চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর: 
চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর: 

৪র্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২ অনুশীলনী সমাধান

৪র্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২ অনুশীলনী সমাধান: আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবহার করে আমরা জীবন ধারায় পরিবর্তন আনি। আমাদের কখন কী করতে হবে তাও ঠিক করতে পারি।

তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার এসব কিছু মিলেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে। এটি ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কৃষিতে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে। যেমন- কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি, রেডিও, ক্যামেরা ইত্যাদি। নিচের ছবিতে একটি ঘরের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। জিনিসগুলো থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলো খুঁজে বের করি।

৪র্থ শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২ অনুশীলনী সমাধান:

১। শূন্যস্থান পূরণ কর।

(১) আমাদের জীবনকে সহজ করে তথ্য ও —- প্রযুক্তি।

(২) গুহার দেয়ালে ছবি এঁকে বা — এর সাহায্যে মানুষ তথ্য সংরক্ষণ করতো।

(৩) তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তথ্যের —।

উত্তর: (১) যোগাযোগ; (২) লিথোগ্রাফ; (৩) বিনিময়।

২। সঠিক উত্তরে টিক চিহ্ন (✔) দাও।

(১) কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি?
ক. ধোঁয়ার সংকেত
খ. ইন্টারনেট √
গ. বার্তাবাহী পায়রা
ঘ. ঢাক

(২) তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি?
ক. রেডিও শোনা
খ. টিভি দেখা
গ. বইপড়া
ঘ. বন্ধুকে জিজ্ঞেস করা √

(৩) প্রাচীনকালে মানুষ তথ্য সংরক্ষণ করতো-
ক. রেকর্ড করে
খ. ছবি এঁকে √
গ. কম্পিউটারে
ঘ. লিখে

৩। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

প্রশ্ন-১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন চারটি ক্ষেত্রের নাম লেখ।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন চারটি ক্ষেত্রের নাম হলো: ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কৃষি।

প্রশ্ন-২। তথ্য বিনিময়ের সময় কোন কোন বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে?
উত্তর: তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছি কি না, সে বিষয়ে অধিক মনোযোগী হতে হবে।

প্রশ্ন-৩। তথ্য সংগ্রহের চারটি উৎসের নাম লেখ।
উত্তর: তথ্য সংগ্রহের চারটি উৎসের নাম হলো: সংবাদপত্র, রেডিও, টিভি ও ইন্টারনেট।

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

৪। বর্ণনামূলক প্রশ্ন:

প্রশ্ন-১। তথ্যের যথাযথ ব্যবহারের চারটি ধাপ ব্যাখ্যা কর।

উত্তর: তথ্যের যথাযথ ব্যবহারের চারটি ধাপ নিচে ব্যাখ্যা করা হলো:
ধাপ-১ কোন বিষয়ের তথ্য প্রয়োজন তা নির্দিষ্ট করা:
কোনো বিষয়ের তথ্য প্রয়োজন তা নির্দিষ্ট করতে হবে। কারণ তথ্য বিভিন্ন রকম হতে পারে যেমন- সংবাদ, আবহাওয়া, খেলাধুলা, বিভিন্ন ঘটনা ইত্যাদি।
ধাপ-২। তথ্যের উৎস ও সংগ্রহের উপায় নির্ণয়: প্রয়োজনীয় তথ্যের উৎস ও তা সংগ্রহের উপায় নির্ণয় করতে হবে। পর্যবেক্ষণের মাধ্যমে, সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তথ্যের বিভিন্ন উৎস রয়েছে। যেমন-জনসাধারণ, সংবাদপত্র, বই, রেডিও, টিভি, ইন্টারনেট ইত্যাদি।
ধাপ-৩ তথ্য সংগ্রহ: প্রয়োজনীয় তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে ও সর্বোত্তম উপায়ে সংগ্রহ করতে হবে। তথ্যটি সংগ্রহের সময় অবশ্যই তা সংরক্ষণ করতে হবে।
ধাপ-৪ তথ্য বিনিময়: তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছি কি না, সে বিষয়ে অধিক মনোযোগী হতে হবে।

প্রশ্ন-২। কীভাবে তথ্য সংরক্ষণ করা যায় ব্যাখ্যা কর।

উত্তর: তথ্য সংগ্রহের পর তথ্য সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বিভিন্নভাবে তথ্য সংরক্ষণ করা যায়। যেমন-
১. কাগজে লিখে বা কম্পিউটারে টাইপ করে ছাপাখানায় ছেপে তথ্য সংরক্ষণ করা যায়।
২. ক্যামেরার দ্বারা ছবি তুলে তথ্য সংরক্ষণ করা যায়।
৩. পেনড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদি ব্যবহার করে নানা তথ্য সংরক্ষণ করা যায়।
৪. সিডি, ডিভিডি ব্যবহার করে নানা তথ্য সংরক্ষণ করা যায়।


৫। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর।

যোগাযোগ প্রযুক্তি
তথ্য সংরক্ষণ
তথ্যের উৎস
তথ্য সংগ্রহের একটি উপায়
টেলিভিশন
পর্যবেক্ষণ
ক্যামেরা
টেলিফোন

উত্তর:

১. যোগাযোগ প্রযুক্তি টেলিফোন
২. তথ্য সংরক্ষণ ক্যামেরা
৩. তথ্যের উৎস টেলিভিশন
৪. তথ্য সংগ্রহের একটি উপায় পর্যবেক্ষণ


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিজ্ঞান একাদশ অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর

আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দ্বাদশ অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, সুস্বাস্থ্য বলতে শুধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *