Class 8 English Unit 6 Lesson 7 Reaching Bangkok: The plane landed at Suvarnabhumi is Airport at 4:55 p.m. The name ‘Suvarnabhumi’, is pronounced as “su-wan-na-poom”. The name derived from Sanskrit, which means golden land. The name was chosen by King Bhumibol Adulyadie.
Class 8 English Unit 6 Lesson 7 Reaching Bangkok:
A. SPEAKING TASK : Look at the picture and talk about it. (ছবিটি দেখ ও এর সম্পর্কে বল:)
1. What do you see in the picture? (ছবিতে তুমি কী দেখছ?)
2. What could be this place? (এই স্থানটি কী হতে পারে?)
3. How do you know? (তুমি কীভাবে জানো?)
Ans.
1. In the picture, I sea an airport. (ছবিতে আমি একটি বিমানবন্দর দেখছি।)
2. This place could be an airport in Bangkok named Suvarnabhumi Airport. (এটি ব্যাংককে অবস্থিত একটি বিমানবন্দর যার নাম সুবর্ণভূমি এয়ারপোর্ট।)
3. I know the name of the airport as I can see its name in the picture. (আমি বিমানবন্দরের নাম জানি কারণ ছবিতে আমি এর নাম দেখতে পাচ্ছি।)
| গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
B. READING TASK: Read the text and complete the chart. (অনুচ্ছেদটি পড় এবং তালিকাটি সম্পূর্ণ কর।)
The plane landed at Suvarnabhumi is Airport at 4:55 p.m. The name ‘Suvarnabhumi’, is pronounced as “su-wan-na-poom”. The name derived from Sanskrit, which means golden land. The name was chosen by King Bhumibol Adulyadie.
বেলা ৪টা ৫৫ মিনিটে বিমানটি সুবর্ণ ভূমি বিমানবন্দরে অবতরণ করল। সুবর্ণভূমি নামটি “সু- ওয়া- না- পুম’ হিসেবে উচ্চারিত হয়। নামটি সংস্কৃত থেকে নেওয়া হয়েছে যার অর্থ সোনালি ভূমি। নামটি বাছাই করেছেন রাজা ভূমিবল আদৃল্যাদি।
The airport is located in Racha Thewa in the Bang Phli district of Samut Prakan province, 30 kilometers east of Bangkok.
বিমান বন্দরটি ব্যাংকক থেকে ৩০ কি.মি. পূর্বে সামুত প্রকান প্রদেশের ব্যাং ফ্লি জেলার রাচা থেওয়ায় অবস্থিত।
The airport has two parallel runways. Both of them are 60 metre wide. One of the runways is 4000 meters long and the other is 3,700 meters. It can handle 76 flight operations per hour. It can handle 45 million passengers and 3 million tonnes of cargo per year.
বিমানবন্দরটির দুটি সমান্তরাল রানওয়ে রয়েছে। তারা উভয়েই ৬০ মিটার প্রশস্ত। একটি রানওয়ে ৪০০০ মিটার লম্বা এবং অন্যটি ৩,৭০০ মিটার লম্বা। এটি ঘণ্টায় ৭৬টি ফ্লাইটের পরিচালনা নিয়ন্ত্রণ করতে পারে। এটি প্রতি বছর ৪৫ মিলিয়ন যাত্রী ও ৩ মিলিয়ন টন পণ্য/মাল নিয়ন্ত্রণ করতে পারে।
The airport passenger terminal is 563.000 square meter that is, 6,060,000 square feet. It is the fourth biggest passenger terminal building in the world. The airport is going through phase 2. It will raise its capacity to handle 65 million passengers per year. The airport has two 5-storey car park buildings. The buildings can house 5000 cars.
বিমানবন্দরের যাত্রী টার্মিনালটি ৫৬৩,০০০ বর্গমিটার অর্থাৎ ৬,০৬০,০০০ বর্গফুট। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম যাত্রী টার্মিনাল ভবন। বিমানবন্দরটির দ্বিতীয় ধাপের পরিকল্পনা শুরু হয়েছে। এটি প্রতি বছর ৬৫ মিলিয়ন যাত্রী নিয়ন্ত্রণ করতে এর ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে। বিমানবন্দরটির দুটি ৫ তলা গাড়ি পার্কিং এর ভবন রয়েছে। ভবনগুলো ৫০০০টি গাড়ি রাখতে পারবে।
Ans:
| Bangkok Airport (ব্যাংকক বিমানবন্দর) | Information (তথ্য) |
| 1. name (নাম) 2. origin of the name (নামের উৎপত্তি) 3. chosen by (যিনি পছন্দ করেছেন) 4. meaning (অর্থ) 5. distance from Bangkok (ব্যাংকক থেকে দূরত্ব) 6. runway (রানওয়ে) 7. length of runways (রানওয়ের দৈর্ঘ্য) 8. aircraft control per hour (প্রতিঘন্টায় বিমান নিয়ন্ত্রণ) 9. number of passengers (যাত্রীদের সংখ্যা) 10. cargo handled (পণ্য/মাল নিয়ন্ত্রণ) 11. car parking (গাড়ি পার্কিং) 12. number of passengers in future (ভবিষ্যতে যাত্রীদের সংখ্যা) |
1. Suvarnabumi Airport. (সুবর্ণভূমি বিমানবন্দর) 2. Sanskrit. (সংস্কৃত) 3. King Bhumibol Adulyadie. (রাজা ভূমিবল আদুল্যাদি) 4. Golden land. (সোনালি ভূমি) 5. 30 kilometres. (৩০ কিলোমিটার) 6. 2 runways. (২ রানওয়ে) 7. 4,000 metres and 3,700 metres. (৪,০০০ মিটার ও ৩,৭০০ মিটার) 8. 76 aircrafts. (৭৬টি বিমান) 9. 45 million. (৪৫ মিলিয়ন) 10. 3 million tonnes. (৩ মিলিয়ন টন) 11. Two 5-story car parking buildings. (দুটি ৫ তলা গাড়ি পার্কিং ভবন) 12. 65 million. (৬৫ মিলিয়ন) |
C. LISTENING TASK: Listen to the teacher/CD and circle the correct information. (শিক্ষক/সিডি’র কথাগুলো শোন এবং সঠিক তথ্যের চারপাশে বৃত্ত দাও 🙂
Listening text: 5 [সিডি অথবা তোমার শিক্ষকের পঠিত অনুচ্ছেদ অনুযায়ী উত্তর অনুশীলন কর।]
Reaching Bangkok
Suvarnabhumi Airport operates-24 hours. It has:
130 passport control checkpoints for arrivals, 72 for departures.
26 customs control checkpoints for arrivals, 8 for departures.
22 baggage conveyor belts.
360 check-in counters. There are 100 additional counters for passengers without luggage.
107 moving walkways.
102 elevators.
83 escalators.
Questions (প্রশ্নাবলি)
Suvarnabhumi airport has (সুবর্নভূমি বিমানবন্দরের রয়েছে)
1. checkpoints for arrivals: 130/131/132 (আগমনকারীগুলোর চেক পয়েন্ট ১৩০/১৩১/১৩২)
2. checkpoints for departures: 70/71/72. (বহির্গমনকারীগুলোর চেক পয়েন্ট: ৭০/৭১/৭২)
3. custom control checkpoints for arrivals: 25/26/27. (আগমনকারীগুলোর কাস্টম নিয়ন্ত্রণ চেক পয়েন্ট: ১৫/১৬/২৭)
4. custom control checkpoints for departures: 4/6/8 (বহির্গমনকারীগুলোর কাস্টম নিয়ন্ত্রণ চেক পয়েন্ট: ৪/৬/৮)
5. baggage conveyor belts: 20/22/24 (মালপত্র বহনকারী বেল্টসমূহ: ২০/২২/২৪)
6. check-in counters: 360/361/362 (চেক-ইন-কাউন্টার: ৩৬০/৩৬১/৩৬২)
7. moving walkways: 106/107/108 (চলমান ওয়াকওয়ে: ১০৬/১০৭/১০৮)
8. elevators: 102/103/104 [এলিভেইটর (উড্ডয়ন, অবতরণ যন্ত্র): ১০২/১০৩/১০৪]
9. escalators: 81/82/83 [এসকালেইটর (গতিশীল সিড়ি): ৮১/৮২/৮৩]
Ans. (1) 130 (2) 72 (3) 26 (4) 8 (5) 22 (6) 360 (7) 107 (8) 102 (9) 83
Codehorse Learn Free