চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় সমাধান: এই পর্বে আমরা যা যা শিখব-চার অঙ্ক ও পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার উপরে-নিচে বা পাশাপাশি সংখ্যা বসিয়ে যোগ করার পদ্ধতি, চার অঙ্ক ও পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার উপরে-নিচে বা পাশাপাশি সংখ্যা বসিয়ে বিয়োগ করার পদ্ধতি এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন যোগ-বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান সম্পর্কে ইত্যাদি।
চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় সমাধান:
২.৬- অনুশীলনী:
২. পাশাপাশি হিসাব কর:
(১) ১৩৭২৫ + ১৬১৩১ + ১২১৪২ + ১৩১০৩
(২) ২০০০০ – ১৮৭৬০
সমাধান:
(১) ১৩৭২৫ + ১৬১৩১ + ১২১৪২ + ১৩১০৩ = ৫৫১০১
(২) ২০০০০ – ১৮৭৬০ = ১২৪০
৩. খালিঘর পূরণ কর:
(১)_____- ৬৪৮৩ = ৩৫১৭
(২) ৬৮৭৪ + _____= ৯৩০০
(৩) ৪২৭০০ + ২৮৮০০ + = ১০০০০০
সমাধান:
(১) ১০০০০ – ৬৪৮৩ = ৩৫১৭
(২) ৬৮৭৪ + ২৪২৬ = ৯৩০০
(৩) ৪২৭০০ + ২৮৮০০ + ২৮৫০০= ১০০০০০
৪. একটি গুদামে ৮৩৭৫ বস্তা চিনি, ১১৮৬০ বস্তা গম ও ১২৭২০ বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে?
সমাধান:
গুদামে, চাল আছে ৮৩৭৫ বস্তা
গম আছে ১১৮৬০ বস্তা
চাল আছে (+)১২৭২০ বস্তা
গুদামে মোট জিনিস আছে ৩২৯৫৫ বস্তা।
৫. এমন একটি সংখ্যা নির্নয় কর যা ১৫৪৩ থেকে ৫০০ বড়।
সমাধান: ১৫৪৩ + ৫০০ = ২০৪৩
অতএব, সংখ্যাটি ২০৪৩
৬. ৬,৪,৮ ও ০ অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তর ও ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য কত?
সমাধান:
৬,৪,৮ ও ০ দ্বারা গঠিত বৃহত্তর সংখ্যা ৮৬৪০
৬,৪,৮ ও ০ দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা (-) ৪০৬৮
বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ৪৫৭২
৭. ৫৬৮০৬ এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল ৬৪৯৩২ হবে?
সমাধান: ৬৪৯৩২ – ৫৬৮০৬ = ৮১২৬
অতএব, সংখ্যাটি ৮১২৬
৮. তিনটি সংখ্যার যোগফল ৮৪০২৫। তাদের মধ্যে দুইটি সংখ্যা ১২৪৫০২ ও ৩৭৮৬৫ হলে তৃতীয় সংখ্যাটি কত?
সমাধান: দুটি সংখ্যার যোগফল = ১২৪৫০ + ৩৭৮৬৫ = ৫০৩১৫
তৃতীয় সংখ্যাটি = তিনটি সংখ্যার যোগফল – দুটি সংখ্যার যোগফল
তৃতীয় সংখ্যাটি = ৮৪০২৫ – ৫০৩১৫
তৃতীয় সংখ্যাটি = ৩৩৭১০
৯. গীতা অপেক্ষা শিহাবের ৩৯০ টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা গীতার ৪৭০ টাকা কম আছে। শিমুলের কাছে ৮৯০ টাকা আছে। গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে?
সমাধান:
শিমুলের আছে = ৮৯০ টাকা
গীতার কম আছে = (-) ৪৭০ টাকা
গীতার আছে = ৪২০ টাকা
১০. নিচের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট ৩৮৩৭ জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত?
| শ্রেণি | ছাত্র-ছাত্রী সংখ্যা |
| ১ | ১৬৩২ |
| ২ | ১৫৮১ |
| ৩ | ১৫৪৩ |
| ৪ | ১৪৯৯ |
| ৫ | ১৫৭৭ |
সমাধান:
বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা=১৬৩২+১৫৮১+১৫৪৩+১৪৯৯+১৫৭৭ জন=৭৮৩২ জন।
এখন বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা = ৭৮৩২ জন
বিদ্যালয়ে মোট বালিকার সংখ্যা = (-) ৩৮৩৭ জন
বিদ্যালয়ে মোট বালকের সংখ্যা ৩৯৯৫ জন।
১১. সোহাগ ৭০০০০ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন। মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা ও মেরামত বাবদ ৮০০ টাকা খরচ হলো। এখন সে যদি সাইকেলটি ৯০০০০ টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে?
সমাধান:
মোটর সাইকেল,
কেনা বাবদ খরচ = ৭০০০০ টাকা
রেজিট্রেশনে খরচ = ১৫০০ টাকা
মেরামত বাবদ খরচ = (+) ৮০০ টাকা
মোট খরচ = ৭২৩০০ টাকা।
বিক্রয় করেন = ৯০০০০ টাকা
মোট খরচ = ৭২৩০০ টাকা
লাভ হয় = ১৭৭০০ টাকা।
শিক্ষার্থীরা তোমরা বড় চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় এর সমাধান PDF ডাইনলোড করে নাও নিচের দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে।
Codehorse Learn Free
Please send me the copy of all books of class 4
You can install our mobile app.