তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি-বিশ্বপরিচয় সমাধান

৩য় শ্রেণি বিশ্বপরিচয় অধ্যায় ৯ নৈতিক ও মানবিক গুণ

৩য় শ্রেণি বিশ্বপরিচয় অধ্যায় ৯ নৈতিক ও মানবিক গুণ: ন্যায় কাজ বা ভালো কাজের গুরুত্ব অনেক বেশি। যিনি ন্যায় কাজ করেন, ন্যায় পথে চলেন, সমাজের সবাই তাকে প্রশংসা করে। ন্যায় কাজ অন্যায়কে ঘৃণা করতে শেখায়। ন্যায় কাজের দ্বারা সমাজের অনেক উপকার হয়। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই আমাদের ন্যায় কাজ করা উচিত, ন্যায় পথে চলা উচিত।

আমরা একটু চেষ্টা করলেই অনেক ভালো কাজ করতে পারি। যেমন-সত্য কথা বলা, সৎপথে চলা, সৎ বন্ধু নির্বাচন করা, সত্যবাদীর পক্ষে কথা বলা, মিথ্যাবাদী ও অন্যায়কারীর পক্ষ না নেওয়া ইত্যাদি। আমরা সবাই ন্যায় কাজের অনুশীলন করলে সমাজ থেকে অন্যায় দূর হবে, সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সমাজের মানুষ শান্তিতে থাকবে।

৩য় শ্রেণি বিশ্বপরিচয় অধ্যায় ৯ নৈতিক ও মানবিক গুণ:


অধ্যায় ৯ : নৈতিক ও মানবিক গুণ


ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।

১. কোন কাজটিকে আমরা ন্যায় কাজ বলবো?
ক. অন্যকে বিরক্ত করা
খ. কাউকে সহযোগিতা করা√
গ. বড়োদের কথা না শোনা
ঘ. মিথ্যা কথা বলা

২. কোন কাজ করা থেকে বিরত থাকবো?
ক. বড়োদের কথা শোনা
খ. অন্যায়ের প্রতিবাদ করা
গ. অন্যায় মেনে নেওয়া√
ঘ. সৎপথে চলা


খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি।

অন্যায়, শান্তি, অনুশীলন, প্রশংসা

১. ন্যায় কাজের মাধ্যমে সমাজে……… প্রতিষ্ঠিত হয়।
২. ভালো কাজ করলে সমাজ থেকে………. দূর হবে।
৩. দৈনন্দিন জীবনে ভালো কাজের………. করা প্রয়োজন।
৪. যিনি ন্যায় কাজ করেন তিনি………..পান।

উত্তর : ১. শান্তি; ২. অন্যায়; ৩. অনুশীলন; ৪. প্রশংসা।


গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

গ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. ন্যায় কাজ বলতে কী বোঝায়?
উত্তর: ন্যায় কাজ বলতে যে কাজগুলো ভালো ও মানুষের জন্য কল্যাণকর সেগুলোকে বোঝায়।

২. দুইটি ন্যায় কাজের উদাহরণ লিখি।
উত্তর: দুইটি ন্যায় কাজের উদাহরণ হলো-
(ক) সত্য কথা বলা; (খ) সৎপথে চলা।

৩. অন্যায় কাজ বলতে কী বোঝায়?
উত্তর : অন্যায় কাজ বলতে যে কাজগুলো মানুষের জন্য ভালো ও কল্যাণকর নয় সেগুলোকে বোঝায়।

৪. দুইটি অন্যায় কাজের উদাহরণ লিখি।
উত্তর : দুইটি অন্যায় কাজের উদাহরণ হলো-
(ক) মিথ্যা বলা;
(খ) অসৎ পথে চলা।

৫. আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের তালিকা তৈরি করি।
উত্তর : আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের তালিকা-
(ক) সত্য কথা বলি।
(খ) সৎপথে চলার চেষ্টা করি।
(গ) মা-বাবার কথা মেনে চলি।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: ৩য় শ্রেণির বিশ্বপরিচয় ৮ম অধ্যায় সমাধান

Read More: তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় দশম অধ্যায় আমাদের দেশ

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *