চতুর্থ শ্রেণির বাংলা শুভেচ্ছা জানাই প্রশ্ন উত্তর: টিফিনের সময় রাশেদ, ঝিমিত, ঐশী ও তিথি তাদের সহপাঠী মিতুর জন্মদিনের কথা জানতে পারে। ক্লাসের ঘণ্টা বাজলে খুশি আপা একটি ব্যাগ নিয়ে ঢোকেন এবং সবাইকে শুভেচ্ছা কার্ড তৈরির মজার কাজ দেন। আপা জানান যে, শুভেচ্ছা কার্ড হলো শুভকামনা জানানোর এক ধরনের নকশা করা মোটা কাগজের কার্ড। এটি জন্মদিন, ঈদ বা নববর্ষের মতো বিশেষ দিনে দেওয়া হয়। আপার নির্দেশনায় শিক্ষার্থীরা রঙিন কাগজ, কাঁচি, আঠা ও কলম দিয়ে দলগতভাবে কার্ড তৈরি করে। কার্ডের মাঝখানে তারা মিতুকে উদ্দেশ্য করে ছোট করে শুভেচ্ছাবার্তা লিখে। সব শেষে খুশি আপা জানতে পারেন আজ মিতুর জন্মদিন এবং ক্লাসের সবাই মিলে মিতুকে মুখে সুন্দর করে ‘শুভ জন্মদিন’ বলে শুভেচ্ছা জানায়।
চতুর্থ শ্রেণির বাংলা শুভেচ্ছা জানাই প্রশ্ন উত্তর:
স্কুলের টিফিনের সময়। রাশেদ, ঝিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময়ে রোশান এসে বলল, ‘জানো, আজ মিতুর জন্মদিন!’
শুনে ঐশী বলল, ‘তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়।’ ঝিমিত বলল, ‘কিন্তু কীভাবে? এর পরে তো খুশি আপার ক্লাস।’
জন্মদিন। কিছু একটা করতে হবে। কী করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘণ্টা বাজল।
খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, ‘আজ আমরা মজার একটা কাজ করব। শুভেচ্ছা কার্ড বানাব।’
তিথি দাঁড়িয়ে বলল, ‘শুভেচ্ছা কার্ড কী, আপা?’ আপা বললেন, ‘শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়।’
রোশান বলল, ‘আপা, শুভেচ্ছা কার্ড দিয়ে কী করা হয়?’ আপা বললেন, ‘বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এ রকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়।’
তিথি ফিসফিস করে ঐশীকে বলল, ‘মিতুর জন্মদিন উপলক্ষ্যে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি।’ ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিলো।
খুশি আপা বললেন, ‘কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি।’
তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, ‘অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি। কাজের ধাপগুলো খেয়াল করো।’
……………………………..।
বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও সমাধান-
১. প্রশ্নের উত্তর লিখি।
ক. শুভেচ্ছা কী?
উত্তর: কাউকে ভালোবাসা, সম্মান আর মঙ্গল কামনা করে যে ভালো কথা বলা হয়, তাকে শুভেচ্ছা বলে।
খ. আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই?
উত্তর: কারো বিশেষ দিনে শুভকামনা জানিয়ে, ননবর্ষ, ঈদ, কারো জন্মদিনে আমরা শুভেচ্ছা জানাই।
গ. শুভেচ্ছা কার্ড তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয়?
উত্তর: শুভেচ্ছা কার্ড তৈরি করতে প্রয়োজন হয় মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা।
২. শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি।
| উপলক্ষ্য | শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি |
| ছোটো ভাইয়ের জন্মদিন | শুভ জন্মদিন, ছোটো ভাই! তোমার জীবন হোক আনন্দময় ও সফল। |
| ঈদ/ পূজা/ বড়োদিন/বুদ্ধপূর্ণিমা | তোমার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও আনন্দে। সবার জন্য রইল শুভকামনা। |
| বাংলা নববর্ষ | শুভ নববর্ষ! নতুন বছর তোমার জীবনে বয়ে আনুক আনন্দ ও সাফল্য। |
| মায়ের জন্মদিন | শুভ জন্মদিন, মা! তুমি সবসময় সুস্থ ও সুখে থাকো। |
| বিজয় দিবস | শুভ বিজয় দিবস! শহীদদের প্রতি শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম। বাংলাদেশ চিরজয়ী হোক। |
৩। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনরায় লেখা: (অতিরিক্ত)
১. ঝিমিত বলল কিন্তু কীভাবে এর পরে তো খুশি আপার ক্লাস জন্মদিন কিছু একটা করতে হবে কী করা যায় এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘণ্টা বাজল
উত্তর: ঝিমিত বলল, “কিন্তু কীভাবে? এর পরে তো খুশি আপার ক্লাস।” জন্মদিন। কিছু একটা করতে হবে। কী করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘণ্টা বাজল।
২. তিথি দাঁড়িয়ে বলল শুভেচ্ছা কার্ড কী আপা আপা বললেন শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড এ ধরনের কার্ড নানা আকারের হয় মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়
উত্তর: তিথি দাঁড়িয়ে বলল, “শুভেচ্ছা কার্ড কী, আপা?” আপা বললেন, “শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়।”
৩. রোশান বলল আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কী করা হয় আপা বললেন বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এ রকম কার্ড দেওয়া হয় নববর্ষ ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়
উত্তর: রোশান বলল, “আপা, শুভেচ্ছা কার্ড দিয়ে কী করা হয়?” আপা বললেন, “বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এ রকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়।”
৪. খুশি আপা বললেন কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে মোটা কাগজ রঙিন কাগজ কাঁচি রঙিন কলম আর আঠা এগুলো আমি নিয়ে এসেছি
উত্তর: খুশি আপা বললেন, “কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে-মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি।”
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
৪। এক কথায় প্রকাশ: (অতিরিক্ত)
ক. শুভ কামনা জানিয়েযে কার্ড দেওয়া হয়- শুভেচ্ছা কার্ড।
খ. যার অনেক লজ্জা আছে লাজুক।
গ. যা আঁকা বা খোদাই করা হয়েছে – নকশা
ঘ. কোনো কাজের পদ্ধতি বা পর্যায় ধাপ। –
ঙ. কাজ করার সম্মতি দেওয়া সায়। –
চ. দিনের শুরুর সময় – সকাল/ভোর।
ছ. কোনো বিশেষ ঘটনা বা উৎসব উপলক্ষ্য। –
জ. যা সাধারণ নয়- বিশেষ।
ঝ. কোনো সাফল্যের জন্য সাধুবাদ দেওয়া – অভিনন্দন।
ঞ. নিচু স্বরে কথা বলা – ফিসফিস।
ট. যা সহজে সমাধান করা যায়না মুশকিল। –
ঠ. কয়েকজনের মিলন বা ছোট গোষ্ঠী- দল।
ড. বছর শুরুর প্রথম দিন – নববর্ষ।
Codehorse Learn Free