Class 8 English Unit Solution
Class 8 English Book Solution

Class 8 English Unit 5 Lesson 5 We Lost Our Home

Class 8 English Unit 5 Lesson 5 We Lost Our Home: Hakkonchandra village was situated to the east of Kaptai dam, in the Rangamati district of the Chittagong Hill Tracts (CHT). A family in that village who belonged to the Boro Hambe clan had a son who, was an ivory craftsman and was later recognized and appreciated as one of the very first craftsmen among the Jumma population in the CHT region.

Class 8 English Unit 5 Lesson 5 We Lost Our Home:

A. Look at the image and discuss in groups the possible answers to the questions. (ছবিটি দেখো এবং দলগতভাবে প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করো।)

1. What do you see in this picture? (এই ছবিতে তুমি কী দেখতে পাও?)

2. Do you think this lake is natural? Explain. (তুমি কি মনে করো হ্রদটি প্রাকৃতিক? ব্যাখ্যা করো।)

3. What are things that you know about Kaptai Lake situated in Rangamati, Bangladesh? (বাংলাদেশের রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদ সম্পর্কে তুমি কী জানো?)

Ans.

A group discussion is given below: (একটি দলগত আলোচনা নিচে দেওয়া হলো:)

S1: Hello, friends. How do you do? (হ্যালো, বন্ধুরা। তোমরা কেমন আছো?)

S2: Hi, we are fine. And you? (হাই, আমরা ভালো আছি। আর তুমি?)

S1: I am fine, too. By the way, I think you have read the lesson named ‘We Lost Our Home’ in unit five. (আমিও ভালো আছি। যাহোক, আমার মনে হয় তোমরা ইউনিট পাঁচ-এর ‘আমরা আমাদের বাড়ি হারিয়েছি’ নামক লেসনটি পড়েছো।)

S3: Yes, we have. Why? (হ্যাঁ, আমরা পড়েছি। কেন?)

S1: Then, let’s talk about the possible answers to the questions in A. (তাহলে চলো A-এর প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর নিয়ে কথা বলা যাক।)

S2: Ok. What do you see in this picture? (ঠিক আছে। ছবিটিতে তুমি কী দেখতে পাও?)

S1: This image portrays a peaceful natural landscape. A clear, tranquil lake sits between vibrant green hills which are richly detailed with green trees. The sky is bright blue, adorned with fluffy white clouds that cost soft reflections on the water. The overall scene is serene and picturesque, emphasizing the harmony of nature. (এই ছবিটি একটি শান্তিপূর্ণ প্রাকৃতিক ভূ-দৃশ্য তুলে ধরে। একটি স্বচ্ছ, প্রশান্ত হ্রদ প্রাণবন্ত সবুজ পাহাড় সারির মাঝে প্রবাহিত যেগুলো সবুজ গাছপালা দ্বারা সমৃদ্ধশালী। আকাশটি উজ্জ্বল নীল, তুলার মতো সাদা মেঘ দিয়ে সজ্জিত যা পানির ওপর মৃদু প্রতিফলন তৈরি করেছে সামগ্রিক দৃশ্যটি শান্ত এবং মনোমুগ্ধকর যা প্রাকৃতিক সুরেলা সৌন্দর্যের ওপর গুরুত্বারোপ করে।)

S3: Do you think this lake is natural? Explain. (তুমি কি মনে করো হ্রদটি প্রাকৃতিক? ব্যাখ্যা করো।)

S2: Yes, I think the lake is natural. It appears serene and blends harmoniously with the natural surroundings which gives the impression of being a natural formation. (হ্যাঁ, আমার মনে হয় হ্রদটি প্রাকৃতিক। এটি শান্ত দেখায় এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সুন্দরভাবে মিশে গেছে যা এটিকে একটি প্রাকৃতিক গঠনের অনুভূতি প্রদান করে।)

S4: But in my opinion, the lake is not natural. It is an artificial lake. I think it is the Kaptai Lake situated in Rangamati. (কিন্তু আমার মতে হ্রদটি প্রাকৃতিক নয়। এটি একটি কৃত্রিম হ্রদ। আমার মনে হয় এটি রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদ।)

S1: What are things that you know about Kaptai Lake situated in Rangamati, Bangladesh? (বাংলাদেশের রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদ সম্পর্কে তুমি কী জানো?)

S4: Kaptai Lake, located in Rangamati, is the largest man-made lake in Bangladesh created in 1961 by constructing the Kaptai Dam on the Karnaphuli River. It spans approximately 11,000 square kilometers and is surrounded by lush green hills, making it a popular tourist destination. The lake supports a thriving fishing industry and is home to diverse aquatic life. Its creation submerged vast areas of land, displacing indigenous communities and submerging historical sites. Visitors enjoy boat rides, exploring islands like Shubolong and experiencing the serene beauty of the lake. (রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদ বাংলাদেশের সবচেয়ে বড়ো কৃত্রিম হ্রদ যা ১৯৬১ সালে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্টি হয়। এটি প্রায় ১১,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং সবুল পাহাড়ে ঘেরা যা এটিকে একটি জনপ্রিয় পর্যটনস্থল করে তুলেছে। এই হ্রদ একটি সমৃদ্ধ মৎসশিল্পকে বহন করে এবং বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীর আবাসস্থল। এর নির্মাণের ফলে বিশাল এলাকা পানিতে প্লাবিত হয়েছে যা আদিবাসী সম্প্রদায়কে স্থানচ্যুত করেছে এবং ঐতিহাসিক স্থানসমূহকে নিমজ্জিত করেছে। পর্যটকরা নৌকা ভ্রমণ, শুভলং দ্বীপসহ অন্যান্য দ্বীপ পরিদর্শন এবং হ্রদের শান্ত সৌন্দর্য উপভোগ করে।)

S1: Excellent! Thank you all for the discussion. (চমৎকার! আলোচনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।)

S2: Thank you too. (তোমাকেও ধন্যবাদ।)

গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

 

Hakkonchandra village was situated to the east of Kaptai dam, in the Rangamati district of the Chittagong Hill Tracts (CHT). A family in that village who belonged to the Boro Hambe clan had a son who, was an ivory craftsman and was later recognized and appreciated as one of the very first craftsmen among the Jumma population in the CHT region. His niece is the mother whose story is given here.

হাক্কনচন্দ্র গ্রামটি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাপ্তাই বাঁধের পূর্বদিকে অবস্থিত ছিল। ঐ গ্রামে বোড়ো হাম্বে গোত্রের একটি পরিবারের এক ছেলে ছিলেন যিনি হাতির দাঁতের কারুশিল্পী হিসেবে কাজ করতেন এবং পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জুন্ম জনগোষ্ঠীর মধ্যে অন্যতম প্রথম্ কারুশিল্পী হিসেবে, স্বীকৃতি ও প্রশংসা পেয়েছিলেন। তার ভাইঝি হচ্ছেন সেই মা যার গল্প এখানে তুলে ধরা হয়েছে।

 

It is difficult to say exactly when she was born, but she thinks she is over eighty years old now. She is my grandmother and one of the eyewitnesses of the discussed episode in the history of CHT. Her family was relatively affluent. She had six siblings-three brothers and three sisters. Their family was well-respected in the neighborhood since their father was a schoolteacher. Sushama Chakma was not acquainted with paucity and poverty in the early years of her life. When the northern parts of, CHT were submerged permanently due to Kaptai dam, not just the Chakma population but some Hajong, Marma and adi-Bangali residents who had lived for long among us also lost all their possessions. The wealthiest families became displaced people. They had to constantly move from one place to the other. About 50,000 Chakma, Hajong. and Tripuri people had to leave the country and migrate permanently.

ঠিক কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন তা বলা কঠিন কিন্তু তিনি মনে করেন বর্তমানে তার বয়স আশি বছরেরও বেশি। তিনি আমার দাদি এবং পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের আলোচ্য অধ্যায়টির একজন প্রত্যক্ষদর্শী। তার পরিবার তুলনামূলকভাবে সচ্ছল ছিল। তার ছয়জন ভাইবোন ছিল- তিন ভাই আর তিন বোন। তাদের বাবা একজন স্কুল শিক্ষক হওয়ার সুবাদে আশেপাশের এলাকাগুলোতে তাদের পরিবার অত্যন্ত সম্মানিত ছিল। সুসমা চাকমা তার জীবনের প্রথম দিকের বছরগুলোতে অভাব-অনটন ও দরিদ্রতার সাথে পরিচিত ছিলেন না। যখন কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চল স্থায়ীভাবে পানিতে প্লাবিত হয় তখন শুধু চাকমা জনগোষ্ঠীই নয় বরং কিছু হাজং, মারমা এবং আদি-বাঙালি অধিবাসী যাৱা আমাদের মধ্যে দীর্ঘকাল যাবৎ বসবাস-করছিল তারাও তাদের সবকিছু হারায়। সবচেয়ে ধনী পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে পড়ে। তাদেরকে অবিরত এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে হতো। প্রায় ৫০,০০০ চাকমা, হাজং এবং ত্রিপুরী মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং স্থায়ীভাবে অভিবাসী হয়ে যান।

 

Like many others, she lost a secure life and her homeland with her relatives. Her husband had to leave his public service to live like a refugee. Her only possessions were memories of better times and the determination to survive. While moving from one location to another for resettlement in the reserve forest, they spent countless sleepless nights thinking about their uncertain future. Despite the constant struggle to find happiness in pain, the sun never shone for her family.

অনেকের মতো তিনিও তার আত্মীয়স্বজনদের সাথে তার নিরাপদ জীবন এবং মাতৃভূমি হারান। তার স্বামী সরকারি চাকরি ছেড়ে শরণার্থীর মতো জীবনযাপন করতে বাধ্য হন। তার একমাত্র সম্পদ ছিল ভালো সময়ের স্মৃতি এবং বেঁচে থাকার সংকল্প। পুনর্বাসনের জন্য সংরক্ষিত বনাঞ্চলের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় তারা অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় অগণিত নির্ঘুম রাত কাটিয়েছিলেন। দুঃখের মধ্যে সুখ খুঁজে পাওয়ার জন্য তারা নিরন্তর লড়াই করলেও তাদের পরিবারের জন্য কখনোই সূর্যের আলো উদিত হয়নি।

(This excerpt is taken from The Bangladesh Environmental Humanities Reader) – এই অংশটি বাংলাদেশে এনভায়রনমেন্টাল হিউম্যানটিজ রিডার থেকে নেওয়া হয়েছে।


Class 8 English Unit 5 Lesson 5 We Lost Our Home


B. Match the words in Column A with their correct meanings in Column B. (কলাম B-এর সঠিক অর্থগুলোর সাধে কলাম A-এর শব্দগুলো মিলাও।)

 

Column A Column B
1. Affluent A. To leave one’s country permanently
2. Paucity B. A feeling of uncertainty or anxiety
3. Displaced C. Wealthy or having an abundance
4. Refugee C. Wealthy or having an abundance
5. Permanent E. Forced to leave one’s home
6. Resettlement F. Lasting or intended to last forever
7. Possessions G. A process of establishing a new residence
8. Migration H. Items owned or held by someone
9. Struggle I. A difficult fight or effort
10. Uncertain J. To move from one place to another

 

Ans.

1. Affluent (সচ্ছল) → C. Wealthy or having an abundance (ধনবান বা প্রাচুর্যতা থাকা)

2. Paucity (অভাব/অনটন) → D. A lack of something, scarcity (কোনোকিছুর অভাব, ঘাটতি)

3. Displaced (বাস্তুচ্যুত হওয়া) → E. Forced to leave one’s home (কাউকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করা)

4. Refugee (শরণার্থী) → J. To move from one place to another (এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়া)

5. Permanent (স্থায়ী) → F. Lasting or intended to last forever (টেকসই বা চিরতরে টিকে থাকার অভিপ্রায়)

6. Resettlement (পুনর্বাসন) → G. A process of establishing a new residence (একটি নতুন আবাস গড়ে তোলার পদ্ধতি)

7. Possessions (সম্পত্তি/সম্পদ) →H. Items owned or held by someone (কারও কোনোকিছুর মালিক হওয়া বা অধিকারে রাখা)

8. Migration (অভিবাসন) → A. To leave one’s country permanently (স্থায়ীভাবে দেশ ত্যাগ করা)

9. Struggle (সংগ্রাম) → I. A difficult fight or effort (একটি কঠিন লড়াই বা প্রচেষ্টা)

10. Uncertain (অনিশ্চিত) → B. A feeling of uncertainty or anxiety (অনিশ্চয়তা বা উদ্বেগের অনুভূতি)


C. Complete the paragraph by the clues given below. (নিচে প্রদত্ত সংকেতগুলো দিয়ে অনুচ্ছেদটি সম্পূর্ণ করো।)

flee, resettlement, east, refugee, flooded, ivory

Hakkonchandra village, located……..of the Kaptai Dam in the Rangamati district, was home to a family from the Boro Hambe clan. Their son became a renowned……….craftsman among the Jumma community. His niece. Sushama Chakma, my grandmother, is now over eighty and witnessed significant historical events. Her family was prosperous, with six siblings, thanks to their father’s work as a schoolteacher. However, when the Kaplal Dam………northern CHT, many, including Chakma and Hajong people, lost everything. About 50,000 individuals had to…………to India, including Sushama, who lost her stable life. Her husband became a……..and all they had were memories and a will to survive. They endured sleepless nights during their………..in the forest, struggling with an uncertain future, and happiness eluded them.

Ans.

Hakkonchandra village, located east of the Kaptai Dam in the Rangamati district, was home to a family from the Boro Hambe clan. Their son became a renowned ivory craftsman among the Jumma community.. His niece, Sushama Chakma, my grandmother, is now over eighty and witnessed significant historical events. Her family was prosperous, with six siblings, thanks to their father’s work as a schoolteacher. However, when the Kaptai Dam flooded northern CHT, many, including Chakma and Hajong people, lost everything. About 50,000 individuals had to flee to India, including Sushama, who lost her stable life. Her husband became a refugee, and all they had were memories and a will to survive. They endured sleepless nights during their resettlement in the forest, struggling with an uncertain future, and happiness eluded them.

রাঙামাটি জেলার কাপ্তাই বাঁধের পূর্ব দিকে অবস্থিত হাজনচন্দ্র গ্রামটি বোড়ো হাম্বে গোত্রের একটি পরিবারের আবাসস্থল ছিল। তাদের ছেলে জুম্ম সম্প্রদায়ের মধ্যে হাতির দাঁতের কাবুশিল্পী হিসেবে খ্যাতি লাভ করে। তার ভাইঝি সুসামা চাকমা হচ্ছেন আমার দাদি যার বয়স আশি বছরেরও বেশি এবং তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনাসমূহের সাক্ষী। তাদের বাবার পেশা স্কুল শিক্ষকতার সুবাদে ছয় ভাইবোন নিয়ে তাদের একটি সমৃদ্ধশালী পরিবার ছিল। যাহোক, যখন কাপ্তাই বাঁধ উত্তর পার্বত্য চট্টগ্রাম পানিতে প্লাবিত করে তখন চাকমা ও হাজং লোকজনসহ অনেকেই তাদের সবকিছু হারায়। সুসামাসহ, যিনি তার স্থিতিশীল জীবন হারিয়েছিলেন, প্রায় ৫০,০০০ মানুষকে ভারতে পালিয়ে যেতে হয়। তার স্বামী শরণার্থীতে পরিণত হন এবং তাদের যা কিছু ছিল তা হলো স্মৃতি আর বেঁচে থাকার ইচ্ছা। তাদের বনে পুনর্বাসনের সময় অনিশ্চিত ভবিষ্যতের সাথে লড়াই করে নির্ঘুম রাত কাটাতে হয়েছিল এবং সুখ তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল।


Class 8 English Unit 5 Lesson 5 We Lost Our Home:


D. Answer to the following questions. (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)

1. How many siblings did Sushama Chakma have? (সুসামা চাকমার কতগুলো ভাইবোন ছিল?)
Ans. Sushama Chakma had six siblings. (সুসামা চাকমার ছয়জন ভাইবোন ছিল।)

2. What happened to the land when the Kaptai Dam was built? (কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে ভূমিগুলোর কী হয়েছিল?)
Ans. The land went under water permanently when the Kaptai Dam was built. (কাপ্তাই বাঁধ নির্মাণের কারণে ভূমি স্থায়ীভাবে পানির নিচে তলিয়ে গিয়েছিল।)

3. What did Sushama and her family lose after they had to move? (সুসামা ও তার পরিবার কী হারানোর পর স্থানান্তরে বাধ্য হয়েছিলেন?)
Ans. Sushama and her family lost all their possessions after they had to move. (সুসামা ও তার পরিবার তাদের সকল সম্পত্তি হারানোর পর স্থানান্তরে বাধ্য হয়েছিলেন।)


E. Find out if anyone from your family have visited the Kaptai Lake in Rangamati? If so, listen to their experience and share it with the class. (তোমার পরিবারের কেউ রাঙামাটিতে কাপ্তাই হ্রদ ভ্রমণে গিয়েছিল কিনা তা খুঁজে বের করো? যদি গিয়ে থাকেন, তাহলে তাদের অভিজ্ঞতা শোনো এবং শ্রেণিতে সেটি শোনাও।)


Ans.

I found out that my uncle visited Kaptai Lake in Rangamati a few years ago. He shared that the lake’s beauty was breathtaking, surrounded by green hills and clear blue water. He took a boat ride and visited the Shubolong waterfall, which he described as a mesmerizing experience. The calmness of the lake and the cool breeze made him feel peaceful. He also tasted local delicacies, especially fish caught fresh from the lake. My uncle mentioned how the people in the area were friendly and welcoming. He learned about the history of the lake, including the displacement of local communities during its creation. The trip left him with mixed emotions, as he admired the beauty but also felt saddened by the stories of loss. He brought back beautiful photos of the scenery and still cherishes the memories of the trip. Hearing his experience has inspired me to visit Kaptai Lake someday.

আমি জানতে পেরেছি যে আমার চাচা কয়েক বছর আগে রাঙামাটির কাপ্তাই হ্রদ ভ্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন যে হ্রদটির সৌন্দর্য ছিল মনোমুগ্ধকর যা সবুজ পাহাড় এবং স্বচ্ছ নীল পানি দ্বারা পরিবেষ্টিত। তিনি নৌকায় চড়ে শুভলং ঝরনা পরিদর্শন করেছিলেন যা তার জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা ছিল। হ্রদের শান্ত পরিবেশ এবং ঠান্ডা বাতাস তাকে। প্রশান্তি দিয়েছিল। তিনি স্থানীয় খাবারের স্বাদ নিয়েছিলেন বিশেষ করে হ্রদ থেকে ধরা তাজা মাছ। আমার চাচা উল্লেখ করেন যে এলাকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ। তিনি হ্রদটির ইতিহাস সম্পর্কে জানেন, বিশেষত এটি তৈরি করার সময় স্থানীয় সম্প্রদায়ের স্থানচ্যুতি। ভ্রমণটি তার মধ্যে মিশ্র অনুভূতি জাগায়- তিনি সৌন্দর্যের প্রশংসা করেন কিন্তু ক্ষতির কাহিনী শুনে মন খারাপ করেন। তিনি হ্রদের মনোরম দৃশ্যের সুন্দর কিছু ছবি নিয়ে এসেছেন এবং এখনও ভ্রমণের স্মৃতি সংরক্ষণ করেন। তার অভিজ্ঞতা শুনে আমিও একদিন কাপ্তাই হ্রদ ভ্রমণের অনুপ্রেরণা পেয়েছি।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


Read More: Class 8 English Unit 5 Lesson 4 The Farming Teacher

Read More: Class 8 English Unit 6 Lesson 1 At the Airport

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *