৫ম শ্রেণির বিজ্ঞান তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: খাদ্য রান্না করা বা কাঁচা যা-ই হোক প্রাকৃতিক কারণে অল্প সময়ের ব্যবধানে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়।
৫ম শ্রেণির বিজ্ঞান তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
৫. খাদ্য সংরক্ষণের গুরুত্ব-
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরত্বপূর্ণ।
খাদ্য রান্না করা বা কাঁচা যা-ই হোক প্রাকৃতিক কারণে অল্প সময়ের ব্যবধানে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়।
মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে খাবারে পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পিঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে এইসব খাদ্য সারা দেশে সরবরাহ করা হয় এমনকি বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যেকোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারাবছর ধরে পাওয়া যায়। যেমন- শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছরের চাহিদা মেটানো হয়। খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন: (অতিরিক্ত)
ক) খাদ্য আমাদের দেহে কী কী কাজ করে?
উত্তর: খাদ্য আমাদের দেহে শক্তি উৎপাদন করে এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতা দেয়। এটি দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। এছাড়া খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
খ) সুষম খাদ্য বলতে কী বোঝায়?
উত্তর: যে খাদ্যে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্য দেহকে সুস্থ ও কর্মক্ষম রাখে।
গ) সুষম খাদ্যে শাকসবজি ও ফলমূল কেন প্রয়োজন?
উত্তর: শাকসবজি ও ফলমূল ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস। এগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহকে সুস্থ রাখে।
ঘ) গর্ভবতী মায়েদের কেন বাড়তি পুষ্টি দরকার?
উত্তর: গর্ভবতী মায়েদের শরীরে একটি শিশুর বৃদ্ধি ঘটে। তাই তাদের শরীর গঠনকারী, শক্তিদায়ক ও রোগ প্রতিরোধকারী খাদ্যের বেশি প্রয়োজন হয়।
ঙ) বয়স্ক ব্যক্তিদের খাদ্য কেমন হওয়া উচিত?
উত্তর: বয়স্ক ব্যক্তিদের খাদ্য সহজপাচ্য ও পুষ্টিকর হওয়া উচিত। এসব খাদ্য হাড় ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে।
চ) সুষম খাদ্য গ্রহণ করা কেন জরুরি?
উত্তর: সুষম খাদ্য দেহকে সুস্থ ও সবল রাখে। এটি শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় রাখে।
ছ) সময়মতো খাদ্য গ্রহণ কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: সময়মতো খাদ্য গ্রহণ করলে হজম ভালো হয়। এতে পাকস্থলী সুস্থ থাকে এবং শরীর কর্মক্ষম থাকে।
জ) অনিয়মিত খাদ্য গ্রহণের ক্ষতি কী?
উত্তর: অনিয়মিত খাদ্য গ্রহণে বদহজম ও পাকস্থলীর সমস্যা দেখা দেয়। এতে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
ঝ) খাদ্য সংরক্ষণ বলতে কী বোঝায়?
উত্তর: খাদ্যকে পচন থেকে রক্ষা করে দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখার প্রক্রিয়াকে খাদ্য সংরক্ষণ বলে। এতে খাদ্যের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে।
ঞ) খাদ্য সংরক্ষণের প্রয়োজন কেন হয়?
উত্তর: সব খাদ্য সারাবছর পাওয়া যায় না এবং অনেক খাদ্য দ্রুত নষ্ট হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্য অপচয় রোধ করা যায়।
ট) শুকিয়ে খাদ্য সংরক্ষণ কীভাবে করা হয়?
উত্তর: রোদে বা ড্রায়ারে খাদ্য শুকিয়ে সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে খাদ্যের আর্দ্রতা কমে যায় এবং পচন রোধ হয়।
ঠ) ফ্রিজে খাদ্য সংরক্ষণের সুবিধা কী?
উত্তর: ফ্রিজে কম তাপমাত্রায় খাদ্য রাখা হয়। এতে পচনকারী অণুজীব নিষ্ক্রিয় থাকে এবং খাদ্য দীর্ঘদিন ভালো থাকে।
ড) কিউরিং পদ্ধতি কী?
উত্তর: লবণ বা লবণের দ্রবণ ব্যবহার করে খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে কিউরিং বলে। এভাবে মাছ ও মাংস সংরক্ষণ করা হয়।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
ঢ) আচার কেন দীর্ঘদিন ভালো থাকে?
উত্তর: আচার তৈরিতে লবণ, তেল, ভিনেগার ও মসলা ব্যবহার করা হয়। এসব উপাদান খাদ্য নষ্ট হতে বাধা দেয়।
ণ) শিশুদের খাদ্যে আমিষ কেন বেশি দরকার?
উত্তর: শিশুরা ধীরে ধীরে বড় হয় এবং তাদের শরীর গঠনের প্রয়োজন হয়। আমিষ জাতীয় খাদ্য দেহ গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে।
ত) শর্করা জাতীয় খাদ্যের কাজ কী?
উত্তর: শর্করা জাতীয় খাদ্য দেহে শক্তি উৎপাদন করে। এটি দৈনন্দিন কাজ ও খেলাধুলার শক্তি জোগায়।
থ) চর্বি প্রয়োজনীয়তা কী?
উত্তর: চর্বি দেহে তাপ উৎপাদন করে। এটি শক্তির উৎস হিসেবেও কাজ করে এবং শরীর উষ্ণ রাখে।
Codehorse Learn Free