চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর: 
চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর: 

৪র্থ শ্রেণি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

৪র্থ শ্রেণি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে।

প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব:

বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন। কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। কখনো বা পরিবেশ ধ্বংস করছে। যেমন- চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে।

বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। এর ফলে বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে।

৪র্থ শ্রেণি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:

৫। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। পৃথিবীতে কোন সম্পদের পরিমাণ সীমিত?
উত্তর: পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত।

প্রশ্ন-২। মানুষের বেঁচে থাকার জন্য সর্বপ্রথম প্রয়োজন কোনটি?
উত্তর: মানুষের বেঁচে থাকার জন্য সর্বপ্রথম প্রয়োজন খাদ্য।

প্রশ্ন-৩। কোনো পরিবারের লোকসংখ্যা বাড়লে বাড়তি খাবারের সাথে আর কী প্রয়োজন?
উত্তর: কোনো পরিবারের লোকসংখ্যা বাড়লে বাড়তি খাবারের সাথে বাড়তি থাকার জায়গা প্রয়োজন।

প্রশ্ন-৪। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন পরিবেশের ওপর কী প্রভাব ফেলছে?
উত্তর: প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন পরিবেশের বৃষ্টিপাত ও তাপমাত্রার ওপর প্রভাব ফেলছে।

প্রশ্ন-৫। মানুষ কেন প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে?
উত্তর: অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। কখনো বা পরিবেশ ধ্বংস করছে।

প্রশ্ন-৬। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে কোনটির পরিবর্তন ঘটছে?
উত্তর : অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে।

প্রশ্ন-৭। কোন প্রযুক্তির উন্নতি মানুষকে দীর্ঘায়ু করেছে?
উত্তর: চিকিৎসা প্রযুক্তির উন্নতি মানুষকে দীর্ঘায়ু করেছে।

প্রশ্ন-৮। মানুষ কেন বনভূমি ধ্বংস করছে?
উত্তর: চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে।

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

প্রশ্ন-৯। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কী?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি।

প্রশ্ন-১০। কীসের উন্নতির ফলে আমরা বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছি?
উত্তর: চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে আমরা বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছি।

প্রশ্ন-১১। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে খাদ্য ও জায়গার ক্ষেত্রে কী ঘটবে?
উত্তর: জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা আর থাকবে না।

প্রশ্ন-১২। পরিবেশের পরিবর্তন হচ্ছে কেন?.
উত্তর: বিভিন্ন প্রয়োজন যেমন- চাষের জমি তৈরি, বাসস্থান, রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস ও প্রাকৃতিক সম্পদ আহরণ করছে যা পরিবেশের পরিবর্তন করছে।

প্রশ্ন-১৩। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ কেন দীর্ঘায়ু লাভকরছে?
উত্তর: চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে।

প্রশ্ন-১৪। বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনের ফলে কোন দুর্যোগটির সৃষ্টি হয়?
উত্তর: বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনের ফলে খরা সৃষ্টি হয়।

প্রশ্ন-১৫। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কী?
উত্তর : ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক হলো জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ১৩ অনুশীলনী প্রশ্ন উত্তর

আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিজ্ঞান এয়োদশ অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, সুস্বাস্থ্য বলতে শুধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *