class 8 english unit 3 lesson 3 hygiene
Lesson 3: Hygiene

Class 8 English Unit 3 Lesson 3 Hygiene

Class 8 English Unit 3 Lesson 3 Hygiene: The word ‘hygiene’ means the practice of keeping ourselves clean. It also means to keep our home and work places clean. It is important for our good health……

Class 8 English Unit 3 Lesson 3 Hygiene:

Lesson 3: Hygiene (স্বাস্থ্যবিধি)

Key words:
Hygiene– স্বাস্থ্যবিধি, Godliness– ধার্মিকতা, Achieve– অর্জন করা, Spiritually – আধ্যাত্মিকভাবে, Soul– আত্মা, প্রাণ ।

A. Read the questions first. Then read the text and answer them in short. (প্রথমে প্রশ্নগুলো পড়ো। তারপর অনুচ্ছেদটি পড়ো এবং সংক্ষেপে উত্তর দাও।)
1. What can be a hotbed of germs? (জীবাণুর আস্তানা কী হতে পারে?)
Ans. Dirty clothes can be a hotbed of germs. (নোংরা কাপড় জীবাণুর আস্তানা হতে পারে।)

2. How many times should we brush our teeth a day? (দিনে আমাদের কতবার দাঁত মাজা
Ans. We should brush our teeth twice a day. (দিনে আমাদের দুবার দাঁত মাজা উচিত।)

3. What kind of water should we drink? (আমাদের কী ধরনের পানি পান করা উচিত?)
Ans. We should drink pure water. (আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত।)

Passage (বাংলা অর্থসহ): 
The word ‘hygiene’ means the practice of keeping ourselves clean. It also means to keep our home and work places clean. It is important for our good health.
স্বাস্থ্যবিধি বলতে আমাদের নিজেদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চর্চাকে বোঝায়। এটি আমাদের বাড়ি এবং কর্মস্থলকে পরিষ্কার রাখাও বোঝায়। এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

Hygiene is thought to be next to godliness. It is because we cannot achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body, mind and soul. Nobody likes an unclean person either. So we must follow the rules of hygiene.
ধার্মিকতার পরই পরিষ্কার-পরিচ্ছন্নতার স্থান। এর কারণ হলো আমরা শারীরিক, মানসিক অথবা আত্মিকভাবে কিছুই অর্জন করতে পারব না যদি আমরা দেহ, মন এবং আত্মায় অপরিচ্ছন্ন থাকি। উপরন্তু, কেউই একজন অপরিষ্কার মানুষকে পছন্দ করে না। তাই আমাদের অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলতে হবে।

First, we must keep our body clean. We should have a bath every day and wash our hair regularly. This will keep the body and hair free from dirt and bacteria.
প্রথমত, আমরা অবশ্যই আমাদের দেহকে পরিষ্কার রাখব। আমাদের প্রতিদিন গোসল করা এবং নিয়মিতভাবে আমাদের চুল ধোয়া উচিত। এটি শরীর এবং চুলকে ময়লা ও জীবাণুমুক্ত রাখবে।

Secondly, we should wash our clothes regularly. Dirty clothes give off bad smell and invite germs. We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. It is also important to wash our hands before meals and after using the toilet. We should brush our teeth twice a day, after breakfast and supper. We must also cut our nails regularly. Our drinking water must be safe. We can get safe water by boiling and filtering.
দ্বিতীয়ত, নিয়মিতভাবে আমাদের কাপড়-চোপড় ধোয়া উচিত। নোংরা কাপড় বিশ্রী গন্ধ ছড়ায় এবং জীবাণু ডেকে আনে। যখন আমরা বাইরে যাই তখন আমাদের পা-গুলোকে ময়লা আর জীবাণু থেকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা মোজা এবং জুতা পরব। এছাড়াও জরুরি হলো খাবার গ্রহণের পূর্বে এবং শৌচাগার ব্যবহারের পর হাত পরিষ্কার করা। সকালের নাস্তা আর রাতের খাবারের পর, দৈনিক দুইবার আমাদের দাঁত মাজা উচিত। আমাদের অবশ্যই নিয়মিতভাবে নখও কাটতে হবে। আমাদের খাবার পানি অবশ্যই নিরাপদ হতে হবে। আমরা ফোটানো এবং পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি পেতে পারি।

Finally, we should keep our surroundings and environment clean.
If we do and follow all the above things properly, we will be able to lead a healthy and happy life.
সবশেষে, আমাদের উচিত চারপাশ ও পরিবেশ পরিষ্কার রাখা।
যদি আমরা উপরে উল্লেখিত সবগুলো পালন করতে এবং মেনে চলতে পারি, তাহলে আমরা স্বাস্থ্যকর ও সুখী জীবন যাপন করতে পারব।

B. True or false? If false, give the correct information. (সত্য নাকি মিথ্যা? যদি মিথ্যা হয়, তবে সঠিক তথ্য দাও।)
1. Cleanliness is part of good health. (পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের অংশ।)
Ans. True.

2. Cleanliness is very important for mental health. (পরিষ্কার-পরিচ্ছন্নতা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।)
Ans. True.

3. We need to wear socks and shoes to look smart. (আমাদের আকর্ষণীয় দেখানোর জন্য মোজা এবং জুতা পরা প্রয়োজন।)
Ans. False. Corr. Inf. We need to wear socks and shoes to protect our feet from dust and germs. (মিথ্যা। সঠিক তথ্য: আমাদের পা-গুলোকে ময়লা এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য আমাদের মোজা ও জুতা পরা প্রয়োজন।)

4. We need to brush our teeth before meals. (খাবারের পূর্বে আমাদের দাঁত মাজা উচিত।)
Ans. False. Corr. Inf. We need to brush our teeth after meals. (মিথ্যা। সঠিক তথ্য: খাবারের পর আমাদের দাঁত মাজা উচিত।)

5. We must keep ourselves clean. (আমরা অবশ্যই নিজেদেরকে পরিষ্কার রাখব।)
Ans. True.

6. We can have pure drinking water from tube wells. (আমরা নলকূপ থেকে বিশুদ্ধ পানি পেতে পারি।)
Ans. True.

C. Complete the following sentences. (নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো।)
Ans.
1. If we are healthy, we can lead a sound life. (আমরা যদি স্বাস্থ্যবান হই, তবে আমরা সুস্থ জীবন যাপন করতে পারব।)

2. We must be clean so that we can remain healthy. (আমাদের অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে যাতে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি।)

3. You must exercise to keep fit. (সুস্থ সবল থাকতে হলে তোমাকে অবশ্যই শরীরচর্চা করতে হবে।)

4. Nobody likes an unclean person. (অপরিচ্ছন্ন ব্যস্তিকে কেউ পছন্দ করে না।)

5. If we obey the laws of hygiene, we will be able to lead a healthy and happy life. (আমরা যদি পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলি, তাহলে আমরা স্বাস্থ্যসম্মত এবং সুখী জীবন যাপন করতে সমর্থ হব।)

D. Work in groups. Make a list of five things that you do daily to maintain personal hygiene. Share with other groups, make a poster and display it in the class. (দলবদ্ধভাবে কাজ করো। পাঁচটি জিনিসের তালিকা করো যেগুলো তুমি তোমার ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রতিদিন করে থাকো। অন্যান্য দলের সাথে আদান-প্রদান করো, একটি পোস্টার তৈরি করো এবং শ্রেণিকক্ষে তা প্রদর্শন করো।)
Ans. A list of five things that I do daily to maintain personal hygiene is as follows: (ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বলায় রাখার জন্য যেগুলো আমি নিয়মিত করি সেরকম পাঁচটি জিনিসের তালিকা নিচে দেওয়া হলো:)
i. Taking bath (গোসল করা)
ii. Brushing teeth (দাঁত মাজা)
iii. Wearing socks and shoes (জুতা ও মোজা পরা)
iv. Washing hands before meals (খাবারের পূর্বে হাত ধোয়া)
v. Drinking clean water (বিশুদ্ধ পানি পান করা)

Read More: Unit 3 Lesson 2 Ode on Solitude

Read More: Unit 3 Lesson 4 A Dialogue

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *