চতুর্থ শ্রেণির বাংলা ভাষার খেলা প্রশ্ন উত্তর: এই পাঠে বর্ণ, শব্দ গঠন, নাম–শব্দ, বাক্য রচনা ও শব্দ মিলের অনুশীলনের মাধ্যমে ভাষা শেখাকে আনন্দময় ও কার্যকর করা হয়েছে। প্রাথমিক শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়াতে এটি বেশ সহায়ক।
চতুর্থ শ্রেণির বাংলা ভাষার খেলা প্রশ্ন উত্তর:
বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও সমাধান-
১. বর্ণের দ্বিধা দূর করি।
কিছু কিছু বর্ণ ও যুক্তবর্ণে মিল আছে। এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়।
উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি। যেমন: একতারা, শত্রু, ক্রয়।
একত্র, বক্র, ওষুধ, শিক্ষক, ব্রাহ্মণ, সূক্ষ্ম, হুশ, অপরাহ্ন, শক্ত, উত্তর, আহ্নিক, বক্র।
২. ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি।
আমাদের প্রধান ইন্দ্রিয় পাঁচটি। নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দাগ দিয়ে দেখাই।
ফুল : চোখ কান নাক জিভ ত্বক
ফল : চোখ কান নাক জিভ ত্বক
দই : চোখ কান নাক জিভ ত্বক
তালা : চোখ কান নাক জিভ ত্বক
শিশির : চোখ কান নাক জিভ ত্বক
আবর্জনা : চোখ কান নাক জিভ ত্বক
৩. দুই রকম শব্দ লিখি।
একটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি। একটি দেখা যায়, অন্যটি দেখা যায় না।
| বর্ণ | দেখা যায় | দেখা যায় না |
| অ | অজগর | অনেক |
| আ | আম | আজ |
| ক | কলম | কাল |
| ছ | ছাতা | ছিল |
| ন | নদী | নীরব |
| ব | বই | বিলাস |
৪. যত পারি শব্দ বানাই।
তিনটি করে ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে। এসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই।
ম ল ক : কাক, কলম, কলা, কল, মা, মেলা, লোম, লাল, মৌলিক।
ল ত ব : লতা, তাল, বল, বেল, লাল, তলা, লবন, বালতি, তালা।
প ক ত : পক্ক, তালি, পাতা, কপালে, তপা, কলপ, পতাক, পকেট।
ব র ট : বট, বর, বই, টব, রাত, বারতি, রবার, টবের, বিরাট।
ক থ ল : কথা, কল, থালা, কাল, খেলা, থলে, লোক, কাঁথ, কালা।
আ ম ড় : আম, মই, আড়, মা, মড়া, মুড়ি, আমি, আমড়া, মোড়।
৫. শব্দ ভাঙি।
মন্দ = ম+ন+দ
মুগ্ধ = মু+ গ + ধ
বজ্র = ব + জ + ( ্র) ফলা
গর্বিত = গ + বি + (র্) রেফ + ত
পতঙ্গ = প + ত + ঙ + গ
মিষ্টি = মি + ষি + ট
৬. নাম-শব্দের সাথে কাজ-শব্দ যোগ করি
নিচে একটি করে নাম-শব্দ দেওয়া আছে। এগুলোর পাশে একটি কাজ-শব্দ লিখি এবং বাক্য তৈরি করি।
| নাম-শব্দ | কাজ-শব্দ | বাক্য তৈরি |
|---|---|---|
| জামা | পরা | নতুন জামা পরে চলো ঈদগাহ যাই। |
| ছবি | তোলা | আমি মোবাইল দিয়ে সুন্দর ছবি তুললাম। |
| ঘড়ি | দেখা | আমি সময় দেখার জন্য ঘড়ি দেখি। |
| বই | পড়া | রাফি প্রতিদিন বই পড়ে। |
| ঘর | পরিষ্কার করা | মা ঘর পরিষ্কার করেন। |
৭. বাক্য বানাই
ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই।
ক. আমি বল খেলি।
খ. আমরা ভাত খাই।
গ. তুমি বল খেলো।
ঘ. তোমরা ভাত খাও।
ঙ. সে ভাত খেলে।
চ. তারা ভাত খায়।
৮. নাম-শব্দ বদল করি
ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম-শব্দগুলো বদল করি।
(শব্দ: সেটি, তার, তাকে, সেগুলোর, তিনি)
রাসেল আজ স্কুলে আসেনি। তার জ্বর হয়েছে।
হাদিস স্যার আমাদের প্রধান শিক্ষক। তিনি নিয়ম মানা পছন্দ করেন।
পাখিটি উড়ে গেল। সেটি কোথায় গেল বুঝতে পারছি না।
মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে। আমি তাকে একটা কলম উপহার দিতে চাই।
কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে। সেগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম।
৯. মিল করি
বামপাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল করি।
| বামপাশ | ডানপাশ |
|---|---|
| চিকচিক | সাদা |
| খরখর | বালি |
| উঁচুতে | কালো |
| কুচকুচে | কালো |
| ধবধবে | সাদা |
চিকচিক ⇨ বালি
খকখক ⇨ কাশি
টসটসে ⇨ লিচু
কুচকুচে ⇨ কালো
ধবধবে ⇨ সাদা
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
১০. ছক পূরণ করি
নিচের সূত্র দেখে ছকটি পূরণ করি।
| ১ | ২ | ■ | ৩ | ৪ |
|---|---|---|---|---|
| ৫ | ■ | ৬ | ||
| ■ | ■ | ■ | ■ | ■ |
| ৭ | ৮ | ■ | ৯ | ১০ |
| ১১ | ■ | ১২ |
পাশাপাশি:
১. একটি ফলের নাম, ৩. শরীরের উপরের একটি অংশ, ৫. কেশ, ৬. গলায় পরার জিনিস, ৭. একটি প্রাণীর নাম, ৯. মানুষ, ১১. ধনুক দিয়ে যা ছোঁড়া হয়, ১২. চাবি দিয়ে যা খোলা হয়
উপর-নিচ:
১. এক রকম সবজি, ২. একটি রঙের নাম, ৩. সাঁতরে ভাসে, ৪. ভাত খাওয়ার পাত্র, ৭. যেখান থেকে আলো পাওয়া যায়, ৮. যেখানে আমরা থাকি, ৯. গাছের ডালে যা থাকে, ১০. ছোট পাহাড়
উত্তর:
পাশাপাশি: ১. আতা, ৩. মাথা, ৫. চুল, ৬. হার, ৭. বাঘ, ৯. পাটি, ১১. তীর, ১২. তালা।
উপর-নিচ: ১. আলু, ২. নীল, ৩. মামা, ৪. থালা, ৭. বাতি, ৮. ঘর, ৯. পাতা, ১০. টিলা।
Codehorse Learn Free