এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ১ম অধ্যায়ের (ভৌত রাশি ও পরিমাপ) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব।
এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর:
০১. একটি স্ক্রু-গজের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 mm। এই স্ক্রু-গজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেল পাঠ ও বৃত্তাকার স্কেল পাঠ যথাক্রমে 3 mm এবং 65 পাওয়া গেল। উক্ত স্ক্রু-গজের কোনো যান্ত্রিক ত্রুটি নাই। তারটির দৈর্ঘ্য ও ইয়ং-এর গুণাঙ্ক যথাক্রমে 10 m এবং 200 Nm⁻²।
(ক) তেজস্ক্রিয়তা কী?
(খ) “ওজন একটি লব্ধ রাশি।” — ব্যাখ্যা কর।
(গ) তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় কর।
(ঘ) তারটির একপ্রান্তে 15 kg ভর ঝুলিয়ে দিলে এর দৈর্ঘ্য প্রসারণ কী পরিমাণ হবে — গাণিতিক বিশ্লেষণ দেখাও।
০২. একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 cm, যেখানে প্রধান স্কেলের পাঠ 6.4 cm। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান।
(ক) মৌলিক রাশি কাকে বলে?
(খ) তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু-গজ অধিকতর গ্রহণযোগ্য — ব্যাখ্যা কর।
(গ) ভার্নিয়ার সমপাতন নির্ণয় কর।
(ঘ) ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি-না — গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
০৩. পরিমাপক যন্ত্র দ্বারা একটি সুষম ঘনকের ধার 2.96 cm পরিমাপ করা হলো। এ ক্ষেত্রে মূল স্কেল পাঠ 2.9 cm। দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান।
(ক) রাশি কাকে বলে?
(খ) কর্দমাক্ত মাটিতে গাড়ির চাকা ঘুরলেও অনেক সময় গাড়ি সম্মুখে অগ্রসর হতে পারে না কেন?
(গ) ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমপাতন নির্ণয় কর।
(ঘ) ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা — গাণিতিকভাবে মতামত দাও।
০৪. একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 mm এবং ভার্নিয়ার ধ্রুবক 0.005 cm। সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে l₁ ও l₂। স্লাইড ক্যালিপার্স দিয়ে l₁ ও l₂ পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ যথাক্রমে 80 mm ও 60 mm এবং ভার্নিয়ার সমপাতন 9 ও 6।
(ক) পিচ কাকে বলে?
(খ) বলের মাত্রা MLT^-2 বলতে কী বুঝায় — ব্যাখ্যা কর।
(গ) স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় কর।
(ঘ) 1 ঘন সেমি লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 kg হবে কি-না — গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
০৫. একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান 1 mm এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 cm পাওয়া গেল। মূল স্কেলের পাঠ 18 mm এবং পরিমাপে ত্রুটি 5%।
(ক) স্ক্রু-গজের পিচ কাকে বলে?
(খ) s = ut + ½at² সমীকরণটির যথার্থতা যাচাই কর।
(গ) উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন নির্ণয় কর।
(ঘ) বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে — গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
০৬. দৃশ্যকল্প–১: একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান 1 mm। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ড B-এর দৈর্ঘ্য 8.73 cm এবং প্রধান স্কেল পাঠ 8.7 cm পাওয়া গেল।
দৃশ্যকল্প–২: একটি ঘনক আকৃতির বস্তু P-এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য 5.5 cm যাতে আপেক্ষিক ত্রুটি 7%।
(ক) স্ক্রুর পিচ কাকে বলে?
(খ) কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?
(গ) দৃশ্যকল্প–১ এ B দৈর্ঘ্য পরিমাপের প্রাপ্ত ভার্নিয়ার সমপাতন নির্ণয় কর।
(ঘ) দৃশ্যকল্প–২ এ P-এর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা কর।
০৭. পদার্থবিজ্ঞানের শিক্ষক পরীক্ষাগারে ছাত্রদের নিয়ে দুটি যান্ত্রিক ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি তারের ব্যাস নির্ণয় করতে গিয়ে ১ম যন্ত্রে মূল স্কেলের পাঠ পেলেন 1.6 cm। তারের ব্যাস পেলেন ১ম ও ২য় যন্ত্রে যথাক্রমে 1.65 cm এবং 1.655 cm। ছাত্ররা শিক্ষকের কাছে মানের ভিন্নতার কারণ জানতে চাইলে তিনি তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। ১ম ও ২য় স্কেলে ভার্নিয়ার ভাগসংখ্যা যথাক্রমে 10 ও 20।
(ক) স্ক্রুর পিচ কাকে বলে?
(খ) পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
(গ) ১ম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন নির্ণয় কর।
(ঘ) যন্ত্র দুটিতে পাঠের ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
০৮. X শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল, ভার্নিয়ার স্কেলের মোট ভাগসংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পাঠ 15 mm এবং ভার্নিয়ার সমপাতন 4 নির্ণয় করলো। আবার সে স্ক্রু-গজ দিয়ে গোলকটির ব্যাস 15.44 mm এবং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 44 নির্ণয় করলো। স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু-গজের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক ও ন্যূনাঙ্ক।
(ক) পরিমাপের একক কাকে বলে?
(খ) পদার্থবিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
(গ) স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় কর।
(ঘ) গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম — গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
০৯. 1.95 cm দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পাঠ 2.4 cm এবং ভার্নিয়ার সমপাতন 6 পাওয়া গেল। (ভার্নিয়ার ধ্রুবক 0.05 mm)।
(ক) মৌলিক রাশি কাকে বলে?
(খ) বস্তুর ভর ও ওজন সমান হয় কি না — ব্যাখ্যা কর।
(গ) নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি — গাণিতিক বিশ্লেষণ দাও।
১০. বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্র-ছাত্রীদের একটি বাক্স এবং একটি রুলার দিয়ে বাক্সটির আয়তন নির্ণয় করতে বললেন। ছাত্র-ছাত্রীরা লক্ষ করল, রুলারে শুধু cm পর্যন্ত মাপা যায়। তারা রুলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 20 cm, 15 cm এবং 10 cm পেল।
(ক) মাত্রা কী?
(খ) ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?
(গ) বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ — নির্ণয় কর।
(ঘ) এই রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নয় — বিশ্লেষণ কর।
১১. ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনকাকৃতি একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পাঠ 7 cm এবং প্রকৃত পাঠ 7.05 cm পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.02 mm। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি 4%।
(ক) পিচ কাকে বলে?
(খ) ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয় — ব্যাখ্যা কর।
(গ) ভার্নিয়ার সমপাতন নির্ণয় কর।
(ঘ) ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে — গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
১২. স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ 9.96 cm এবং ভার্নিয়ার সমপাতন 8 পাওয়া গেল। যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুটির প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেল 8 cm। পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে।
(ক) জড়তা কাকে বলে?
(খ) বল একটি লব্ধ রাশি — ব্যাখ্যা কর।
(গ) বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা যাচাই কর। (গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 8%)
১৩. স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পাঠ 2.5 cm এবং ভার্নিয়ার সমপাতন 10 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 mm।
(ক) পরিমাপ কাকে বলে?
(খ) পীড়ন ও ইয়াংস মডুলাসের একক একই কেন — ব্যাখ্যা কর।
(গ) উল্লিখিত ঘনকটির আয়তন নির্ণয় কর।
(ঘ) উক্ত ঘনকটিকে পানিতে ছেড়ে দিলে এটি 10 s-এ 400 m গভীরে যেতে পারবে কি-না — গাণিতিক বিশ্লেষণ দ্বারা যাচাই কর।
১৪. স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকাকৃতি একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে 10 cm পাওয়া গেল; এতে 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান।
(ক) ন্যূনাঙ্ক কাকে বলে?
(খ) আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব — ব্যাখ্যা কর।
(গ) যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় কর।
(ঘ) বাক্সের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি ও দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনামূলক ব্যাখ্যা কর।
১৫. একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান 1 mm এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো। মূল স্কেলের পাঠ 15 mm, ভার্নিয়ার সমপাতন 16 এবং পরিমাপের ত্রুটি 5%।
(ক) স্ক্রু-গজের ন্যূনাঙ্ক কাকে বলে?
(খ) ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি — ব্যাখ্যা কর।
(গ) বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে — গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরপত্রের জন্য PDF কপি সংগ্রহ করে নাও। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free