দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৪ নানা রকম লেখা প্রশ্ন উত্তর: ‘নানা রকম লেখা’ পাঠে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। লেখার বৈচিত্র্যও যে মনের আনন্দের বিষয় হতে পারে, তা আলোচ্য পাঠে দেখানো হয়েছে। আবার লেখা যেমনই হোক, প্রত্যেক লেখাই যে গুরুত্বপূর্ণ তা-ও এই পাঠে স্পষ্ট করা হয়েছে।
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৪ নানা রকম লেখা প্রশ্ন উত্তর:
পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান
পড়ি ও লিখি
কাঁঠাল আমাদের জাতীয় ফল।
সত্য কথা বলি, নম্র হয়ে চলি।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুইপা ফেলিয়া
উষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
উত্তর:
কাঁঠাল আমাদের জাতীয় ফল।
কাঁঠাল আমাদের জাতীয় ফল।
সত্য কথা বলি, নম্র হয়ে চলি।
সত্য কথা বলি, নম্র হয়ে চলি।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুইপা ফেলিয়া
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
উষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
উষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
বলি
হাতের লেখা সুন্দর করার জন্য কী করব?
উত্তর: হাতের লেখা সুন্দর করার জন্য যার হাতের লেখা সুন্দর তার মতো করে লেখার চেষ্টা করব। প্রতিদিন বেশি বেশি করে লিখব।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. কে নানারকম লেখা পড়ে মজা পায়?
ক. ঝিমিত√
খ. মিতু
গ. তিথি
ঘ. রাজু
২. আমরা/আমি কোন ভাষায় গান গাই?
ক. ইংরেজি
খ. হিন্দি
গ. উর্দু
ঘ. বাংলা√
৩. আমি/আমরা কার গান গাই?
ক. দেশের
খ. মায়ের
গ. বাংলার√
ঘ. কৃষকের
৪. ঝিমিতের হাতের লেখা কেমন?
ক. বাঁকা
খ. সুন্দর√
গ. গোলগোল
ঘ. এলোমেলো
৫. বাবা কীসে লিখতে পারেন?
ক. মোবাইলে√
খ. পর্দায়
গ. সাইনবোর্ডে
ঘ. দেওয়ালে
এককথায় উত্তর দাও:
১. ঝিমিত কী পড়ে মজা পায়?
উত্তর: নানারকম লেখা পড়ে।
২. ঝিমিত কেমন করে লেখে?
উত্তর: সুন্দর করে।
৩. কে মোবাইলে লিখতে পারেন?
উত্তর: ঝিমিতের বাবা।
৪. লেখা ছাড়াও মোবাইলে কী করা যায়?
উত্তর: পড়া যায়।
৫. কে মোবাইলে খবর পড়েন?
উত্তর: ঝিমিতের মা।
৬. ঝিমিতের বাবা কীসে লিখতে পারেন?
উত্তর: মোবাইলে।
৭. ঝিমিতের মা কীসে খবর পড়েন?
উত্তর: মোবাইলে।
৮. বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
উত্তর: ‘আমার সোনার বাংলা’।
৯. ‘চল্ চল্ চল্’- এটি কী?
উত্তর: বাংলাদেশের রণসংগীত।
১০. ঝিমিত একদিন টিভির পর্দায় কী লেখা দেখল?
উত্তর: ঘরে বসে শিখি।
১১. স্কুলের পাশের দোকানের নাম কী?
উত্তর: মামার দোকান।
১২. মামার দোকান কোথায়?
উত্তর: স্কুলের পাশে।
শূন্যস্থান পূরণ করো:
১. রাস্তায় নানা ধরনের —– থাকে।
২. নানা —— রকমের লেখা পড়ে খুব মজা পায়।
৩. ঝিমিত সেগুলো পড়ে খুব —— পায়।
৪. আমি ——- গান গাই।
৫. কেউ লেখে ——- করে।
৬. ঝিমিত —— করে লেখে।
৭. ঝিমিত দেখেছে ——– লেখা যায়।
৮. ——- মোবাইলে লিখতে পারেন।
৯. মা ——- পড়েন।
১০. ঊর্ধ্ব —— বাজে মাদল।
উত্তর:
১. রাস্তায় নানা ধরনের লেখা থাকে।
২. ঝিমিত নানা রকমের লেখা পড়ে খুব মজা পায়।
৩. ঝিমিত সেগুলো পড়ে খুব মজা পায়।
৪. আমি বাংলায় গান গাই।
৫. কেউ লেখে বাঁকা করে।
৬. ঝিমিত সুন্দর করে লেখে।
৭. ঝিমিত দেখেছে কম্পিউটারে লেখা যায়।
৮. বাবা মোবাইলে লিখতে পারেন।
৯. মা খবর পড়েন।
১০. ঊর্ধ্ব গগনে বাজে মাদল।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
মিলকরণ:
| বাম | ডান |
| ১. রাস্তায় থাকে ২. আমি বাংলার ৩. আমার সোনার বাংলা ৪. চল্-চল্ চল্ ৫. মামার দোকান |
১. জাতীয় সংগীত ২. রণ-সংগীত ৩. হাতে লেখা সাইনবোর্ড ৪. গান গাই ৫. নানা ধরনের লেখা |
উত্তর:
উত্তর:
১. রাস্তায় থাকে নানা ধরনের লেখা।
২. আমি বাংলার গান গাই।
৩. আমার সোনার বাংলা জাতীয় সংগীত।
৪. চল্ চল্ চল্ রণ-সংগীত।
৫. মামার দোকান হাতে লেখা সাইনবোর্ড
Codehorse Learn Free