. বই পড়লে ___ভালো থাকে।
ঙ. ভালো বই কখনো ___হয় না।
উত্তর: ক. পাঠ্যবই; খ. শেষ; গ. জানা; ঘ. শরীর ও মন; ঙ.পুরনো ।

৩. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
ক. বইয়ের জগৎ কোন জগতের মতো?
উত্তর: পশুপাখি, গাছপালা, পোকামাকড়, মাছ, তারা, গ্রহ, ছায়াপথ ইত্যাদি সব নিয়ে বই আছে। পৃথিবীতে বা পৃথিবীর বাইরে যা কিছু আছে, তার সব নিয়েই বই আছে। বইয়ের জগৎ জানার জগৎ, আনন্দের জগৎ।

খ. বই কত রকমের হয়?
উত্তর: শুধু এক রকমের বই নয়, অনেক রকমের বই। ছোটোদের বই, বড়োদের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। বইয়ের কোনো শেষ নেই। 

গ. কী পড়তে বসলে আর উঠতে মন চায় না?
উত্তর: ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না।

ঘ. ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ছাপাখানা প্রথম জার্মানিতে প্রতিষ্ঠিত হয়।

ঙ. বই সম্পর্কে বিজ্ঞানীরা কী বলেছেন?
উত্তর: বিজ্ঞানীরা বলেছেন, বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে, তারা ভালো লিখতে পারে এবং সুন্দরভাবে কথা বলতে পারে।

৪. পাঠে উল্লিখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি।
উত্তর:
i) ঈশপের গল্প
ii) পঞ্চতন্ত্রের গল্প
iii) আরব্য রজনীর গল্প
v) ঠাকুরমার ঝুলি
vi) রবিনসন ক্রুসো
vii) আশি দিনে বিশ্ব ভ্রমন
viii) টম সয়ারের অভিযান

৫. তোমার পড়া পাঁচটি বই ও তার লেখকের নাম লেখ।
উত্তর: তুমি যে বইগুলো পড়েছ সেগুলোর নাম ও লেখকের নাম লিখবে।

৬. বই পড়ার গুরুত্ব নিয়ে পাঁচটি বাক্য লিখি।
উত্তর:
i) বই পড়লে অনেক নতুন জিনিস শেখা যায়।
ii) এটি আমাদের কল্পনাশক্তি বাড়ায় এবং চিন্তার জগৎ প্রসারিত করে।
iii) ভালো বই পড়লে মন ভালো থাকে এবং আনন্দ পাওয়া যায়।
iv) বই মানুষের ভাষাজ্ঞান ও লেখার দক্ষতা বাড়াতে সাহায্য করে।
v) যারা বই পড়ে, তারা ভালোভাবে কথা বলতে ও লিখতে পারে।

আরও পড়ুন: চতুর্থ শ্রেণি বাংলা নেমন্তন্ন প্রশ্ন উত্তর

আরও পড়ুন: চতুর্থ শ্রেণি আবোল তাবোল প্রশ্ন উত্তর

আরও পড়ুন: ৪র্থ শ্রেণি ইসলাম শিক্ষা ১ম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর: বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের …

One comment

  1. It’s very helpful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *