ঘুরে আসি সোনারগাঁও রচনা
ঘুরে আসি সোনারগাঁও রচনা

ঘুরে আসি সোনারগাঁও রচনা (PDF)

ঘুরে আসি সোনারগাঁও রচনা (PDF): প্রিয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা, আজ আমরা সুন্দর একটি রচনা লিখব যার নাম—ঘুরে আসি সোনারগাঁও/প্রাচীন ঐতিহ্য সোনারগাঁও। চলো, এখন রচনাটি শুরু করি!

ঘুরে আসি সোনারগাঁও রচনা (PDF):

ঘুরে আসি সোনারগাঁও

অথবা, প্রাচীন ঐতিহ্য সোনারগাঁও

ভূমিকা: বাংলাদেশের এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলো বর্তমানে দর্শনীয় স্থান হিসেবে প্রসিদ্ধ। এমনি একটি দর্শনীয় স্থান সোনারগাঁও।

অবস্থান: সোনারগাঁয়ের অবস্থান বর্তমান নারায়ণগঞ্জ জেলার ছায়া ঢাকা, পাখি ডাকা এক নিভৃত পল্লিতে। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৬ কি.মি. দূরে ৬৫ কি.মি. দৈর্ঘ্য এবং ৩২ কি.মি. প্রস্থ নিয়ে অবস্থিত এই সোনারগাঁও। সোনারগাঁয়ের অপর নাম সুবর্ণগ্রাম।

সোনারগাঁয়ের সমৃদ্ধ এলাকা পানাম নগর: সোনারগাঁয়ের পানাম নগর অনেকটা নগরের মধ্যে আরেক নগর। সোনারগাঁয়ে প্রবেশের একটিমাত্র রাস্তা। রাস্তার দু’পাশে সারি সারি অনেকগুলো প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়। সবগুলোই দোতালা। প্রায় একশ বছর আগে এগুলো নির্মিত হয়েছে। এখানেই ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। তখন সোনারগাঁ ছিল কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ের তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ছিল।

লোকশিল্প জাদুঘর: বর্তমানে সোনারগাঁয়ে রয়েছে একটি লোকশিল্প জাদুঘর। জাদুঘরে সাজানো রয়েছে কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, অলংকার ইত্যাদি আছে জামদানি শাড়ি, নকশি কাঁথা। এ জাদুঘরটির প্রতিষ্ঠাত শিল্পাচার্য জয়নুল আবেদিন। আবহমান বাংলার লোকজ-সাংস্কৃতিক ধারাকে পুনরুজ্জীবন, সংরক্ষণ ও বিকাশের প্রয়োজনে তিনি অক্লান্ত পরিশ্রম করে এটি প্রতিষ্ঠা করেন।

লোকমেলা লোকজ উৎসব: সোনারগাঁয়ে প্রতিবছর মাসব্যাপী লোকমেলা ও লোকজ উৎসব অনুষ্ঠিত হয়। ‘বৈশাখী মেলা’ নামে এ মেলা শুরু হয় ১৯৭৬ সাল থেকে। ১৯৯১ সাল থেকে লোক ও কারুশিল্প মেলাকে লোকজ উৎসবে রূপদান করা হয়েছে।

উপসংহার: সোনারগাঁও বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। এখানে বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনেক কিছুই সংরক্ষিত রয়েছে।

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “ঘুরে আসি সোনারগাঁও/প্রাচীন ঐতিহ্য সোনারগাঁও” রচনাটি পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল গাইড মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, সুস্বাস্থ্য বলতে শুধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *