তৃতীয় শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি - বিজ্ঞান

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ১১ তথ্য ও যোগাযোগ

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ১১ তথ্য ও যোগাযোগ: তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা-সম্পর্কিত জ্ঞান। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। যেমন: বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিভিন্ন বিষয়-সম্পর্কিত সংবাদ ইত্যাদি। আমরা কীভাবে জানতে পারি যে, পরীক্ষা কখন শুরু হবে? বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশের খেলা হবে? গরমের ছুটিতে কোথায় বেড়াতে যেতে পারি?

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ১১ তথ্য ও যোগাযোগ:


অধ্যায় ১১ : তথ্য ও যোগাযোেগ


১। শূন্যস্থান পূরণ করি।

ক) যেকোনো তথ্য আদান-প্রদানের আগে তা………কি না যাচাই করে করে নিতে হবে।
খ) অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে……..পাঠাতেন।
গ) ই-মেইলে তথ্য আদান-প্রদান করতে……..প্রয়োজন হয়।
উত্তর : ক) সঠিক; খ) চিঠি; গ) ইন্টারনেট।


২। সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও:

১) কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান-প্রদান করতে পারি?
ক) রেডিও
খ) টেলিভিশন
√ গ) মোবাইল ফোন
ঘ) খবরের কাগজ

২) অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কী করতো?
ক) জ্ঞান সন্ধান
খ) বিনিময়
√ গ) যোগাযোগ
ঘ) তথ্য সঞ্চয়

৩) ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের জন্য তোমার কী করা উচিত?
ক) অভিভাবকের নির্দেশনা নেওয়া
খ) নির্দেশনা দেওয়া
গ) সতর্কভাবে ব্যবহার করা
√ ঘ) উপরের সবগুলো


 

৩ । বামপাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি।

বাম পাশ ডান পাশ
তথ্য আদান-প্রদান
কম্পিউটার
কলম
প্লেন
বুদ্ধিমান যন্ত্র
ই-মেইল
যাতায়াত
শিক্ষা প্রযুক্তি

 

উত্তর:

১. তথ্য আদান-প্রদান ই-মেইল।
২. কম্পিউটার বুদ্ধিমান যন্ত্র।
৩. কলম শিক্ষা প্রযুক্তি।
৪. প্লেন যাতায়াত।


৪। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

ক) প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা কী প্রযুক্তি ব্যবহার করি?
উত্তর: প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা মোবাইল ফোন, টেলিফোন, চিঠি, ই-মেইল ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করি।

খ) তথ্য জানা আমাদের কেন প্রয়োজন?
উত্তর: নিরাপদ ও সুন্দর জীবনযাপনের জন্য সঠিক তথ্য জানা আমাদের প্রয়োজন।

গ) দুইটি আধুনিক ও দুইটি প্রাচীন প্রযুক্তির নাম লিখি।
উত্তর: দুইটি আধুনিক ও দুইটি প্রাচীন প্রযুক্তির নাম হলো-
আধুনিক প্রযুক্তি: ট্রাক্টর, প্রজেক্টর।
প্রাচীন প্রযুক্তি: লাঙ্গল, ছবি আঁকা।


অতিরিক্ত শূন্যস্থান

১. টেলিভিশন বা রেডিও থেকে আমরা……….পাই।
২. ………হলো কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান।
৩. টেলিভিশন হলো………….উৎস।
৪. প্রযুক্তির যত উন্নয়ন হবে আমাদের…………ততই সহজ হবে।
উত্তর ১. তথ্য; ২. তথ্য; ৩. তথ্যের; ৪. জীবনযাত্রা।


অতিরিক্ত বহুনির্বাচনি

১. তথ্য কী?
ক. কোনো ব্যক্তি, বন্ধু বা ঘটনা-সম্পর্কিত জ্ঞান√
খ. কোনো বস্তুর আকার
গ. কোনো বস্তুর ওজন
ঘ. কোনো বস্তুর রঙ

২. ঘূর্ণিঝড়ের আশংকার কথা জানলে তুমি কী করবে?
ক. ঘরে বসে থাকবো
খ. বাইরে খেলতে যাবো
গ. অন্যদের জানাবো√
ঘ. কিছুই করবো না


অতিরিক্ত মিলকরণ

১. বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল কর।

বাম পাশ ডান পাশ
১. তথ্য হচ্ছে
২. আমরা তথ্য পাই
৩. টেলিভিশনে আমরা পাই
৪. তথ্য জানার মাধ্যমে আমরা
৫. সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
৬. ঘূর্ণিঝড়ের আশংকার কথা জানলে
৭. নিরাপদ এবং সুন্দর জীবনযাপনের জন্য
১. প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি।
২. নতুন কিছু শিখতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি।
৩. বিভিন্ন উৎস থেকে।
৪. আবহাওয়ার তথ্য
৫. তা অন্যদের জানাতে হবে।
৬. কোনো ব্যক্তি, বন্ধু বা ঘটনা-সম্পর্কিত জ্ঞান।
৭. সঠিক তথ্য জানা এবং বিনিময় করা প্রয়োজন।

 

উত্তর:

১. তথ্য হচ্ছে কোনো ব্যক্তি বন্ধু বা ঘটনা-সম্পর্কিত জ্ঞান।
২. আমরা তথ্য পাই বিভিন্ন উৎস থেকে।
৩. টেলিভিশনে আমরা পাই আবহাওয়ার তথ্য।
৪. তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি।
৫. সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি।
৬. ঘূর্ণিঝড়ের আশংকার কথা জানলে তা অন্যদের জানাতে হবে।
৭. নিরাপদ এবং সুন্দর জীবনযাপনের জন্য সঠিক তথ্য জানা এবং বিনিময় করা প্রয়োজন।


অতিরিক্ত সংক্ষিপ্ত

১. তথ্য কী?
উত্তর: কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কিত জ্ঞানই হলো তথ্য।

২. আমরা দৈনন্দিন জীবনে কোথা থেকে তথ্য পাই?
উত্তর: রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, বই, বাবা, মা, বন্ধু-বান্ধব হতে আমরা দৈনন্দিন জীবনে তথ্য পেয়ে থাকি।

৩. তথ্য জানার মাধ্যমে আমরা কী করতে পারি?
উত্তর : তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি, সিদ্ধান্ত নিতে পারি এবং সমস্যা সমাধান করতে পারি।

৪. সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কী প্রয়োজন?
উত্তর: সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা জরুরি।

৫. ঘূর্ণিঝড়ের আশংকার কথা জানলে তুমি কী করবে?
উত্তর: ঘূর্ণিঝড়ের আশংকার কথা জানলে তা অন্যদের জানাবো যাতে সকলে সতর্ক থাকতে পারে এবং নিরাপদে থাকতে পারে।


অতিরিক্ত বর্ণনামূলক

১. তথ্য কী? আমরা কোথা থেকে তথ্য পাই?

উত্তর: তথ্য তথ্য হলো কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা বা ধারণা সম্পর্কে জ্ঞান। এটি আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে বোঝার জন্য অপরিহার্য। তথ্য আমাদের নতুন কিছু শিখতে, সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধান করতে সাহায্য করে।
আমরা কোথা থেকে তথ্য পাই
আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য পাই। যেমন-
মিডিয়া: টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, ইন্টারনেট।
বই: পাঠ্যপুস্তক, উপন্যাস, বিজ্ঞানের বই, ইত্যাদি।
মানুষ: শিক্ষক, বাবা-মা, বন্ধু, পরিচিতজন।
অনুভব: নিজের অভিজ্ঞতা।

২. তথ্য কীভাবে আমাদের জীবনকে সহজ করে তোলে?

উত্তর: তথ্য বিভিন্নভাবে আমাদের জীবনকে সহজ করে তোলে।
নতুন কিছু শিখতে সাহায্য করে : তথ্য আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে, যা আমাদের জ্ঞান বৃদ্ধি করে এবং জীবনে সফল হতে সাহায্য করে।
সিদ্ধান্ত নিতে সাহায্য করে : যখন আমাদের সিদ্ধান্ত নিতে হয়, তখন প্রয়োজনীয় তথ্য জানা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
সমস্যা সমাধানে সাহায্য করে : যখন আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তখন তথ্য আমাদের সমস্যাটি বুঝতে এবং সমাধান খুঁজে পেতে সাহায্য করে।
আমাদের নিরাপদ রাখে : ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে, তথ্য আমাদের সতর্ক থাকতে এবং নিরাপদে থাকতে সাহায্য করে।

৩. আজকাল আমরা কীভাবে তথ্য আদান-প্রদান করি?

উত্তর: আজকাল আমরা বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করতে পারি।
টেলিযোগাযোগ : টেলিফোন, মোবাইল ফোন ব্যবহার করে দূর-দূরান্তের মানুষের সাথে কথা বলা যায়।
ইন্টারনেট: ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল, মেসেজিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা যায়।
রেডিও ও টেলিভিশন: রেডিও ও টেলিভিশনের মাধ্যমে খবর, তথ্য, বিনোদন অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
প্রিন্ট মিডিয়া: বই, পত্রিকা, ম্যাগাজিনের মাধ্যমে তথ্য ছড়িয়ে দেওয়া হয়।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *