তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা আমার পণ কবিতার প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা আমার পণ কবিতার প্রশ্ন উত্তর: প্রতিদিন সকালে উঠে আমি প্রতিজ্ঞা করব যে, সারাদিন আমি ভালো হয়ে চলব। যারা বয়সে বড়ো তাদের আদেশ মেনে চলব। বড়োরা যেভাবে বলে সেভাবে কাজ করব। ভাইবোন, পাড়া-প্রতিবেশী, আত্মীয়, বন্ধুদের সাথে মিলেমিশে থাকব। যারা ভালো তাদের সাথে খেলব। পড়ার সময় পড়ব। পড়ার সময় অবহেলা করব না। কারো দুঃখ দেখলে হাসব না। কখনও মিথ্যা কথা বলব না। লোভ করব না। কাউকে কখনও মিথ্যা বলব না। সবার সাথে মিলেমিশে থাকব। কারও সাথে ঝগড়া করব না। সবাইকে ভালোবাসব।

৩য় শ্রেণির বাংলা আমার পণ কবিতার প্রশ্ন উত্তর:

শব্দ শিখি:

আদেশ – হুকুম
হেলা – অলসতা, অবজ্ঞা
কভু – কখনো
ফাঁকি – ধোঁকা
গুরুজন – বয়সে বড়ো মানুষ

অনুশীলনী

১। কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি।

উত্তর : নিজেরা চেষ্টা করো।


২। বাক্য লিখি।

সারাদিন ————
ভাইবোন ————
খেলা ————
লোভ ————
ঝগড়া ————

উত্তর:

সারাদিন – সারাদিন আমি ভালো হয়ে চলব।
ভাইবোন – আমি আমার ভাইবোনকে অনেক ভালোবাসি।
খেলা – আমি ক্রিকেট খেলা অনেক পছন্দ করি।
লোভ – যারা লোভ করে তাদের লোভী বলে।
ঝগড়া – ঝগড়া করা ভালো নয়।

৩। পরের চরণটি বলি ও লিখি।

আদেশ করেন যাহা মোর গুরুজনে
—————————-
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
—————————-
ঝগড়া না করি যেন কভু কারো সনে,
—————————-

উত্তর:

আদেশ করেন যাহা মোর গুরুজনে
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
ঝগড়া না করি যেন কভু কারো সনে,
সকালে উঠিয়া আমি বলি মনে মনে।

৪। বাম পাশের সাথে ডান পাশের মিল করি।

বাম ডান
সারাদিন আমি যেন
একসাথে থাকি যেন
সাবধানে যেন লোভ
আমি যেন সেই কাজ
ভাইবোন সকলেরে
করি ভালো মনে
সামলিয়ে থাকি
ভালো হয়ে চলি
যেন ভালোবাসি
সবে মিলেমিশি

উত্তর:

সারাদিন আমি যেন ভালো হয়ে চলি

একসাথে থাকি যেন সবে মিলেমিশি

সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি

আমি যেন সেই কাজ করি ভালো মনে

ভাইবোন সকলেরে যেন ভালোবাসি


৫। লিখি।

কী করব
১.
২.
৩.

কী করব না
১.
২.
৩.

উত্তর:

কী করব
১. গুরুজনদের কথা মেনে চলব।
২. ভাইবোন সকলকে ভালোবাসব।
৩. সারাদিন ভালো হয়ে চলব।

কী করব না
১. ঝগড়া করব না।
২. পাঠের সময় হেলা করব না।
৩. কখনো মিথ্যা বলব না।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

৬। বলি ও লিখি।

ক) কখন ঘুম থেকে উঠব?
উত্তর: সকালে ঘুম থেকে উঠব।

খ) সারাদিন কীভাবে চলব?
উত্তর: সারাদিন ভালো হয়ে চলব।

গ) কাদের কথা মেনে চলব?
উত্তর: গুরুজনের কথা মেনে চলব।

ঘ) সুখী হব না কখন?
উত্তর: কারো দুখে সুখী হব না।

৭। সাজিয়ে লিখি।

করব ভালোভাবে কাজ আমি
—————————-
কাজে না কোন আমি ফাঁকি দেবো
—————————-
মন করব দিয়ে আমি পড়ালেখা
—————————-
কাজ সেই করি যেন মনে ভালো আমি
—————————-
দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে
—————————-
সময় হেলা করি নাহি পাঠের যেন
—————————-

উত্তর:

করব ভালোভাবে কাজ আমি আমি
ভালোভাবে কাজ করব।
কাজে না কোনো আমি ফাঁকি দেবো
আমি কোন কাজে ফাঁকি দিবো না।
মন করব দিয়ে আমি পড়ালেখা
আমি মন দিয়ে পড়ালেখা করব।
কাজ সেই করি যেন মনে ভালো আমি
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে কিছুতে
কাহারে যেন নাহি দেই ফাঁকি।
সময় হেলা করি নাহি পাঠের যেন
পাঠের সময় যেন নাহি করি হেলা।

৮। কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি।

উত্তর :

‘আমার পণ’ কবিতা থেকে আমি যা শিখেছি তা হলো- আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রতিজ্ঞা করব যে, সারাদিন আমি ভালো হয়ে চলব। গুরুজনের আদেশ পালন করব। সবার সাথে মিলেমিশে থাকব। কারও সাথে ঝগড়া করব না। ভাইবোনকে ভালোবাসব। মনোযোগ সহকারে পড়াশোনা করব। কখনো মিথ্যা বলব না এবং কারো দুঃখ দেখে সুখী হব না। কখনো লোভ করব না।

Read More: ৩য় শ্রেণির বাংলা হজরত আবু বকর (রা) প্রশ্ন উত্তর

Read More: ৩য় শ্রেণির বাংলা পাঠ ২৩ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *