এসএসসি পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়ের (চল বিদ্যুৎ) গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।
এসএসসি পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর:
১. কোনটি তড়িৎ প্রবাহের একক? (জ্ঞান)
⬤ অ্যাম্পিয়ার
খ. ভোল্ট
গ. ওয়াট
ঘ. জুল
২. গতিশীল চার্জের প্রভাব বা ক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
⬤ চল তড়িৎ
খ. বিভব পার্থক্য
গ. স্থির তড়িৎ
ঘ. আপেক্ষিক রোধ
৩. দুইটি ভিন্ন বিভবের বস্তুকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে কী প্রবাহিত হয়? (জ্ঞান)
⬤ ইলেকট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. পজিট্রন
৪. প্রবাহিত আধানের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক কোনটি? (জ্ঞান)
⬤ সমানুপাতিক
খ. ব্যস্তানুপাতিক
গ. বর্গের ব্যস্তানুপাতিক
ঘ. বর্গমূলের ব্যস্তানুপাতিক
৫. প্রবাহিত আধানের পরিমাণ বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ কেমন হবে? (অনুধাবন)
⬤ বৃদ্ধি পাবে
খ. স্থির থাকবে
গ. কমে যাবে
ঘ. শূন্য হবে
৬. A ও B দুইটি বস্তুর বিভব যথাক্রমে ১০০ V এবং ২৫০ V হলে ইলেকট্রন কোন দিকে যাবে? (অনুধাবন)
⬤ A থেকে B তে
খ. B থেকে A তে
গ. স্থির থাকবে
ঘ. ইলেকট্রন শূন্য হবে
৭. কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে ৩০ s-এ ৫ C তড়িৎ প্রবাহিত হলে কী পরিমাণ চার্জ স্থানান্তরিত হবে? (প্রয়োগ)
⬤ ১৫০ C
খ. ১০০ C
গ. ১২৫ C
ঘ. ১৭৫ C
৮. আধান প্রবাহ স্থির রেখে কোনটি বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পাবে? (জ্ঞান)
⬤ সময়
খ. আধান
গ. রোধ
ঘ. তাপমাত্রা
৯. গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ধনাত্মক আধানে পৌঁছায় কোনটি? (জ্ঞান)
⬤ ইলেকট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. পজিট্রন
১০. শূন্য মাধ্যমে কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ৬ s-এ ৫৪ C আধান প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহ কত? (প্রয়োগ)
⬤ ৯ A
খ. ১২ A
গ. ১১ A
ঘ. ১০ A
১১. গ্যালভানোমিটারের ধাতব পাত দুইটিতে কিসের ক্ষরণের ফলে ক্ষণস্থায়ী প্রবাহের সৃষ্টি হয়? (অনুধাবন)
⬤ আধান
খ. রোধ
গ. তড়িৎ প্রাবল্য
ঘ. তড়িৎ বলরেখা
১২. বিভব পার্থক্যের মান কত হলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়? (অনুধাবন)
⬤ ০ V
খ. ৪ V
গ. ৩ V
ঘ. ১ V
১৩. কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
⬤ তড়িৎ প্রবাহ
খ. তড়িৎ
গ. আধান
ঘ. আবদ্ধ তড়িৎ
১৪. তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কোন বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়? (জ্ঞান)
⬤ উচ্চ বিভবের দিকে
খ. নিম্ন বিভবের দিকে
গ. উভয় বিভবের দিকে
ঘ. ইলেকট্রন স্থির থাকে
১৫. কিসের নিরবচ্ছিন্ন প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? (জ্ঞান)
⬤ ইলেকট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. পজিট্রন
১৬. কোনো পরিবাহীর মধ্য দিয়ে t সময়ে Q পরিমাণ আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ (I) কত হবে? (জ্ঞান)
⬤ I = Q/t
খ. I = t/Q
গ. I = Q × t
ঘ. I = 2Q/t
১৭. কোনো বিচ্ছিন্ন আহিত পরিবাহীর পৃষ্ঠে কী অবস্থান করে? (জ্ঞান)
⬤ আধান
খ. তড়িৎ প্রবাহ
গ. প্রোটন
ঘ. বিভব
১৮. কোনো বিচ্ছিন্ন আহিত পরিবাহীর পৃষ্ঠে অবস্থানকারী আধানকে কী বলে? (জ্ঞান)
⬤ স্থির তড়িৎ আধান
খ. তড়িৎ
গ. তড়িৎ আধান
ঘ. পজিট্রন
১৯. ১ A = ? (জ্ঞান)
⬤ ১ C s⁻¹
খ. ২ C s⁻¹
গ. ১ s C⁻¹
ঘ. ২ s C⁻¹
২০. কতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ চলতে থাকে? (উচ্চতর দক্ষতা)
⬤ যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য ০ না হয়
খ. যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য ১ না হয়
গ. যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য ২ না হয়
ঘ. যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য ৩ না হয়
২১. তড়িৎ প্রবাহের ক্ষেত্রে নিচের কোনটি ঘটে? (অনুধাবন)
⬤ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন প্রবাহিত হয়
খ. উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ইলেকট্রন প্রবাহিত হয়
গ. ইলেকট্রন এলোমেলোভাবে প্রবাহিত হয়
ঘ. তড়িৎ কোষের ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে
২২. বিচ্ছিন্ন আহিত পরিবাহীর ক্ষেত্রে নিচের কোনটি ঘটে? (অনুধাবন)
⬤ আধান এর পৃষ্ঠে অবস্থান করে
খ. আধান এর পৃষ্ঠে চলাচল করে
গ. আধান ধারণ করে না
ঘ. আহিত পরিবাহীকে বিচ্ছিন্ন করা যায় না
২৩. বিচ্ছিন্ন আহিত পরিবাহীর সাথে পরিবহন পথের সংযোগ ঘটালে কী ঘটবে? (অনুধাবন)
⬤ আধান চলাচল শুরু করবে
খ. আধান স্থির থাকবে
গ. আহিত পরিবাহী আধানশূন্য হবে
ঘ. আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হবে
২৪. নিচের কোনটির জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয়? (অনুধাবন)
⬤ তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়ে
খ. বিভব নির্ণয়ে
গ. রোধ নির্ণয়ে
ঘ. তড়িৎ ক্ষমতা নির্ণয়ে
২৫. গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কী ঘটে? (অনুধাবন)
⬤ গ্যালভানোমিটারের কাঁটা ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত হয়
খ. গ্যালভানোমিটারের কাঁটা অনবরত কাঁপতে থাকে
গ. গ্যালভানোমিটারের কাঁটা চক্রাকারে ঘুরতে থাকে
ঘ. গ্যালভানোমিটারের কাঁটা স্থির থাকে
২৬. রেডিও নষ্ট হলে একটি যন্ত্র দিয়ে এর বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা হয়। এই যন্ত্রটির নাম কী? (প্রয়োগ)
⬤ গ্যালভানোমিটার
খ. অ্যামিটার
গ. ভোল্টমিটার
ঘ. ব্যারোমিটার
২৭. কোনো মাধ্যমে পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ১ সেকেন্ডে ১ C আধান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে ১ A বলে— (উচ্চতর দক্ষতা)
⬤ শূন্য মাধ্যমে
খ. বায়ু মাধ্যমে
গ. তরল মাধ্যমে
ঘ. কঠিন মাধ্যমে
২৮. কোনো বিচ্ছিন্ন পরিবাহীতে আধান— (উচ্চতর দক্ষতা)
i. পৃষ্ঠে অবস্থান করে
ii. অভ্যন্তরে অবস্থান করে
iii. চলাচল করতে পারে না
নিচের কোনটি সঠিক?
⬤ i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. দুটি গ্যালভানোমিটারের সাথে সংযোগ দেওয়া হয়— (অনুধাবন)
i. ধনাত্মক আধানে আহিত পাত
ii. ঋণাত্মক আধানে আহিত পাত
iii. নিরপেক্ষ পাত
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. তড়িৎ প্রবাহের একক— (অনুধাবন)
i. A
ii. C s⁻¹
iii. C
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. ইলেকট্রন প্রবাহিত হয়— (অনুধাবন)
i. নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
ii. ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে
iii. ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. সময় t, প্রবাহিত আধান Q এবং তড়িৎ প্রবাহ I হলে— (প্রয়োগ)
i. I = Q/t
ii. t = Q/I
iii. Q = I/t
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
৩৩. কোনটির প্রচলিত দিক ধরা হয় উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে? (অনুধাবন)
⬤ তড়িৎ প্রবাহের
খ. তড়িৎ প্রাবল্যের
গ. আপেক্ষিক রোধের
ঘ. তড়িৎ ক্ষেত্রের
৩৪. তড়িৎ প্রবাহ তড়িৎকোষের কোন পাত থেকে কোন পাতের দিকে যায়? (জ্ঞান)
⬤ ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে
খ. ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে
গ. উভয় দিকে এলোমেলোভাবে
ঘ. নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে
৩৫. তড়িৎ প্রবাহ প্রকৃতপক্ষে কোন দিকে প্রবাহিত হয়? (জ্ঞান)
⬤ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
খ. উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
গ. এলোমেলোভাবে প্রবাহিত হয়
ঘ. নির্দিষ্ট সময় পর পর প্রবাহের দিক পরিবর্তন করে
৩৬. প্রথম যখন চল তড়িৎ আবিষ্কৃত হয় তখন কী ধারণা করা হতো? (অনুধাবন)
⬤ ধনাত্মক আধানের প্রবাহে তড়িৎ উৎপন্ন হয়
খ. ঋণাত্মক আধানের প্রবাহে তড়িৎ উৎপন্ন হয়
গ. নিউট্রনের প্রবাহে তড়িৎ উৎপন্ন হয়
ঘ. ইলেকট্রনের প্রবাহে তড়িৎ উৎপন্ন হয়
৩৭. তড়িৎ আবিষ্কারের শুরুতে মনে করা হতো কোন আধান উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে প্রবাহিত হয়? (অনুধাবন)
⬤ ধনাত্মক আধান
খ. ঋণাত্মক আধান
গ. নিরপেক্ষ আধান
ঘ. ইলেকট্রন আধান
৩৮. তড়িৎ প্রবাহের প্রচলিত দিক নিচের কোনটি? (অনুধাবন)
⬤ উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে
খ. নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবের দিকে
গ. ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে
ঘ. নির্দিষ্ট কোনো দিক নেই
৩৯. বর্তনী চিত্র অঙ্কন করার সময় আমরা নিচের কোনটি ব্যবহার করি? (অনুধাবন)
⬤ তড়িৎ প্রবাহের প্রচলিত দিক
খ. তড়িৎ প্রবাহের প্রকৃত দিক
গ. আধান প্রবাহের দিক
ঘ. পরিস্থিতির ওপর নির্ভরশীল
৪০. তড়িৎ প্রবাহের প্রকৃত দিক ও প্রচলিত দিকের মধ্যে সম্পর্ক কী? (উচ্চতর দক্ষতা)
⬤ বিপরীতমুখী
খ. সমমুখী
গ. উভমুখী
ঘ. এলোমেলো
৪১. বৈদ্যুতিক বর্তনীর চিত্র অঙ্কন করার সময় তীর চিহ্ন দ্বারা কী বোঝায়? (উচ্চতর দক্ষতা)
⬤ বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিক
খ. বিদ্যুৎ প্রবাহের প্রকৃত দিক
গ. ইলেকট্রনের প্রবাহ
ঘ. আধানের প্রবাহ
৪২. তড়িৎ প্রবাহের প্রকৃত দিক— (অনুধাবন)
i. উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে
ii. নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবের দিকে
iii. তড়িৎ কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে
নিচের কোনটি সঠিক?
⬤ ii ও iii
খ. i ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৪৩. তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে? (জ্ঞান)
⬤ তড়িৎ বর্তনী
খ. আধান
গ. প্রোটন
ঘ. তড়িৎ প্রবাহ
৪৪. তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধের ক্ষেত্রে কী ঘটে? (অনুধাবন)
⬤ রোধ কমে
খ. রোধ বাড়ে
গ. পরিবাহকত্ব বাড়ে
ঘ. পরিবাহকত্ব কমে
৪৫. দৈনন্দিন জীবনে ব্যবহৃত তামার তার কী দিয়ে মোড়ানো থাকে? (জ্ঞান)
⬤ অপরিবাহী
খ. পরিবাহী
গ. অর্ধপরিবাহী
ঘ. কুপরিবাহী
৪৬. পরিবাহীর মধ্য দিয়ে খুব সহজেই চলাচল করতে পারে কোনটি? (জ্ঞান)
⬤ ইলেকট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. মেসন
৪৭. যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে কী বলে? (জ্ঞান)
⬤ অন্তরক
খ. পরিবাহী
গ. অর্ধপরিবাহী
ঘ. কুপরিবাহী
৪৮. বৈদ্যুতিক সংযোগে কোন ধরনের তার ব্যবহার করা হয়? (জ্ঞান)
⬤ তামার তার
খ. সিলিকন তার
গ. রুপার তার
ঘ. নাইক্রোম তার
৪৯. কোনো পদার্থের মধ্য দিয়ে আধান চলাচল করতে পারলে তাকে কী বলে? (জ্ঞান)
⬤ তড়িৎ প্রবাহ
খ. বিদ্যুৎ
গ. পরিবাহী
ঘ. অন্তরক
৫০. যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদের কী বলে? (জ্ঞান)
⬤ পরিবাহী
খ. অপরিবাহী
গ. অন্তরক
ঘ. কুপরিবাহী
৫১. অর্ধপরিবাহীর সাথে কী মিশিয়ে এর পরিবাহকত্ব বৃদ্ধি করা যায়? (জ্ঞান)
⬤ অপদ্রব্য
খ. ইলেকট্রন
গ. নিউট্রন
ঘ. প্রোটন
৫২. বৈদ্যুতিক সংযোগে কেমন তার ব্যবহার করা হয়? (অনুধাবন)
⬤ পরিবাহী
খ. অপরিবাহী
গ. অর্ধপরিবাহী
ঘ. অন্তরক
৫৩. নিচের কোনটি সুপরিবাহী পদার্থ? (অনুধাবন)
⬤ তামা
খ. রাবার
গ. জার্মেনিয়াম
ঘ. কাচ
৫৪. নিচের কোন পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে না? (অনুধাবন)
⬤ রাবার
খ. সিলিকন
গ. তামা
ঘ. অ্যালুমিনিয়াম
৫৫. নিচের কোনটির সাথে অপদ্রব্য মেশালে পরিবাহকত্ব বৃদ্ধি পায়? (অনুধাবন)
⬤ অর্ধপরিবাহী
খ. পরিবাহী
গ. অপরিবাহী
ঘ. কুপরিবাহী
৫৬. আমরা বৈদ্যুতিক তার কাটার জন্য যে প্লায়ার ব্যবহার করি সেটির হাতল কোন জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে? (প্রয়োগ)
⬤ অপরিবাহী
খ. পরিবাহী
গ. অর্ধপরিবাহী
ঘ. সুপরিবাহী
৫৭. নিচের কোনটিতে অপরিবাহী, অর্ধপরিবাহী এবং পরিবাহীর ক্রম অনুসরণ করা হয়েছে? (উচ্চতর দক্ষতা)
⬤ রাবার → জার্মেনিয়াম → অ্যালুমিনিয়াম
খ. পারদ → তামা → রুপা
গ. পারদ → তামা → সিলিকন
ঘ. রুপা → জার্মেনিয়াম → তামা
৫৮. অর্ধপরিবাহী পদার্থের অন্যান্য পরমাণু মেশানোর কারণ— (প্রয়োগ)
i. ইলেকট্রন সৃষ্টি করা
ii. হোল সৃষ্টি করা
iii. পরিবাহিতা বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
⬤ i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii
৫৯. অর্ধপরিবাহীর ক্ষেত্রে— (অনুধাবন)
i. ধাতুর ইলেকট্রনের চেয়ে বেশি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে
ii. অধাতুর ইলেকট্রনের চেয়ে কম দৃঢ়ভাবে আবদ্ধ থাকে
iii. তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহকত্ব বৃদ্ধি পায় না
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬০. পরিবাহী পদার্থে— (অনুধাবন)
i. সহজে তড়িৎ প্রবাহিত হয়
ii. প্রচুর মুক্ত প্রোটন থাকে
iii. প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬১. অর্ধপরিবাহী হলো— (প্রয়োগ)
i. নাইট্রোজেন
ii. সিলিকন
iii. গ্যালিয়াম
নিচের কোনটি সঠিক?
⬤ ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬২. অর্ধপরিবাহী— (উচ্চতর দক্ষতা)
i. খুব সহজেই তড়িৎ প্রবাহিত করতে পারে
ii. জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি
iii. এর সাথে অপদ্রব্য মিশিয়ে পরিবাহকত্ব বৃদ্ধি করা যায়
নিচের কোনটি সঠিক?
⬤ ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬৩. বৈশিষ্ট্যের বিচারে— (উচ্চতর দক্ষতা)
i. কুপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না
ii. অপরিবাহী পদার্থ অর্ধপরিবাহীর চেয়ে কম বিদ্যুৎ পরিবহন করে
iii. অর্ধপরিবাহী পদার্থ অন্য পদার্থগুলোর তুলনায় সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
⬤ i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায় বহুনির্বাচনি” প্রশ্নগুলো পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free