এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের (বস্তুর উপর তাপের প্রভাব) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

১. তাপের আদান-প্রদান কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
ক তাপের পরিমাণ
⬤ তাপীয় অবস্থা
গ পরিবেশ
ঘ উপাদান


২. কোনো বস্তুতে তাপ প্রদান করলে অণুগুলোর গতি কেমন হয়? (জ্ঞান)
⬤ বেড়ে যায়
খ কমে যায়
গ স্থির থাকে
ঘ কখনো বাড়ে, কখনো কমে


৩. পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে? (জ্ঞান)
ক স্থিতিশীল
⬤ গতিশীল
গ স্থির
ঘ প্রথমে গতিশীল, পরে স্থিতিশীল


৪. ত্রৈধবিন্দু তাপমাত্রায় পানি কয়টি অবস্থায় অবস্থান করে? (জ্ঞান)
ক ২
⬤ ৩
গ ৪
ঘ ৫


৫. নিচের কোনটি এক প্রকার শক্তি? (জ্ঞান)
⬤ তাপ
খ তাপমাত্রা
গ জুল
ঘ ক্যালরি


৬. উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
⬤ তাপ
খ তাপমাত্রা
গ বিভব শক্তি
ঘ প্রসারণ


৭. পদার্থের অণুগুলোতে নিচের কোনটি আছে? (জ্ঞান)
ক বিভব শক্তি
⬤ গতিশক্তি
গ তাপশক্তি
ঘ শব্দশক্তি


৮. নিচের কোনটির গতিশক্তি আছে? (অনুধাবন)
⬤ অণুর
খ তাপমাত্রার
গ তাপের
ঘ শব্দের


৯. কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির— (জ্ঞান)
⬤ সমানুপাতিক
খ সমান
গ ব্যস্তানুপাতিক
ঘ বর্গের সমানুপাতিক


১০. নিচের কোনটির কারণে অণুর গতি বেড়ে যায়? (অনুধাবন)
ক তাপমাত্রা
⬤ তাপ
গ বিভব শক্তি
ঘ গলন


১১. অণুর গতি বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যাবে? (অনুধাবন)
⬤ গতিশক্তি
খ বিভব শক্তি
গ বিভব শক্তি ও গতিশক্তি
ঘ আয়তন


১২. SI পদ্ধতিতে তাপের একক কী? (জ্ঞান)
ক ওয়াট
⬤ জুল
গ ক্যালরি
ঘ কেলভিন


১৩. পূর্বে তাপের একক হিসেবে কী ব্যবহৃত হতো? (জ্ঞান)
⬤ ক্যালরি
খ ওয়াট
গ জুল
ঘ কেলভিন


১৪. ১ J = কত ক্যালরি? (জ্ঞান)
ক ৪.২ cal
খ ৪.১ cal
গ ৪.৪ cal
⬤ ০.২৪ cal


১৫. নিচের কোনটির পার্থক্যের জন্য তাপশক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়? (অনুধাবন)
ক তাপের
⬤ উষ্ণতার
গ শক্তির
ঘ ক্ষমতার


১৬. দুইটি বস্তুর তাপমাত্রা এক হলে কী ঘটবে? (অনুধাবন)
ক তাপের পরিমাণও একই হবে
⬤ তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
গ তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
ঘ বস্তুদ্বয়ের ভর সমান হবে


১৭. দুটি পাত্রে সমান ভরের পানির তাপমাত্রা ভিন্ন হলে তাপের কী ঘটবে? (জ্ঞান)
ক যে পাত্রের তাপমাত্রা কম তার তাপ বেশি
⬤ যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ বেশি
গ যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ কম
ঘ উভয় পাত্রের পানির তাপ সমান


১৮. তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি? (জ্ঞান)
⬤ থার্মোমিটার
খ ক্যালরিমিটার
গ ব্যারোমিটার
ঘ অ্যামিটার


১৯. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? (জ্ঞান)
ক সেলসিয়াস
⬤ কেলভিন
গ ফারেনহাইট
ঘ সেন্টিগ্রেড


২০. যদি এক টুকরা গরম লোহা ঠাণ্ডা পানির পাত্রে ডুবানো হয় তবে কোনটি তাপ হারাবে? (অনুধাবন)
⬤ গরম লোহা
খ পানি
গ পানি ও গরম লোহা উভয়ই
ঘ পাত্র


২১. পানির ত্রৈধবিন্দু বলতে কোন তাপমাত্রাকে বোঝায়? (উচ্চতর দক্ষতা)
⬤ যে তাপমাত্রায় পানি, বরফ ও জলীয় বাষ্প একসাথে সহাবস্থান করে
খ যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়
গ যে তাপমাত্রায় পানির আয়তন শূন্য হয়
ঘ যে তাপমাত্রায় পানি সরাসরি বাষ্পে পরিণত হয়


২২. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ১/২৭৩.১৬ অংশকে কী বলা হয়? (জ্ঞান)
⬤ ১ K
খ ১°C
গ ১°F
ঘ ১ J


২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর— (অনুধাবন)
i. তাপ এক প্রকার শক্তি
ii. তাপের একক কেলভিন
iii. ১ cal = ৪.২ J

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
⬤ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii


২৪. তাপের প্রবাহ নির্ভর করে— (অনুধাবন)
i. তাপের পরিমাণের ওপর
ii. তাপমাত্রার পার্থক্যের ওপর
iii. বস্তুদ্বয়ের আপেক্ষিক তাপীয় অবস্থার ওপর

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
⬤ ii ও iii
ঘ i, ii ও iii


২৫. তাপমাত্রা হচ্ছে— (অনুধাবন)
i. বস্তুর উষ্ণতার নির্দেশক
ii. বস্তুর তাপীয় অবস্থা
iii. বস্তুর তাপ নির্দেশক একটি সংখ্যা

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii


২৬. তাপমাত্রার ক্ষেত্রে— (প্রয়োগ)
i. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা ২৭৩ K
ii. তাপমাত্রার একক কেলভিন
iii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ১/২৭৩.১৬ অংশই ১ K

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii


২৭. তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই ধর্মকেই পদার্থের কী বলা হয়? (জ্ঞান)
⬤ তাপমাত্রিক ধর্ম
খ তাপ
গ স্ফুটনাঙ্ক
ঘ গলনাঙ্ক


২৮. যে পদার্থের তাপমাত্রিক ধর্ম আছে তাকে কী বলে? (জ্ঞান)
⬤ তাপমাত্রিক পদার্থ
খ তাপমাত্রিক ধর্ম
গ অপরিবাহী
ঘ পরিবাহী


২৯. নিচের কোন যন্ত্রে তাপমাত্রিক পদার্থ ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক ক্যালরিমিটারে
⬤ থার্মোমিটারে
গ ব্যারোমিটারে
ঘ ক্রোনোমিটারে


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


৩০. পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতির? (অনুধাবন)
ক ভৌত
⬤ তাপমাত্রিক
গ রাসায়নিক
ঘ আয়তনিক


৩১. তাপমাত্রিক ধর্ম হচ্ছে— (অনুধাবন)
i. আয়তন
ii. রোধ
iii. চাপ

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii


৩২. পারদ থার্মোমিটারে— (উচ্চতর দক্ষতা)
i. পারদস্তম্ভের দৈর্ঘ্য তাপমাত্রিক ধর্ম
ii. ধ্রুব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসের চাপ পরিবর্তিত হয়
iii. পারদ তাপমাত্রিক পদার্থ

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
⬤ i, ii ও iii


৩৩. গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে— (অনুধাবন)
i. ধ্রুব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসকে তাপমাত্রিক পদার্থ বলে
ii. গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলে
iii. পারদ হলো তাপমাত্রিক পদার্থ

নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
⬤ i ও ii
ঘ ii ও iii


৩৪. সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা ৩০°C হলে ফারেনহাইট স্কেলে কত হবে? (প্রয়োগ)
ক ৮০°F
খ ৮২°F
গ ৮৪°F
⬤ ৮৬°F


৩৫. একজন রোগীর দেহের তাপমাত্রা ১০২°F। কেলভিন স্কেলে এটি কত? (প্রয়োগ)
⬤ প্রায় ৩১২ K
খ প্রায় ৩২২ K
গ প্রায় ৩৩২ K
ঘ প্রায় ৩৪২ K


৩৬. −২০°C কে কেলভিনে প্রকাশ করলে কত হবে? (প্রয়োগ)
ক −২৫৩ K
⬤ ২৫৩ K
গ −২৯৩ K
ঘ ২৯৩ K


৩৭. কোনো দিনের তাপমাত্রা ২৮°C হলে ফারেনহাইটে ঐ তাপমাত্রা কত হবে? (প্রয়োগ)
ক ৩৭৩ K
খ ২৭৩ K
⬤ ১০০ K
ঘ ০ K


৩৮. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য কয়টি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়? (জ্ঞান)
ক একটি
⬤ দুইটি
গ তিনটি
ঘ চারটি


৩৯. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য যে দুটি তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় সে তাপমাত্রা দুটিকে কী বলা হয়? (অনুধাবন)
⬤ স্থিরাঙ্ক
খ ঊর্ধ্ব স্থিরাঙ্ক
গ নিম্ন স্থিরাঙ্ক
ঘ হিমাঙ্ক


৪০. প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক
⬤ নিম্ন স্থিরাঙ্ক
গ সুপ্ততাপ
ঘ হিমাঙ্ক


৪১. প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে? (জ্ঞান)
⬤ ঊর্ধ্ব স্থিরাঙ্ক
খ নিম্ন স্থিরাঙ্ক
গ হিমাঙ্ক
ঘ স্থিরাঙ্ক


৪২. দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কী বলে? (জ্ঞান)
⬤ মৌলিক ব্যবধান
খ তাপমাত্রা ব্যবধান
গ তাপ ব্যবধান
ঘ যৌগিক ব্যবধান


৪৩. তাপমাত্রার প্রচলিত স্কেল কয়টি? (জ্ঞান)
ক ২
⬤ ৩
গ ৪
ঘ ৫


৪৪. সেলসিয়াস স্কেলের তাপমাত্রার একক কী? (জ্ঞান)
ক °F
⬤ °C
গ K
ঘ C


৪৫. কেলভিন স্কেলে তাপমাত্রার একক কী? (জ্ঞান)
⬤ K
খ °F
গ °C
ঘ J


৪৬. সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ১০০°C
⬤ ০°C
গ ৩২°F
ঘ ২৭৩ K


৪৭. সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ০°C
⬤ ১০০°C
গ ২১২°F
ঘ ৩৭৩ K


৪৮. ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ০°F
⬤ ৩২°F
গ ২৭৩°F
ঘ −২৭৩°F


৪৯. ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ৩৭৩°F
⬤ ২১২°F
গ ১০০°F
ঘ ৭২°F


৫০. কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? (জ্ঞান)
ক ১০০ K
খ ২১২ K
গ ২৭৩ K
⬤ ৩৭৩ K


৫১. কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পাঠ একই হবে? (প্রয়োগ)
ক −২৭৩°
⬤ −৪০°
গ ০°
ঘ ৯০°


৫২. কোনো কিছুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত, কেলভিন স্কেলে তার চেয়ে কত বেশি? (প্রয়োগ)
⬤ ২৭৩ K
খ ১০০ K
গ −২৭৩ K
ঘ −১০০ K


৫৩. ১°C তাপমাত্রা সমান কত কেলভিন? (প্রয়োগ)
⬤ ২৭৪ K
খ ২৭৩ K
গ ১ K
ঘ −২৭৩ K


৫৪. তাপমাত্রার পার্থক্য ১°C কত কেলভিনের সমান? (প্রয়োগ)
⬤ ১ K
খ ১°F
গ ২°C
ঘ ২৭৪ K


৫৫. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত? (জ্ঞান)
ক ৯৮°F
⬤ ৯৮.৪°F
গ ৮৯°F
ঘ ৮৯.৪°F


৫৬. ঊর্ধ্ব স্থিরাঙ্ককে বলে— (অনুধাবন)
i. স্ফুটনাঙ্ক
ii. বাষ্পবিন্দু
iii. হিমাঙ্ক

নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
গ iii
⬤ i ও ii


৫৭. হিমাঙ্ক বলতে বুঝায় প্রমাণ চাপে যে তাপমাত্রা— (অনুধাবন)
i. বিশুদ্ধ বরফ গলে পানি হয়
ii. পানি জমে বরফ হয়
iii. পানি ফুটে বাষ্প হয়

নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii



প্রিয় শিক্ষার্থীরা
, তোমরা যারা “পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *