বাংলাদেশের পাখি রচনা (PDF): প্রিয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা, আজ আমরা লিখব একটি সুন্দর রচনা—বাংলাদেশের পাখি। আমাদের দেশে অনেক রকম পাখি আছে। তারা আকাশে উড়ে বেড়ায়, গান গায় আর পরিবেশকে সুন্দর করে তোলে। চলো, এখন রচনাটি শুরু করি!
বাংলাদেশের পাখি রচনা (PDF):
বাংলাদেশের পাখি
অথবা, পাখির জগৎ
অথবা, আমাদের পরিচিত পাখি
অথবা, পাখিদের কথা
ভূমিকা: বাংলাদেশের মনোমুগ্ধকর শোভার মূলে রয়েছে এর সবুজ-শ্যামল তরুলতা আর অসংখ্য পাখপাখালি। পাখির কলকাকলি আমাদের চিত্তকে আলোড়িত করে। আমরা পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, আবার পাখির ডাকেই জেগে উঠি।
পাখির শ্রেণিবিভাগ: আকৃতি-প্রকৃতি, অবস্থান ও আচরণভেদে বাংলাদেশের পাখিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। এগুলো নিম্নরূপ:
জাতীয় পাখি: অতি প্রত্যূষে যে পাখির একটানা মিষ্টি সুরে আমাদের ঘুম ভাঙে সেটি দোয়েল। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। কালো আর সাদা রঙের পাখিটি আমাদের আশপাশের ঝোপ-ঝাড়ে সবসময়ই দেখতে পাই।
গানের পাখি: বিভিন্ন পাখির বিচিত্র কলরব এদেশের প্রকৃতিকে সর্বক্ষণ মুখর করে রাখে। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে যখন নবজীবনের স্পন্দন জাগে তখন দেখা মেলে কোকিলের।
পোষা পাখি: ময়না, টিয়া, কাকাতুয়া, কবুতর এগুলো পোষ-মানা পাখি। টিয়া ও ময়না সুদর্শন পাখি। কোনো কোনো পোষা পাখি মানুষের কণ্ঠস্বরকে নকল করে আধো আধো কথা বলতে পারে। টিয়ার সবুজ-শ্যামল মসৃণ দেহ ও লাল রঙের ঠোঁট – আমাদের দৃষ্টি কেড়ে নেয়।
শিকারি পাখি: এদেশে শিকারি পাখির সংখ্যা অগণিত। এদের মধ্যে চিল, বাজ, ঈগল, মাছরাঙা প্রভৃতি উল্লেখযোগ্য। চিল ও বাজ আকাশের অনেক উঁচুতে উড়ে বেড়ায়। সুযোগ পেলেই এরা হাঁস-মুরগির বাচ্চা ছোঁ মেরে নিয়ে যায়।
অতিথি পাখি: শীতের আগমনের সাথে সাথে প্রতি বছর সুদূর সাইবেরিয়া থেকে হাজারো প্রজাতির অতিথি পাখি এদেশে আসে। তখন প্রকৃতিতে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়।
উপকারিতা: পাখি আমাদের ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলকে রক্ষা করে। গৃহপালিত পাখির মধ্যে হাঁস, মুরগি ও কবুতর আমাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে।
উপসংহার: পাখি আমাদের জাতীয় সম্পদ। এদেশের আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বর্ধনে পাখি বিশেষ ভূমিকা পালন করে। এগুলোকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “বাংলাদেশের পাখি” রচনাটি পড়ছো, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল গাইড মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!
Codehorse Learn Free