Class 8 English Unit Solution
Class 8 English Book Solution

Class 8 English Unit 9 Lesson 6 Paper and Wheel

Class 8 English Unit 9 Lesson 6 Paper and Wheel: Communication of ideas is at the centre of civilisation. It needs written records. Most of our records in the modern age are on paper. Though writing was invented very early, paper is a more modern invention.

Class 8 English Unit 9 Lesson 6 Paper and Wheel:

Lesson 09: Paper and Wheel – কাগজ ও চাকা

A. Look at the picture and say what this is. Discuss with your partner. (ছবিটি লক্ষ কর এবং এটি কী তা বল। সহপাঠীর সাথে আলোচনা কর।)

Ans:

Myself: Friend, look at the picture and tell me what it is. (বন্ধু, ছবিটি লক্ষ কর এবং তা কী আমাকে বল।)

Partner: Here I can see some newspapers, magazines and a diary. (এখানে আমি কিছু সংবাদপত্র, সাময়িকী এবং একটি দিনপঞ্জি দেখতে পাচ্ছি।)

Myself: I also agree with you. Thank you. (আমিও তোমার সাথে একমত। ধন্যবাদ।)

Partner: Welcome. (স্বাগতম।)

B. Read the text and answer the following questions. (পাঠ্যাংশটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)

Communication of ideas is at the centre of civilisation. It needs written records. Most of our records in the modern age are on paper. Though writing was invented very early, paper is a more modern invention.
ভাবের আদান প্রদান সভ্যতার কেন্দ্রবিন্দু। এর লিখিত বিবরণ প্রয়োজন। আধুনিক যুগে আমাদের অধিকাংশ ঘটনা, বিবরণ কাগজে লেখা হয়। লেখা অনেক আগে উদ্ভাবিত হলেও কাগজ খুব সাম্প্রতিক আবিষ্কার।

For long, people exchanged ideas through speaking and listening. Then there came the art of writing. But to record thoughts in writing was difficult. Writing materials were not available. People used surface of stone, metal, wood, bark, leaves, etc. for writing. Those things were not easy to carry. Then for ages, people looked for easy writing materials. Finally, Paper was invented in China in 105 CE.
অনেক আগে মানুষ কথা ও শোনার মাধ্যমে ভাবের আদান-প্রদান করত। তারপর লেখার কৌশল আবিষ্কৃত হলো। তবে লেখায় চিন্তাভাবনা সংরক্ষণ করা কঠিন ছিল। লেখার উপকরণ সহজলভ্য ছিল না। লোকজন পাথর, ধাতব পদার্থ, কাঠ, ছাল, পাতা ইত্যাদির উপরিস্তর লেখার জন্য ব্যবহার করত। ঐসব জিনিসপত্র বহন করা সহজ ছিল না। এরপর যুগের পর যুগ মানুষ সহজ লেখার উপকরণ খুঁজতে লাগলো। অবশেষে ১০৫ খ্রিস্টাব্দে চীনে কাগজ উদ্ভাবিত হলো।

Before the paper age, knowledge was very restricted. Can you think of that time? There were very few books in the world. Maybe, they were written on stone or on heavy wood plunks or on metal sheets. Suppose, one page was a heavy stone block. So think of a hundred page book! In our time, you can carry the entire world of knowledge in digital form in your laptop. You can even carry a huge volume of paper encyclopedia. But who could produce and carry tons of heavy stone books and documents in those paperless days? In fact, paper has made publication and the spread of knowledge and information easy. So you can see how paper has changed our life.
কাগজ যুগের পূর্বে জ্ঞান খুব সীমাবদ্ধ ছিল। তখনকার কথা কি ভাবতে পার? পৃথিবীতে খুব কমসংখ্যক বইপুস্তক ছিল। সম্ভবত এগুলো পাথর কিংবা ভারী কাঠের তক্তা কিংবা ধাতব পাতে লেখা ছিল। মনে কর, একটি পৃষ্ঠা ছিল একখন্ড ভারী পাথর। অতএব একশ পৃষ্ঠার একটি বই সম্পর্কে ভাব! আমাদের সময়ে তোমার ল্যাপটপে ডিজিটাল রূপে জ্ঞানের সমগ্র ভুবন বহন করতে পার। ব্যাপক কাগজের বিশ্বকোষও বহন করতে পার। তবে কারা ঐসব কাগজবিহীন দিনে টন টন ওজনের ভারী পাথরের বইপুস্তক ও দলিল দস্তাবেজ তৈরি করত ও বহন করত? বস্তুত, কাগজ প্রকাশনা এবং জ্ঞান ও তথ্যের বিস্তার সহজ করেছে। অতএব কাগজ কীভাবে আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়েছে সেটা তো দেখতে পাচ্ছ।

Questions (প্রশ্নাবলি):

1. How did people exchange ideas before writing was invented? (লেখা আবিষ্কারের পূর্বে মানুষ কীভাবে ভাবের আদান প্রদান করত?)
Ans. Before writing was invented, people had transferred ideas through speaking and listening. (লেখা আবিষ্কারের পূর্বে মানুষ কথা বলা ও শোনার মাধ্যমে ভাবের আদান প্রদান করত।)

2. Why did people look for easy writing materials? (মানুষ কেন সহজ লেখার উপকরণ খুঁজত?)
Ans. Before the invention of paper, people used surface of stone, metal, wood, bark, leaves etc for writing. Those things were not easy to carry. This is why, people looked for easy writing materials. (কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ লেখার জন্য পাথর, ধাতব পদার্থ, কাঠ, ছাল, পাতা ইত্যাদির উপরিস্তর ব্যবহার করত। সে সব জিনিস বহন করা সহজ ছিল না। এজন্য মানুষ সহজ লেখার উপকরণ খুঁজত।)

3. Why was knowledge very restricted in the pre-paper age? (কাগজ যুগের পূর্বে জ্ঞান কেন খুব সীমাবদ্ধ ছিল?)
Ans. In pre-paper age knowledge was very restricted as there were very few books in the world. (পৃথিবীতে খুব কম সংখ্যক বই থাকার কারণে কাগজ যুগের পূর্বে জ্ঞান খুব সীমাবদ্ধ ছিল।)

4. Do you think paper has changed our life? Explain why your answer is ‘yes’ or ‘no’. (তুমি কি মনে কর কাগজ আমাদের জীবন বদলে দিয়েছে? তোমার উত্তর ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কেন তা ব্যাখ্যা কর।)
Ans. Yes, I think paper has changed our life. It has made publication and the spread of knowledge and information easy. By earning knowledge and wisdom we are able to remove the darkness of ignorance and improve our life. (হ্যাঁ আমার মতে, কাগজ আমাদের জীবন বদলে দিয়েছে। এটি প্রকাশনা এবং জ্ঞান ও তথ্যের বিস্তারকে সহজ করেছে। জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের মাধ্যমে আমরা অজ্ঞতার অন্ধকার দূর করতে পারি এবং জীবনের উৎকর্ষ সাধন করতে পারি।)

5. Where was paper invented and when? (কাগজ কোথায় ও কখন আবিষ্কৃত হয়েছিল?)
Ans. Paper was invented in China in 105 AD. (কাগজ ১০৫ খ্রিস্টাব্দে চীনে উদ্ভাবিত হয়েছিল।)

C. Discuss with your partner and make a list of things other than paper on which we can write in pens, pencils, markers, brushes, paint/pastels etc. (সহপাঠীর সাথে আলোচনা কর এবং কলম, পেন্সিল, মার্কার, ব্রাশ, রং তুলি/রঙিন খড়ি ইত্যাদি দিয়ে লেখা যায় কাগজ ছাড়া এমন জিনিসের একটি তালিকা তৈরি কর।)

Ans:

Myself: Friend, can we make a list of things other than paper on which we can write in pens, pencils, marks. brushes, paint/pastels etc? (বন্ধু, কলম, পেন্সিল, মার্কার, ব্রাশ, রং তুলি/রঙিন খড়ি ইত্যাদি দিয়ে লেখা যায় কাগজ ছাড়া অন্যান্য জিনিসের একটি তালিকা তৈরি করতে পারবে কি?)

Partner: Yes, I can. The list has been made below. (হ্যাঁ, পারব। নিচে তালিকাটি তৈরি করা হলো।)

stone (পাথর), metal (ধাতব পদার্থ), wood (কাঠ), bark (ছাল), leaves (পাতা), wall (দেয়াল), street (রাস্তা), cloth (কাপড়).

Myself: Thank you very much. (তোমাকে অনেক ধন্যবাদ।)

Partner: Welcome. (স্বাগতম।)

D. Listen to the teacher/CD carefully and complete the following sentences. (শিক্ষকের কথা/সিডি মনোযোগসহকারে শোন এবং নিচের বাক্যগুলো সম্পূর্ণ কর।)

Listening text: 11 / সিডি অথবা তোমার শিক্ষকের পঠিত অনুচ্ছেদ অনুযায়ী উত্তর অনুশীলন কর।

Paper has advanced our life

The person who invented paper is a Chinese man named Ts’ai Lun. He took the inner bark of a mulberry tree and bamboo fibres. He mixed them with water. He pounded them with a wooden tool. He then poured this mixture onto a flat piece of coarse cloth. He let the water of the mixture drain through. Only the fibers were left on the cloth. He let the thing dry. Once dry, Ts’ai Lun discovered that he had created a quality writing surface like paper. It was light and relatively easy to make.
This knowledge of papermaking was first used in China. Later this knowledge was passed along to Baghdad, Damascus and finally to the West. However, the word ‘paper’ is not Chinese. It was derived from a kind of Egyptian plant called ‘papyruses.

Questions (প্রশ্নাবলি):

1. The person who invented paper is a ……..man. (যে ব্যক্তি কাগজ আবিষ্কার করেছিলেন তিনি একজন মানুষ।)

2. He took the bark of a mulberry tree and……. fibers. (তিনি তুঁত গাছের ছাল এবং- – আঁশ নিলেন।)

3. This knowledge of ……….was first used in China. ( এই জ্ঞান প্রথমে চীনে কাজে লাগানো হয়েছিল।)

4. The word ‘paper’ is not………. (‘পেপার’ শব্দটি – নয়।)

5. The word ‘paper’ was derived from a kind of Egyptian plant called…… (নামক এক প্রকার মিশরীয় গাছ থেকে ‘পেপার’ শব্দটির উৎপত্তি।)

Ans. (1) Chinese (2) bamboo (3) papermaking (4) Chinese (5) ‘Papyruses’

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

E. Look at the following boxes first. Listen to the teacher/CD again. Then write in the boxes the series of works Ts’ai Lun’ did in making paper. First one and the last one are done for you. (প্রথমে নিচের বক্সগুলো লক্ষ কর। শিক্ষকের কথা/সিডি পুনরায় মন দিয়ে শোন। অতঃপর কাগজ তৈরিতে সাইলুন যে ধারাবাহিক কাজ করেছিলেন সেগুলো বক্সগুলোতে লেখ। তোমাদের জন্য প্রথমটি ও শেষটি করে দেওয়া হয়েছে।)

1. He took the bark of mulberry tree and bamboo fibre.

2. He mixed them……..

3. He pounded……..

4. He poured the mixture……

5. He let the water…….

6. He let the thing dry.

Ans. 2. with water, 3. them with a wouden tool, 4. onto a flat piece of course cloth, 5. of the unixture drain through

F. PROJECT WORK: On a weekend, observe how ruti or paratah is made in the kitchen. Carefully take notes of each step taken to make it. Then back in class, share your notes with your partner/group. Finally write how ruti or paratah is made and make a presentation in the class. (ছুটির দিনে রান্নাঘরে কীভাবে বুটি কিংবা পরটা তৈরি করা হয় তা লক্ষ কর। রুটি কিংবা পরটা তৈরি করতে প্রতিটি গৃহীত ধাপের নোট যত্নসহকারে লেখ। তারপর ক্লাসে ফিরে সহপাঠী/দলের সাথে নোটগুলো নিয়ে আলোচনা কর। শেষে কীভাবে রুটি কিংবা পরটা তৈরি করা হয় তা লেখ এবং ক্লাসে উপস্থাপন কর।)

Ans.

Myself: Friend, I have learnt how to make ruti. (ফ্রেন্ড, আই হ্যাভ, লান্ট হাউ টু মেইক রুটি)- বন্ধু, রুটি কীভাবে বানাতে হয় তা আমি শিখেছি।

Partner: So tell me the process of making ruti. (সো টেল মি দা প্রস্ েঅভ মেইকিং রুটি)- তাহলে বুটি বানানোর প্রক্রিয়াটি আমাকে বল।

Myself: The process of making ruti has been mentioned below. (দা প্রসেস অভ মেইকিং রুটি হ্যাজ বীন মেনশন্ড বিলৌ)-নিচে রুটি বানানোর প্রক্রিয়াটি উল্লেখ করা হলো।

How to make ruti কীভাবে রুটি বানাতে হয়

It is very easy to make ruti. At first, take a medium bowl. Then take some flour into the bowl. After that, take some boiled water into the bowl, mix some oil and salt and stir them well. Afterwards, make small balls out of dough, roll them with a rolling pin keeping them on a round board. Let your baking pan or skillet warm, keep one dies on the baking pan or skillet and let it be warm., for about one minute and turn it upside down, let it be also hot for about one minute. Finally take it up from the baking pan or skillet. And thus we can make ruti.

রুটি বানানো খুব সহজ। প্রথমে একটি মাঝারি গড়নের পাত্র নাও। এরপর পাত্রটিতে কিছু ময়দা রাখ। তারপর, পাত্রটিতে কিছু সেদ্ধ পানি নাও। তাতে কিছু তৈল ও লবণ মিশাও আর সেগুলো ভালোভাবে নাড়াএ। এরপর মাখা ময়দার তাল থেকে ছোট ছোট গোলা তৈরি কর। এগুলো পিঁড়িতে রেখে বেলনা দিয়ে বেল। তাওয়া গরম করে নাও। একটি ডিস্ক তাওয়ার উপর রাখ এবং তা প্রায় একং মিনিটের জন্য গরম হতে দাও। এরপর ডিস্কটি উল্টিয়ে দাও, এটাও প্রায় এক মিনিটের জন্য গরম হতে দাও। অবশেষে ডিস্কটি তাওয়া থেকে তুলে নাও। আর এভাবে আমরা রুটি বানাতে পারি।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: Class 8 English Unit 9 Lesson 5 Future Aircraft

আরও পড়ুন: Class 8 English Unit 9 Lesson 7 Contemplation

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *