Class 7 English Unit 7 Solution
Class 7 English Solution

Class 8 English Unit 7 Lesson 2 The Ama Divers

Class 8 English Unit 7 Lesson 2 The Ama Divers: Before the beginning of the 20th century, pearls were obtained from pearl oysters. These oysters were collected from the bottom of the ocean, lake or river.

Class 8 English Unit 7 Lesson 2 The Ama Divers:

Lesson 02 : The Ama Divers – অ্যামা ডুবুরিরা

A. READING TASK : Read the text and answer the following questions. (পাঠ্যাংশটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)

Before the beginning of the 20th century, pearls were obtained from pearl oysters. These oysters were collected from the bottom of the ocean, lake or river.

To get enough pearl oysters, free-divers were often forced to descend to a depth of more than 100 feet in one breath. Because of the difficulty of diving, pearls at that time were of different quality as well as very rare.

In Asia some pearl oysters could be found on shoals at a depth of 5-7 feet from the surface. At times the divers had to go 40 feet or even up to 125 feet deep to find enough pearl oysters. These deep dives were extremely hazardous to the divers.

বঙ্গানুবাদ

বিংশ শতাব্দী শুরুর আগে মুক্তার ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হতো। এই ঝিনুকগুলো সংগ্রহ করা হতো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশ থেকে।

পর্যাপ্ত মুক্তার ঝিনুক পেতে সরঞ্জামহীন ডুবিরিদেরকে প্রায়শ এক নিঃশ্বাসে ১০০ ফুটেরও বেশি গভীরে নামতে বাধ্য করা হতো। ডুব দেয়ার কষ্টসাধ্যতার কারণে, ঐ সময়ের মুক্তা ছিল ভিন্নমানের এবং দুর্লভও।

এশিয়াতে কিছু মুক্তা ঝিনুক পাওয়া যেত বালুচরের উপরিতল থেকে ৫-৭ ফুট গভীরে। অনেক সময় পর্যাপ্ত মুক্তা ঝিনুক পেতে ডুবুরিদের ৪০ ফুট বা এমনকি ১২৫ ফুট গভীর পর্যন্ত যেতে হতো। এই গভীর ডুবগুলো ডুবুরিদের জন্য ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ।

Questions (প্রশ্নাবলি):

1. What is the text about? (পাঠ্যাংশটি কী সম্পর্কিত?)

Ans. The text is about obtaining pearls before 20th century. (পাঠ্যাংশটি বিংশ শতকের পূর্বে মুক্তা সংগ্রহ সম্পর্কিত।)

2. Where did the people get the pearls from? (মানুষ কোথা থেকে মুক্তা পেত?)

Ans. People got pearls from oysters of the bottom at the ocean, lake or river. (লোকে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশের ঝিনুক থেকে মুক্তা পেত।)

Class 8 English ⮯

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

B. READING TASK : Read about the Ama divers of Japan. Discuss in pairs the information that you have got from the text and answer the questions. (জাপানের অ্যামা ডুবুরিদের সম্পর্কে পড়। পাঠ্যাংশে তুমি যেসব তথ্য পাও সেগুলো যুগ্মভাবে আলোচনা কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।)

In some fishing villages along the coast of Japan, there are amazing groups of women known as ‘Ama divers’. These women worked and are still working as Ama. The word ‘Ama’ means ‘women of the sea or sea women’. They are independent divers. They make their living by diving. They can dive to the depth of the sea up to 25 metres. And they dive without using oxygen tanks or other breathing equipment.

The Ama divers rely on their own skills and breathing techniques. They use that skill and technique to push themselves down to the bottom of the sea and back to the, surface again. They can hold their breath for up to two minutes. Careful watching, lung capacity and hunter instincts are the special qualities of Ama divers.

However some of these young villagers are going to the city in search of jobs. The remaining Ama divers are now aged between 50 and 60. But there are still some who continue to dive even at their 70s. If the young people do not take up Ama, diving, soon this profession will die out.

জাপানের সমুদ্র উপকূলের কয়েকটি মাছ ধরা গ্রামে ‘অ্যামা ডুবুরি’ নামে পরিচিত বিস্ময়কর নারী দল আছে। এই নারীরা অ্যামা হিসেবে কাজ করতো এবং এখনও করছে। ‘অ্যামা’ অর্থ “সাগরের নারী” বা “সাগর নারী’। এরা স্বাধীন ডুবুরি। তারা ডুবুরির কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা সাগরের ২৫ মিটার পর্যন্ত গভীরে ডুব দিতে পারে। এবং তারা অক্সিজেন ট্যাংক বা অন্যকোন শ্বাসপ্রশ্বাস উপকরণ ব্যবহার না করেই ডুব দেয়।

অ্যামা ডুবুরিরা তাদের নিজেদের দক্ষতা ও শ্বাস-প্রশ্বাস কৌশলের ওপর আস্থা রাখে। তারা নিজেদেরকে সমুদ্রের নিচে ঠেলে দিতে এবং উপরিতলে আবার ফিরে আসতে ঐ কৌশল ব্যবহার করে। তারা দুই মিনিটের বেশি সময় তাদের নিঃশ্বাস আটকে রাখতে পারে। অ্যামা ডুবুরিদের বিশেষ গুণগুলো হলো সতর্ক দৃষ্টি, ফুসফুসের ধারণক্ষমতা এবং শিকারি প্রবৃত্তি।

যাহোক তরুণ গ্রামবাসীদের কেউ কেউ চাকরি/কাজের সন্ধানে শহরে চলে যাচ্ছে। বাকি অ্যামা ডুবুরিদের বয়স এখন ৫০-৬০ এর মধ্যে। তবে এখনও অনেকে আছে যারা ৭০ বছর পর্যন্তও ডুবুরির কাজ চালিয়ে যায়। লোকজন যদি অ্যামা ডুবুরির কাজ গ্রহণ না করে তবে শিঘ্রই এ পেশা বিলুপ্ত হয়ে যাবে।

Questions (প্রশ্নাবলি) :

1. Why are the Ama divers amazing? (অ্যামা ডুবুরিরা বিস্ময়কর কেন?)
Ans. The Ama divers are amazing because they can dive to the deep sea without using oxyzn tanks or other breathing equipment. (অ্যামা ডুবুরিরা বিস্ময়কর কারণ, তারা কোন অক্সিজেন ট্যাংক বা অন্য কোন শ্বাস-প্রশ্বাস উপকরণ ছাড়া গভীর সমুদ্রে ডুব দিতে পারে।)

2. How deep can the Ama divers go down into the sea? (অ্যামা ডুবুরিরা সাগরের কত গভীরে নামতে পারে?)
Ans. Ama divers can go down in up to 25 metres into the sea. (অ্যামা ডুবুরিরা সমুদ্রের ২৫ মিটার নিচে পর্যন্ত যেতে পারে।)

3. What techniques and skills do the Ama divers use in diving? (ডুবে থাকার সময় অ্যামা ডুবুরিরা কী কী কৌশল ও দক্ষতা কাজে লাগায়?)
Ans. The Ama divers use their own breathing techniques in diving. (ডুবুরির কাজ করার সময় অ্যামা ডুবুরিরা তাদের নিজস্ব শ্বাসপ্রশ্বাস কৌশল প্রয়োগ করে।)

4. Why do you think the young villagers are going to the city? (তরুণ গ্রামবাসীরা কেন শহরে চলে যাচ্ছে বলে তুমি মনে কর?)
Ans. I think the young villagers are going to the city to search for better life and living. (আমার মনে হয় তরুণ গ্রামবাসীরা আরও ভালো জীবন ও জীবিকার জন্য শহরে চলে যাচ্ছে।)


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: Class 8 English Unit 7 Lesson 1 Pearls! Pearls! Pearls!

আরও পড়ুন: Class 8 English Unit 7 Lesson 3 River Gypsies in Bangladesh (1)

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *