এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের (ভৌত রাশি ও পরিমাপ) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

১. বিজ্ঞানের কোন শাখা পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করে? (অনুধাবন)

⬤ পদার্থবিজ্ঞান
খ উদ্ভিদবিজ্ঞান
গ রসায়ন
ঘ প্রাণিবিজ্ঞান


২. পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে? (জ্ঞান)

ক ৭টি
খ ৯টি
⬤ ১০টি
ঘ ১১টি


৩. লোডস্টোনের ‘চৌম্বক ধর্ম’ সম্পর্কে কে জানতেন? (জ্ঞান)

⬤ থেলিস
খ পিথাগোরাস
গ ডেমোক্রিটাস
ঘ অ্যারিস্টার্কাস


৪. পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে? (জ্ঞান)

ক পিথাগোরাস
⬤ ডেমোক্রিটাস
গ ইবনে সিনা
ঘ আল হাজেন


৫. ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে? (জ্ঞান)

ক থেলিস
খ অ্যারিস্টার্কাস
গ গ্যালিলিও
⬤ আর্কিমিডিস


৬. পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়? (জ্ঞান)

⬤ শক্তির সংরক্ষণশীলতা নীতি
খ বল বৃদ্ধিকরণ নীতি
গ লিভারের নীতি
ঘ আর্কিমিডিসের নীতি


৭. আলোক তত্ত্বের ক্ষেত্রে কার অবদান উল্লেখযোগ্য? (জ্ঞান)

ক আল বিরুনী
খ আল মাসুদী
⬤ ইবনে আল হাইথাম
ঘ রজার বেকন


৮. টলেমির মতবাদের বিরোধিতা করেন কে? (জ্ঞান)

⬤ আল হাজেন
খ ইবনে আল হাইথাম
গ টলেমি
ঘ আল বিরুনী


৯. আল মাসুদী এনসাইক্লোপিডিয়া লেখেন কোন বিষয়ের ওপর? (জ্ঞান)

⬤ প্রকৃতির ইতিহাস
খ ইসলামের ইতিহাস
গ গ্রিক সভ্যতার ইতিহাস
ঘ রোমান সভ্যতার ইতিহাস


১০. বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন বইয়ে? (জ্ঞান)

ক জেনেরা প্লানটারাম
⬤ প্রকৃতির ইতিহাস
গ আল জিবর ওয়াল মুকাবিলা
ঘ অরিজিন অব স্পিসিস


১১. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? (জ্ঞান)

ক টলেমি
⬤ রজার বেকন
গ লিউনার্দো দ্য ভিঞ্চি
ঘ রবার্ট হুক


১২. লিউনার্দো দ্য ভিঞ্চি কী ছিলেন? (জ্ঞান)

ক নৃত্য শিল্পী
খ বিজ্ঞানী
গ গণিতবিদ
⬤ চিত্রশিল্পী


১৩. আলোর বেগ পরিমাপ করেন কে? (জ্ঞান)

ক রবার্ট বয়েল
খ কেপলার
গ গ্যালিলিও
⬤ রোমার


১৪. বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন কে? (জ্ঞান)

ক কেপলার
⬤ রোমার
গ গ্যালিলিও
ঘ ডা. গিলবার্ট


১৫. কোপারনিকাসের সৌরকেন্দ্রিক ধারণার গাণিতিক বর্ণনা দেন কে? (জ্ঞান)

⬤ কেপলার
খ টাইকোব্রাহের
গ কোপারনিকাস
ঘ নিউটন


১৬. বস্তুর পতনের নিয়ম-এর আবিষ্কারকের নাম কী? (জ্ঞান)

⬤ গ্যালিলিও
খ আর্কিমিডিস
গ আইনস্টাইন
ঘ নিউটন


১৭. সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করে কে? (জ্ঞান)

ক আইনস্টাইন
খ টলেমি
গ অ্যারিস্টটল
⬤ গ্যালিলিও


১৮. সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে? (জ্ঞান)

ক নিউটন
⬤ গ্যালিলিও
গ পিথাগোরাস
ঘ মহাবীর


১৯. গ্যালিলিওর উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিকে পূর্ণতার রূপ প্রদান করেন কে? (জ্ঞান)

ক কেপলার
খ রজার বেকন
⬤ নিউটন
ঘ আর্কিমিডিস


২০. “পদার্থের অবিভাজ্য একক পরমাণু”— কে এ ধারণা দেন? (জ্ঞান)

ক আর্কিমিডিস
খ অ্যারিস্টার্কাস
⬤ ডেমোক্রিটাস
ঘ রজার বেকন


২১. বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান)

ক গ্যালিলিও
খ আইনস্টাইন
গ ম্যাক্স প্ল্যাঙ্ক
⬤ নিউটন


২২. গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক ১৪৪২
খ ১৪৬৪
⬤ ১৫৬৪
ঘ ১৬৭৪


২৩. নিচের কোনটি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? (উচ্চতর দক্ষতা)

ক বায়ুকল
খ বায়ুবাষ্প
⬤ বাষ্পীয় ইঞ্জিন
ঘ ইউরেনিয়াম


২৪. কত সালে ম্যাক্সওয়েল আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন? (জ্ঞান)

ক ১৮৩১
খ ১৮৫৮
⬤ ১৮৬৪
ঘ ১৮৮৪


২৫. ১৮৯৬ সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোডে সংকেত পাঠান কে? (জ্ঞান)

ক হেনরি
খ হার্জ
খ লেজ
⬤ মার্কনী
ঘ জগদীশ চন্দ্র বসু


২৬. জগদীশ চন্দ্র বসু কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (জ্ঞান)

ক ভারত
খ চীন
⬤ বাংলাদেশ
ঘ ইতালি


২৭. কোয়ান্টাম তত্ত কখন আবিষ্কৃত হয়? (অনুধাবন)

ক অষ্টাদশ শতাব্দীতে
খ ঊনবিংশ শতাব্দীর শেষে
⬤ বিংশ শতাব্দীর শুরুতে
ঘ বিংশ শতাব্দীর শেষে


২৮. কোয়ান্টাম তত্ত আবিষ্কার করেন কে? (জ্ঞান)

ক ম্যাক্সওয়েল
খ হাইগেন
⬤ ম্যাক্স প্ল্যাঙ্ক
ঘ নিউটন


২৯. আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক যে তত্ত প্রদান করেন তার নাম কী? (জ্ঞান)

ক রাদারফোর্ড তত্ত
খ বোর তত্ত
গ কোয়ান্টাম তত্ত
⬤ নিউক্লীয় তত্ত


৩০. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে? (জ্ঞান)

ক জন ডাল্টন
খ আর্নেস্ট রাদারফোর্ড
গ বেকেরেল
⬤ নিলস বোর


৩১. নিউক্লিয়াস ফিশনযোগ্য এটি যে আবিষ্কার করেন— (জ্ঞান)

ক ওটো হান ও প্ল্যাঙ্ক
খ হেনরী ও স্ট্রেসম্যান
গ হেনরী ও লেঞ্জ
⬤ ওটো হান ও স্ট্রেসম্যান


৩২. সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন? (জ্ঞান)

ক অক্সফোর্ড
খ ক্যালিফোর্নিয়া
গ কলকাতা
⬤ ঢাকা


৩৩. প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্তের শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেন কে? (জ্ঞান)

ক ম্যাক্সওয়েল
খ আবদুস সালাম
গ সত্যেন্দ্রনাথ দত্ত
⬤ সত্যেন্দ্রনাথ বসু


৩৪. সত্যেন্দ্রনাথ বসুর তত্ত কী নামে পরিচিত? (জ্ঞান)

ক জুলি ও কুরি তত্ত
⬤ বোস-আইনস্টাইন সংখ্যায়ন
গ বসু তত্ত
ঘ আপেক্ষিক তত্ত


৩৫. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় কত জনকে? (জ্ঞান)

ক দুই
⬤ তিন
গ চার
ঘ পাঁচ


৩৬. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় উপমহাদেশের কোন বিজ্ঞানীকে? (জ্ঞান)

ক চন্দ্রশেখর রমন
⬤ আবদুস সালাম
গ সত্যেন্দ্রনাথ বসু
ঘ স্যার জগদীশ চন্দ্র বসু


৩৭. রমনপ্রভাব কোন দেশের বিজ্ঞানীর আবিষ্কার? (জ্ঞান)

⬤ ভারত
খ পাকিস্তান
গ আমেরিকা
ঘ স্পেন


৩৮. কোন শতাব্দীতে মহাশূন্য অভিযান পরিচালনা করা হয়? (অনুধাবন)

ক ঊনবিংশ
⬤ বিংশ
গ একবিংশ
ঘ অষ্টাদশ


৩৯. আবহাওয়ার পূর্বাভাস দানে ভূমিকা রাখছে— (অনুধাবন)

ক টেলিভিশন
খ রেডিও
⬤ কৃত্রিম উপগ্রহ
ঘ আইপ্যাড



📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


৪০. মানুষ চাঁদে পদার্পণ করে কোন শতাব্দীতে? (জ্ঞান)

ক অষ্টাদশ
খ ঊনবিংশ
⬤ বিংশ
ঘ একবিংশ


৪১. পাখির ওড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? (জ্ঞান)

ক রজার বেকন
⬤ লিউনার্দো দ্য ভিঞ্চি
গ ওমর খৈয়াম
ঘ রাইট ভ্রাতৃদ্বয়


৪২. পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে? (জ্ঞান)

ক নিউটন
খ বেকন
⬤ ডেমোক্রিটাস
ঘ পিথাগোরাস


৪৩. ধাতুর ভেজাল নির্ণয় করতে প্রথম কে সমর্থ লাভ করেন? (জ্ঞান)

⬤ আর্কিমিডিস
খ অ্যারিস্টটল
গ অ্যারিস্টার্কাস
ঘ পিথাগোরাস


৪৪. কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন? (জ্ঞান)

ক পিথাগোরাস
গ আইনস্টাইন
⬤ নিউটন
ঘ স্টিফেন হকিং


৪৫. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন কে? (জ্ঞান)

ক রাদারফোর্ড
⬤ নিলস বোর
গ ডি ব্রগলি
ঘ বেকেরেল


৪৬. কে পরমাণু বিষয়ক নিউক্লীয় তত্ত প্রদান করেন? (জ্ঞান)

⬤ আর্নেস্ট রাদারফোর্ড
খ নিলস বোর
গ ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ ম্যাক্স প্ল্যাঙ্ক


৪৭. কে লিভারের নীতি আবিষ্কার করেন? (জ্ঞান)

⬤ আর্কিমিডিস
খ অ্যারিস্টটল
গ পিথাগোরাস
ঘ গ্যালিলিও


৪৮. আলোর তড়িৎ চৌম্বকীয় তত্তের বিকাশ ঘটান কে? (জ্ঞান)

⬤ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
খ হেনরি
গ হার্জ
ঘ মাইকেল ফ্যারাডে


৪৯. সর্বপ্রথম কে তড়িৎকোষ আবিষ্কার করেন? (জ্ঞান)

ক সাইমন ওহম
খ রবার্ট কিরশফ
গ আলেসান্দ্রো ভোল্টা
⬤ ওয়েরস্টেড


৫০. ভারতীয় কোন বিজ্ঞানী পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু? (জ্ঞান)

ক কণাদ
খ আর্যভট্ট
⬤ বরাহ মিহির
ঘ মহাবীর


৫১. “পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞার্থ ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ বৈজ্ঞানিক কর্মের মূলভিত্তি”— উক্তিটি কার? (জ্ঞান)

⬤ গ্যালিলিও
খ নিউটন
গ পিথাগোরাস
ঘ টলেমি


৫২. সর্বপ্রথম বায়ুকলের ধারণা দেন কে? (জ্ঞান)

ক আল ফাজারী
খ আর্কিমিডিস
⬤ আল মাসুদী
ঘ কেপলার


৫৩. বস্তুর পতনের নিয়ম ও সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে? (জ্ঞান)

ক নিউটন
⬤ গ্যালিলিও
গ আর্কিমিডিস
ঘ কেপলার


৫৪. বিজ্ঞানে গুরুত্বপূর্ণ বিষয় হলো— (অনুধাবন)

⬤ জ্ঞান
খ পদ্ধতি
গ দৃষ্টিভঙ্গি
ঘ পরিকল্পনা


৫৫. জার্মান বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেন— (অনুধাবন)

ক আলোর প্রতিফলনের সূত্র
খ আলোর তরঙ্গতত্ত
⬤ আলোর প্রতিসরণের সূত্র
ঘ আলোর কোয়ান্টাম তত্ত


৫৬. দুর্বল নিউক্লীয় বল ও বিদ্যুৎ চৌম্বক বলকে একই বলের দুটি ভিন্নরূপ প্রমাণ করেন— (অনুধাবন)

ক প্রফেসর সালাম
খ স্টিভেন ওয়াইনবার্গ
গ শেলডন গ্ল্যাশো
⬤ উপরের সব


৫৭. ম্যাক্স প্ল্যাঙ্ক হলেন— (অনুধাবন)

⬤ কোয়ান্টাম তত্তের প্রতিষ্ঠাতা
খ তড়িৎ চৌম্বক তত্তের প্রতিষ্ঠাতা
গ আপেক্ষিক তত্তের প্রতিষ্ঠাতা
ঘ তরঙ্গ তত্তের প্রতিষ্ঠাতা


৫৮. সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত হলেন— (অনুধাবন)

⬤ থেলিস
খ পিথাগোরাস
গ কোপারনিকাস
ঘ গ্যালিলিও


৫৯. কে ঘটনা বা সত্যের পর্যবেক্ষণের ওপর বেশি গুরুত্ব আরোপ করতেন? (অনুধাবন)

⬤ ফ্রান্সিস বেকন
খ গ্যালিলিও
গ অ্যারিস্টটল
ঘ নিউটন


৬০. বিংশ শতাব্দীতে আবিষ্কৃত হয় কোনটি? (অনুধাবন)

ক প্লবতা
খ এটম
গ লিভার নীতি
⬤ আইসোটোপ


৬১. আলোর তড়িৎ চৌম্বকীয় তত্তের বিকাশ ঘটান কে? (অনুধাবন)

ক হেনরি
খ হার্জ
⬤ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
গ লেঞ্জ
ঘ মাইকেল ফ্যারাডে


৬২. পিথাগোরাসের বাদ্যযন্ত্র ও সংগীত বিষয়ক স্কেলের যে অবদান— (প্রয়োগ)

⬤ তারের কম্পন বিষয়ক
খ তারের ভর বিষয়ক
গ তারের আকর্ষণ বিষয়ক
ঘ তারের প্রসারণ বিষয়ক


৬৩. আর্কিমিডিস গোলীয় দর্পণে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে কৌশল আবিষ্কার করেন— (প্রয়োগ)

ক বিদ্যুৎ উৎপাদনের
⬤ আগুন ধরানোর
গ তাপ উৎপাদনের
ঘ আলো উৎপাদনের


৬৪. পরমাণু ফিশনযোগ্য আবিষ্কার করে পারমাণবিক বোমার সূচনা করেন প্রথম— (উচ্চতর দক্ষতা)

ক ওটো হান
খ স্ট্রেসম্যান
গ রাদারফোর্ড
⬤ ওটো হান ও স্ট্রেসম্যান


৬৫. তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোডে সংকেত পাঠানোর ব্যবস্থা উদ্ভাবন করে বেতার যোগাযোগের জন্মদান করেন— (জ্ঞান)

⬤ মার্কনীখ হেনরি
খ হার্জ
গ ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ মাইকেল ফ্যারাডে


 

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *