বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা (PDF)
বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা

বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা (PDF)

বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা (PDF): প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বাংলা নববর্ষ সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লিখব । চলো, এখন অনুচ্ছেদ রচনাটি শুরু করি!

বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা (PDF):

বাংলা নববর্ষ

সারা বছরের সমস্ত গ্লানি মুছে দিয়ে পাওয়া না পাওয়ার হিসাব চুকিয়ে প্রতিবছর ফিরে আসে ১লা বৈশাখ। নতুন পসরা সাজিয়ে আগমন ঘটে নতুন বছরের। এ দিনটিই বাংলা নববর্ষ নামে পরিচিত। এ দিনটি বাঙালি জাতির প্রাণে এক আনন্দ ধারা বইয়ে দেয়। নববর্ষের আগমনে দেশের সর্বত্রই বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। সম্রাট আকবরের শাসনামল থেকে ১লা বৈশাখ বাংলা নববর্ষ পালনের রেওয়াজ শুরু হয়। তারই ধারাবাহিকতায় বৈশাখি মেলার উৎসব আয়োজন করা হয়। নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসের প্রথম দিনেই দেশের বিভিন্ন জায়গায় মেলা বসে। গ্রামেগঞ্জে ও শহরে অনুষ্ঠিত এ মেলাকে বৈশাখি মেলা বলা হয়। এ মেলা চলে সপ্তাহ থেকে মাসব্যাপী। এ মেলা এখন বাঙালি সংস্কৃতির ঐতিহ্যে পরিণত হয়েছে। নববর্ষ উপলক্ষে ঢাকায় বর্ষবরণের প্রস্তুতি নেওয়া হয়। এরই অংশ হিসেবে চারুকলা ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা লোকজ চিত্রকলা আঁকে, হাতি-ঘোড়ার মুখোশ তৈরি করে, নানান সাজে নানা বৈচিত্র্যে বৈশাখি র‌্যালিতে অংশ নিয়ে বাংলা সনকে বরণ করে নেয়। ভোর থেকে রবীন্দ্র সংগীতের মনোমুগ্ধকর গানে রমনার বটমুলে সমবেত হয়ে নববর্ষ বরণ করে ‘ছায়ানট’। ভোরবেলায় রমনা পার্কে পান্তা ভাত বিক্রির আয়োজন করা হয়। বাংলা নববর্ষ কেবল সংস্কৃতি নয় এর অর্থনৈতিক দিকও রয়েছে। এ অর্থনৈতিক দিকটি খুবই গুরুত্বপূর্ণ। পহেলা বৈশাখ ব্যবসায়ী মহলে হালখাতার দিন। হালখাতা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের লেনদেনে যে বাকি আছে তা পরিশোধ করা হয়। সেই সাথে মিষ্টিমুখ। নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষজন শুভেচ্ছা বিনিময় করেন। তাই বলা যায় বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বিশেষ উপাদান। পৃথিবীর এক বিরল বৈচিত্র্যময় উৎসব। এ উৎসব শুধ“ বাঙালির একার গৌরব।

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “বাংলা নববর্ষ” অনুচ্ছেদ রচনাটি পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: মোবাইল ফোন অনুচ্ছেদ রচনা (PDF)

Read More: বিজয় দিবস অনুচ্ছেদ রচনা (PDF)

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *