এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ের (তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।

এসএসসি পদার্থবিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:

১. জীব পদার্থবিজ্ঞান কোন বিজ্ঞানের সহায়তায় অনুসন্ধান ও বিশ্লেষণ করে? (অনুধাবন)
⬤ গণিত এবং পদার্থবিজ্ঞান
খ. রসায়ন ও পদার্থবিজ্ঞান
গ. গণিত এবং রসায়ন
ঘ. রসায়ন ও জীববিজ্ঞান


২. গাণিতিক নিয়ম কোন বিজ্ঞানের আলোচ্য বিষয়? (জ্ঞান)
⬤ পদার্থবিজ্ঞান
খ. জীববিজ্ঞান
গ. জীবপদার্থবিজ্ঞান
ঘ. গণিতবিজ্ঞান


৩. পদার্থবিজ্ঞানের নিয়মগুলো কী ধরনের? (জ্ঞান)
⬤ সর্বজনীন
খ. ব্যক্তিজনীন
গ. বস্তুভিত্তিক
ঘ. জীবভিত্তিক


৪. জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের মধ্যে সেতুবন্ধন রচনা করেছে কোন বিজ্ঞান? (জ্ঞান)
⬤ জীবপদার্থবিজ্ঞান
খ. জীববিজ্ঞান
গ. পদার্থবিজ্ঞান
ঘ. উদ্ভিদ ও প্রাণিবিজ্ঞান


৫. জীবপদার্থবিজ্ঞানে জীববিজ্ঞানকে অধ্যয়নের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? (অনুধাবন)
⬤ ভৌতবিজ্ঞানের তত্ত্ব
খ. গণিতের মৌলিক তত্ত্ব
গ. পরিসংখ্যানের তত্ত্ব
ঘ. পদার্থবিজ্ঞানের তত্ত্ব


৬. বিজ্ঞানের অনেক শাখার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে নিচের কোনটি? (অনুধাবন)
⬤ জীবপদার্থবিজ্ঞান
খ. জীববিজ্ঞান
গ. পদার্থবিজ্ঞান
ঘ. ভৌতবিজ্ঞান


৭. সড়ক দুর্ঘটনায় পায়ে রড বসিয়ে চিকিৎসা—এক্ষেত্রে কোন বিজ্ঞানের সহায়তা নেওয়া হয়েছে? (অনুধাবন)
⬤ জীবপদার্থবিজ্ঞান
খ. জীববিজ্ঞান
গ. পদার্থবিজ্ঞান
ঘ. চিকিৎসাবিজ্ঞান


৮. প্রকৃতি যেসব গাণিতিক নিয়ম মেনে চলে সেগুলো কিসের আলোচ্য বিষয়? (অনুধাবন)
⬤ জীবপদার্থবিজ্ঞান
খ. ভৌতবিজ্ঞান
গ. জীববিজ্ঞান
ঘ. পদার্থবিজ্ঞান


৯. বিজ্ঞানের অগ্রগতির ফলে কোন দুটি বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় বৃদ্ধি পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
⬤ পদার্থ ও জীববিজ্ঞান
খ. পদার্থ ও রসায়নবিজ্ঞান
গ. জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান
ঘ. রসায়ন ও জীববিজ্ঞান


১০. ‘পদার্থবিজ্ঞানের নিয়মগুলো সর্বজনীন’—এই তথ্যের আলোকে ব্যাখ্যা করা যায়— (উচ্চতর দক্ষতা)
i. সমস্ত জড়জগৎকে
ii. প্রাণীদের কিছু আচরণকে
iii. কিছু জড় ও কিছু প্রাণীর আচরণকে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


১১. জীবপদার্থবিজ্ঞান হলো— (অনুধাবন)
i. জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের মধ্যকার সেতুবন্ধ
ii. পদার্থবিজ্ঞান ও গণিত ব্যবহার করে জীবনের রহস্য অনুসন্ধানকারী
iii. জীবের সাহায্যে পদার্থের উন্নতি
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


১২. জীববিজ্ঞানে আলোচনা করা হয় প্রাণী কীভাবে— (অনুধাবন)
i. খাদ্য আহরণ করে
ii. যোগাযোগ রক্ষা করে
iii. পরিবেশ সম্পর্কে উপলব্ধি লাভ করে
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


১৩. জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান একত্রে কী অবস্থার সৃষ্টি করেছে? (অনুধাবন)
⬤ সবগুলো
খ. জীবপদার্থবিজ্ঞান নামক নতুন শাখা
গ. চিকিৎসাবিজ্ঞান সমৃদ্ধ করেছে
ঘ. পারস্পরিক সম্পর্ক উন্নত করেছে


১৪. জীবপদার্থবিজ্ঞানের চ্যালেঞ্জ কোনটি? (উচ্চতর দক্ষতা)
⬤ কীভাবে জীবনে পদার্থবিজ্ঞানের নিয়ম ব্যাখ্যা করা যায়
খ. পদার্থবিজ্ঞানের উন্নতি সাধন
গ. জীববিজ্ঞানের উন্নতি সাধন
ঘ. গণিতের মৌলিক তত্ত্ব ব্যাখ্যা


১৫. জগদীশচন্দ্র বসুর পিতা কোন জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন? (জ্ঞান)
⬤ ফরিদপুর
খ. রংপুর
গ. কুমিল্লা
ঘ. যশোর


১৬. জগদীশচন্দ্র বসু কত সালে বিএ পাস করেন? (জ্ঞান)
⬤ ১৮৮০
খ. ১৮৭৫
গ. ১৮৮৫
ঘ. ১৮৯০


১৭. স্যার জগদীশচন্দ্র বসু কত সালে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করে জনসমক্ষে দেখান? (জ্ঞান)
⬤ ১৮৯৫
খ. ১৮৮০
গ. ১৮৮৫
ঘ. ১৮৯০


১৮. কোথায় জগদীশচন্দ্র বসু ‘বসু মন্দির’ প্রতিষ্ঠা করেন? (জ্ঞান)
⬤ কলকাতায়
খ. দিল্লি
গ. বিক্রমপুরে
ঘ. ঢাকায়


১৯. জগদীশচন্দ্র বসু মৃত্যুবরণ করেন কত সালে? (জ্ঞান)
⬤ ১৯৩৭
খ. ১৯৩৫
গ. ১৯৩৯
ঘ. ১৯৪১


২০. স্যার জগদীশচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
⬤ ১৮৫৮
খ. ১৮৬৮
গ. ১৯৫৮
ঘ. ১৯৬৮


২১. স্যার জগদীশচন্দ্র বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
⬤ ময়মনসিংহ
খ. সিরাজগঞ্জ
গ. নওগাঁ
ঘ. কিশোরগঞ্জ


২২. স্যার জগদীশচন্দ্র বসু কত সালে ইংল্যান্ড যান? (জ্ঞান)
⬤ ১৮৮০
খ. ১৮৮১
গ. ১৮৭৯
ঘ. ১৮৮৩


২৩. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডে কত বছর লেখাপড়া করেন? (জ্ঞান)
⬤ ৫
খ. ৩
গ. ৪
ঘ. ৬


২৪. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বিএসসি ডিগ্রি অর্জন করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? (জ্ঞান)
⬤ লন্ডন বিশ্ববিদ্যালয়
খ. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
গ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়


২৫. বিনা তারে রেডিও সংকেত প্রথম প্রেরণ করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান)
⬤ স্যার জগদীশচন্দ্র বসু
খ. মার্কনি
গ. গ্যালিলিও
ঘ. আইনস্টাইন


২৬. জগদীশচন্দ্র বসু তরঙ্গদৈর্ঘ্যকে কত মিলিমিটারে নামিয়ে আনেন? (জ্ঞান)
⬤ প্রায় ৫ মিমি
খ. প্রায় ৬ মিমি
গ. প্রায় ৪.৫ মিমি
ঘ. প্রায় ৫.৫ মিমি


২৭. ‘বসু বিজ্ঞান মন্দির’ কত সালে প্রতিষ্ঠা করা হয়? (জ্ঞান)
⬤ ১৯১৭
খ. ১৯১৬
গ. ১৯১৫
ঘ. ১৯১৮


২৮. নিচের কোন ব্যক্তি একাধারে পদার্থবিজ্ঞানী এবং জীববিজ্ঞানী ছিলেন? (অনুধাবন)
⬤ জগদীশচন্দ্র বসু
খ. মার্কনি
গ. আইনস্টাইন
ঘ. নিউটন


২৯. বাংলাদেশের কোন আন্তর্জাতিক মানের বিজ্ঞানী উদ্ভিদের বৃদ্ধি নিয়ে গবেষণা করেন? (অনুধাবন)
⬤ স্যার জগদীশচন্দ্র বসু
খ. ড. কুদরত-ই-খুদা
গ. সত্যেন্দ্রনাথ বসু
ঘ. ড. মাকসুদুল আলম


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


৩০. ইংল্যান্ডে জগদীশচন্দ্র বসুর অধ্যয়নকাল ছিল— (জ্ঞান)
⬤ ১৮৮০–১৮৮৪ সাল
খ. ১৮৮০–১৮৮৫ সাল
গ. ১৮৮৪–১৮৮৮ সাল
ঘ. ১৮৮১–১৮৮৪ সাল


৩১. জগদীশচন্দ্র বসু রেডিও সংকেত শনাক্ত করতেন কীভাবে? (অনুধাবন)
⬤ অর্ধপরিবাহী জাংশনের সাহায্যে
খ. জাংশনের সাহায্যে
গ. ডায়োডের সাহায্যে
ঘ. পরিবাহীর সাহায্যে


৩২. উদ্দীপকের প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার প্রকৃতি কেমন? (অনুধাবন)
⬤ বৈদ্যুতিক
খ. রাসায়নিক
গ. ভৌতিক
ঘ. অজানা


৩৩. ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করা হয় কী উদ্দেশ্যে? (অনুধাবন)
⬤ উদ্ভিদের শারীরতত্ত্ব নিয়ে গবেষণা
খ. ধর্ম নিয়ে গবেষণা
গ. বিজ্ঞানের আবিষ্কার সংরক্ষণ
ঘ. বিজ্ঞানীদের মিলনস্থল


৩৪. ‘অব্যক্ত’ জগদীশচন্দ্র বসুর সাথে কীভাবে জড়িত? (অনুধাবন)
⬤ তাঁর বাংলা ভাষায় রচিত রচনা সংকলন
খ. তাঁর রচিত গ্রন্থ
গ. তাঁর প্রতিষ্ঠিত মন্দির
ঘ. তাঁর বইয়ের নাম


৩৫. রেডিও সংকেত ধরতে মোবাইলে কোন যন্ত্র ব্যবহার করা হয়? (প্রয়োগ)
⬤ অর্ধপরিবাহী জাংশন
খ. স্পিকার
গ. চুম্বক
ঘ. জাংশন


৩৬. বাংলাদেশের একজন খ্যাতিমান আন্তর্জাতিক পদার্থবিজ্ঞানী কে? (অনুধাবন)
⬤ জগদীশচন্দ্র বসু
খ. ড. মাকসুদুল আলম
গ. সত্যেন্দ্রনাথ বসু
ঘ. ইফতেখার চৌধুরী


৩৭. স্যার জগদীশচন্দ্র বসু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি অর্জন করেন? (জ্ঞান)
⬤ অনার্সসহ বিএ
খ. বিএসসি
গ. বিএ
ঘ. ডক্টরেট


৩৮. ‘Response in the Living and Non-living’ ও ‘অব্যক্ত’—এই দুটি বইয়ের সম্পর্ক কী? (উচ্চতর দক্ষতা)
⬤ দুটোই একই লেখকের লেখা
খ. দুটোই পদার্থবিজ্ঞানের ওপর
গ. দুটোই জীববিজ্ঞানের ওপর
ঘ. ভিন্ন ভিন্ন লেখকের লেখা


৩৯. স্যার জগদীশচন্দ্র বসুর অবদান— (অনুধাবন)
i. বিনা তারে দূরবর্তী স্থানে রেডিও সংকেত প্রেরণ
ii. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা
iii. ক্রেস্কোগ্রাফ আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৪০. আচার্য স্যার জগদীশচন্দ্র বসু ছিলেন— (অনুধাবন)
i. পদার্থবিজ্ঞানী
ii. জীববিজ্ঞানী
iii. রসায়নবিদ
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


৪১. স্যার জগদীশচন্দ্র বসু নিরন্তর গবেষণার মাধ্যমে সফলতা লাভ করেন— (অনুধাবন)
i. বিনা তারে রেডিও সংকেত প্রেরণে
ii. তরঙ্গদৈর্ঘ্য ৫ মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে
iii. রেডিও সংকেত শনাক্তে অর্ধপরিবাহী জাংশনের ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৪২. মানবদেহে রক্ত সঞ্চালন করে কোন যন্ত্র? (জ্ঞান)
⬤ হৃৎপিণ্ড
খ. ফুসফুস
গ. কিডনি
ঘ. যকৃৎ


৪৩. মানবদেহের কোন অঙ্গ স্বয়ংক্রিয় পাম্পের মতো আচরণ করে? (জ্ঞান)
⬤ হৃৎপিণ্ড
খ. ফুসফুস
গ. বৃক্ক
ঘ. যকৃৎ


৪৪. মানবদেহের নাইট্রোজেনযুক্ত বর্জ্য অপসারণ করে কোন অঙ্গ? (জ্ঞান)
⬤ বৃক্ক
খ. যকৃৎ
গ. হৃৎপিণ্ড
ঘ. ফুসফুস


৪৫. ইঞ্জিন রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? (জ্ঞান)
⬤ যান্ত্রিক শক্তি
খ. শব্দ শক্তি
গ. বিদ্যুৎ শক্তি
ঘ. আলোক শক্তি


৪৬. মানবদেহ কয়টি কোষ থেকে উৎপত্তি লাভ করে? (জ্ঞান)
⬤ ১টি
খ. ৫টি
গ. ১০টি
ঘ. ১৫টি


৪৭. হৃৎপিণ্ড সমগ্রদেহে কীভাবে রক্তসঞ্চালন করে? (অনুধাবন)
⬤ বৈদ্যুতিক সিগন্যাল দ্বারা
খ. বাইরের উদ্দীপনার সাহায্যে
গ. পাম্পের সাহায্যে
ঘ. আপনা–আপনি


৪৮. বৃক্ক নাইট্রোজেনযুক্ত বর্জ্য অপসারণ করে কীভাবে? (অনুধাবন)
⬤ বিশেষ ছাঁকনির সাহায্যে
খ. নাইট্রোজেন ধ্বংস করে
গ. রাসায়নিক পদার্থ নির্গত করে
ঘ. সরাসরি সরু নালির সাহায্যে


৪৯. মানবদেহ কোন ধরনের যন্ত্র? (অনুধাবন)
⬤ জৈবযন্ত্র
খ. রাসায়নিক যন্ত্র
গ. ভৌতযন্ত্র
ঘ. জটিল যন্ত্র


৫০. কোন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহ রাসায়নিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে? (অনুধাবন)
⬤ খাদ্য গ্রহণ প্রক্রিয়া
খ. শ্বসন প্রক্রিয়া
গ. রেচন প্রক্রিয়া
ঘ. নিষেক প্রক্রিয়া


৫১. শিবলীর অসুস্থ ভাইকে দ্রুত সিরাজগঞ্জ থেকে ঢাকায় আনতে হবে। শিবলী এক্ষেত্রে কী ব্যবহার করবে? (অনুধাবন)
⬤ অটোমোবাইল
খ. অন্তর্দহন ইঞ্জিন
গ. বহির্দহন ইঞ্জিন
ঘ. বাষ্পীয় ইঞ্জিন


৫২. রাস্তায় একজন লোক হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ল এবং কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেল। তুমি রোগীকে দ্রুত কোথায় নেবে? (অনুধাবন)
⬤ হৃদরোগ নিরাময় কেন্দ্রে
খ. কিডনি হাসপাতালে
গ. চক্ষু হাসপাতালে
ঘ. নিউরো হাসপাতালে


৫৩. মানবদেহের কোন অঙ্গের ক্রিয়া বন্ধ হয়ে গেলে অন্য অঙ্গগুলোর কর্মকাণ্ড বন্ধ হয় এবং খুব দ্রুত মস্তিষ্কের ক্রিয়া বন্ধ হয়ে যায়? (উচ্চতর দক্ষতা)
⬤ হৃৎপিণ্ড
খ. বৃক্ক
গ. চোখ
ঘ. হাত


৫৪. মানবদেহের প্রতিটি অঙ্গের বৈশিষ্ট্য— (অনুধাবন)
i. একে অন্যের সাথে আন্তঃসম্পর্কিত
ii. নিজস্ব গতিতে চলে
iii. সবার সুনির্দিষ্ট কাজ রয়েছে
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৫৫. মানবদেহের হৃৎপিণ্ড সম্পর্কে বলা যায়— (অনুধাবন)
i. একটি স্বয়ংক্রিয় পাম্প
ii. বৈদ্যুতিক সিগন্যাল দ্বারা চালিত
iii. সারা দেহে রক্ত সঞ্চালন করে
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৫৬. মানবদেহ, মানবসৃষ্ট সবচেয়ে জটিল যন্ত্রের সমতুল্য। কারণ— (অনুধাবন)
i. প্রত্যেকটি অঙ্গ আন্তঃসম্পর্কিত
ii. নিজস্ব গতিতে চলে
iii. সবগুলো অঙ্গের কাজ সুনির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৫৭. মানবদেহ নামক জৈবযন্ত্রকে সচল রাখতে আমাদের গ্রহণ করা উচিত— (অনুধাবন)
i. শাকসবজি
ii. চিনি
iii. ভাত
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৫৮. মানবদেহের প্রতিটি অঙ্গের সর্বজনীন বৈশিষ্ট্য— (উচ্চতর দক্ষতা)
i. একে অন্যের সাথে আন্তঃসম্পর্কিত
ii. প্রতিটি অঙ্গের কাজ সুনির্দিষ্ট
iii. একটি অঙ্গ নষ্ট হলে সবগুলো নষ্ট হবে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii


উদ্দীপক: মানবদেহ যদিও জৈবযন্ত্র, তবুও এর বিভিন্ন অঙ্গের ক্রিয়াকলাপ পদার্থবিজ্ঞানের সূত্র মেনে চলে। তাই বিজ্ঞানীরা মানবদেহকে জটিল যন্ত্রের সাথে তুলনা করেন। যেমন—বৃক্কের গঠন ও কার্যপ্রণালি দেহের বিভিন্ন অঙ্গের সাথে সরাসরি সম্পৃক্ত।


৫৯. উক্ত অঙ্গটি— (অনুধাবন)
i. বিশেষ ছাঁকন যন্ত্র
ii. বর্জ্য পদার্থ অপসারণকারী
iii. দেহের নাইট্রোজেন অপসারণকারী
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii


৬০. মানবদেহকে বিজ্ঞানীরা উল্লিখিত যন্ত্রের সাথে তুলনা করেছেন কেন? (উচ্চতর দক্ষতা)
⬤ বিভিন্ন অঙ্গের সাথে আন্তঃসম্পর্কযুক্ত
খ. নিজস্ব সক্রিয়তা বজায় রাখে
গ. শক্তি প্রবাহিত হয় না
ঘ. একটি উদ্দীপনা সরবরাহ করে


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More:  এসএসসি ভৌত রাশি এবং তাদের পরিমাপ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *