Class 7 English A day in Zishan’s life: On Fridays, Zishan does not go to school. But he studies for one hour with his teacher of religious studies. He also studies his school subjects by himself. Often he goes to visit his relatives with his parents.
Class 7 English A day in Zishan’s life:
Lesson 1: A day in Zishan’s life – জিসানের জীবনের একটি দিন
A. Read about Zishan’s daily routine. – জিশানের দৈনন্দিন কর্মসূচি সম্বন্ধে পড়।
6:30 am: wake up -ঘুম থেকে ওঠা
7:00 am: breakfast – নাস্তা করা
8:30 am-3:00 pm: school – বিদ্যালয়ে থাকা
4:00 pm-5.00 pm: snack and free time – জলখাবার খাওয়া ও অবসর সময় কাটানো
5.00 pm-6.00 pm: study with maths/science teacher – অঙ্ক/বিজ্ঞান শিক্ষকের কাছে পড়া
6:15 pm-7:15 pm: study with English/Social Science teacher – ইংরেজি/সামাজিক বিজ্ঞান শিক্ষকের কাছে পড়া
7:30 pm-8:30 pm: homework -বাড়ির কাজ করো
8:30 pm: supper – রাতের খাবার খাওয়া
9:00 pm-10:00 pm: TV – টিভি দেখা
10:30 pm: go to bed – বিছানায় যাওয়া
On Fridays, Zishan does not go to school. But he studies for one hour with his teacher of religious studies. He also studies his school subjects by himself. Often he goes to visit his relatives with his parents. – শুক্রবারে জিশান বিদ্যালয়ে যায় না। কিন্তু সে এক ঘণ্টা ধর্মশিক্ষকের কাছে পড়ালেখা করে। সে নিজে নিজে বিদ্যালয়ের বিষয়গুলোও পড়ে। প্রায়ই সে তার বাবা-মায়ের সাথে আত্মীয়দের বাসায় বেড়াতে যায়।
B. Discuss in groups or pairs and answer these questions. -দলবদ্ধভাবে অথবা দু’জন দু’জন করে আলোচনা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
1. How much time does Zishan spend on his studies? -জিশান তার লেখাপড়ায় কত সময় ব্যয় করে?
(hints: too much / too little / the right amount of time)-(সংকেত: খুব বেশি / খুব কম / সঠিক পরিমাণ সময়)
Ans. Zishan spends the right amount of time on his studies. (জিশান তার লেখাপড়ায় সঠিক পরিমাণ সময় ব্যয় করে।)
2. Why do you think he spends too much / too little / the right amount of time on his studies? – কেন তুমি মনে করো সে লেখাপড়ায় খুব বেশি/খুব কম/সঠিক পরিমাণ সময় ব্যয় করে?
Ans. I think Zishan spends the right amount of time on his studies because he follows a routine for every subject. (আমি মনে করি জিশান তার পাঠে সঠিক পরিমাণ সময় ব্যয় করে। কেননা, সে প্রতিটি বিষয়ের জন্য সময়সূচি অনুসরণ করে।)
3. Why do you think Zishan studies on Fridays? -জিশান শুক্রবারে লেখাপড়া কেন করে বলে তুমি মনে করো?
Ans. I think Zishan studies on Fridays because he wants to be a good student. But he does not play with his friends at all. (আমি মনে করি জিশান ভালো ছাত্র হতে চায় বলে শুক্রবারে লেখাপড়া করে। কিন্তু সে তার বন্ধুদের সাথে মোটেও খেলাধুলা করে না।)
C. Look at Zishan’s daily routine again and give your opinion about this statement, “All work and no play will make Zishan a dull boy.” – জিশানের দৈনন্দিন কর্মসূচি পুনরায় লক্ষ্য করো এবং “খেলাধুলা না করে শুধুই কাজ করো জিশানকে নিষ্প্রভ করে দেবে” এ উক্তিটি সম্বন্ধে তোমার মতামত ব্যক্ত কর।
Ans. I think Zishan spends his maximum time in studying only. He hardly spends any time for recreation and he does not play with his friends at all. Thus very soon everything will be monotonous for him and he will lose interest in everything. Therefore, he should change his daily routine and spend some time in games and sports. Otherwise, all work and no play will make Zishan a dull boy.
(আমি মনে করি জিসান শুধুমাত্র পড়াশোনায় তার সর্বোচ্চ সময় ব্যয় করে। সে বিনোদনের জন্য খুবই কম সময় ব্যয় করে এবং সে তার বন্ধুদের সাথে একেবারেই খেলাধুলা করে না। এভাবে খুব শীঘ্রই তার কাছে সবকিছু একঘেয়ে হয়ে যাবে এবং সে সব ব্যাপারে আগ্রহ হারাবে। তাই দৈনিক রুটিনটি পরিবর্তন করা দরকার এবং খেলাধূলায় কিছু সময় ব্যয় করা উচিত। অন্যথায় সকল সময় কাজ করো এবং কোনো খেলাধুলা না করা জিসাকে একজন নীরস বালক বানাবে।
D. Make your own daily routine. Show in it your free time and the activities you do in that time. – তোমার নিজের দৈনন্দিন কর্মসূচি তৈরি করো। এর মধ্যে তোমার অবসর সময় এবং সে সময় তুমি কী কী কাজ করো তা দেখাও।
Note: ছাত্রছাত্রীদেরকে জিশানের রুটিনের দিকে লক্ষ রেখে নিজেদের রুটিন তৈরি করতে হবে।
Develop Your Knowledge (তোমার জ্ঞান সমৃদ্ধ করো)
am (ante meridiem) রাত ১২ টা থেকে দুপুর ১২টার পূর্ব পর্যন্ত সময়কে বোঝানোর জন্য am ব্যবহৃত হয়। যেমন: I take my breakfast at 7:00 am. I wake up ať 5 am.
pm (post meridiem) দুপুর ১২টা থেকে রাত ১২টার পূর্ব পর্যন্ত সময়কে বোঝানোর জন্য pm ব্যবহৃত হয়। যেমন: I will go there at 3:00 pm. I study with my English teacher at 7:00 pm.
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free