চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় সমাধান
অধ্যায়-২: যোগ ও বিয়োগ

চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় সমাধান

চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় সমাধান: এই পর্বে আমরা যা যা শিখব-চার অঙ্ক ও পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার উপরে-নিচে বা পাশাপাশি সংখ্যা বসিয়ে যোগ করার পদ্ধতি, চার অঙ্ক ও পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার উপরে-নিচে বা পাশাপাশি সংখ্যা বসিয়ে বিয়োগ করার পদ্ধতি এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন যোগ-বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান সম্পর্কে ইত্যাদি।

চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় সমাধান:

২.৬- অনুশীলনী: 

১. উপরে নিচে হিসাব কর: 

২. পাশাপাশি হিসাব কর:
(১) ১৩৭২৫ + ১৬১৩১ + ১২১৪২ + ১৩১০৩
(২) ২০০০০ – ১৮৭৬০
সমাধান:
(১) ১৩৭২৫ + ১৬১৩১ + ১২১৪২ + ১৩১০৩ = ৫৫১০১
(২) ২০০০০ – ১৮৭৬০ = ১২৪০

৩. খালিঘর পূরণ কর:
(১)_____- ৬৪৮৩ = ৩৫১৭
(২) ৬৮৭৪ + _____= ৯৩০০
(৩) ৪২৭০০ + ২৮৮০০ + = ১০০০০০
সমাধান:
(১) ১০০০০ – ৬৪৮৩ = ৩৫১৭
(২) ৬৮৭৪ + ২৪২৬ = ৯৩০০
(৩) ৪২৭০০ + ২৮৮০০ + ২৮৫০০= ১০০০০০

৪. একটি গুদামে ৮৩৭৫ বস্তা চিনি, ১১৮৬০ বস্তা গম ও ১২৭২০ বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে?
সমাধান:
গুদামে, চাল আছে            ৮৩৭৫ বস্তা
গম আছে                        ১১৮৬০ বস্তা
চাল আছে                     (+)১২৭২০ বস্তা
গুদামে মোট জিনিস আছে ৩২৯৫৫ বস্তা।

৫. এমন একটি সংখ্যা নির্নয় কর যা ১৫৪৩ থেকে ৫০০ বড়।
সমাধান:  ১৫৪৩ + ৫০০ = ২০৪৩
অতএব, সংখ্যাটি ২০৪৩

৬. ৬,৪,৮ ও ০ অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তর ও ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য কত?
সমাধান:
৬,৪,৮ ও ০ দ্বারা গঠিত বৃহত্তর সংখ্যা       ৮৬৪০
৬,৪,৮ ও ০ দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা (-) ৪০৬৮
বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য            ৪৫৭২

৭. ৫৬৮০৬ এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল ৬৪৯৩২ হবে?
সমাধান: ৬৪৯৩২ – ৫৬৮০৬ = ৮১২৬
অতএব, সংখ্যাটি ৮১২৬

৮. তিনটি সংখ্যার যোগফল ৮৪০২৫। তাদের মধ্যে দুইটি সংখ্যা ১২৪৫০২ ও ৩৭৮৬৫ হলে তৃতীয় সংখ্যাটি কত?
সমাধান: দুটি সংখ্যার যোগফল = ১২৪৫০ + ৩৭৮৬৫ = ৫০৩১৫
তৃতীয় সংখ্যাটি = তিনটি সংখ্যার যোগফল – দুটি সংখ্যার যোগফল
তৃতীয় সংখ্যাটি = ৮৪০২৫ – ৫০৩১৫
তৃতীয় সংখ্যাটি = ৩৩৭১০

৯. গীতা অপেক্ষা শিহাবের ৩৯০ টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা গীতার ৪৭০ টাকা কম আছে। শিমুলের কাছে ৮৯০ টাকা আছে। গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে?
সমাধান:
শিমুলের আছে     =       ৮৯০ টাকা
গীতার কম আছে = (-) ৪৭০ টাকা
গীতার আছে         =      ৪২০ টাকা

গীতার আছে              =        ৪২০ টাকা
শিহাবের বেশি আছে = (+) ৩৯০ টাকা
শিহাবের আছে          =         ৮১০ টাকা
উত্তর: গীতার ৪২০ টাকা, শিহাবের ৮১০ টাকা।

১০. নিচের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট ৩৮৩৭ জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত?

শ্রেণি ছাত্র-ছাত্রী সংখ্যা
১৬৩২
১৫৮১
১৫৪৩
১৪৯৯
১৫৭৭

সমাধান:
বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা=১৬৩২+১৫৮১+১৫৪৩+১৪৯৯+১৫৭৭ জন=৭৮৩২ জন।
এখন বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা = ৭৮৩২ জন
বিদ্যালয়ে মোট বালিকার সংখ্যা         = (-) ৩৮৩৭ জন
বিদ্যালয়ে মোট বালকের সংখ্যা ৩৯৯৫ জন।

১১. সোহাগ ৭০০০০ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন। মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা ও মেরামত বাবদ ৮০০ টাকা খরচ হলো। এখন সে যদি সাইকেলটি ৯০০০০ টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে?
সমাধান:
মোটর সাইকেল,
কেনা বাবদ খরচ = ৭০০০০ টাকা
রেজিট্রেশনে খরচ = ১৫০০ টাকা
মেরামত বাবদ খরচ = (+) ৮০০ টাকা
মোট খরচ  = ৭২৩০০ টাকা।

বিক্রয় করেন = ৯০০০০ টাকা
মোট খরচ  = ৭২৩০০ টাকা
লাভ হয়    = ১৭৭০০ টাকা।

শিক্ষার্থীরা তোমরা বড় চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় এর সমাধান PDF ডাইনলোড করে নাও নিচের দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে।

Answer Sheet

Read More: চতুর্থ শ্রেণি বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৬ অনুশীলনী (২)

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা প্রশ্ন উত্তর: বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের …

2 comments

  1. Please send me the copy of all books of class 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *