চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৪র্থ শ্রেণি বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর

৪র্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় প্রশ্ন উত্তর

৪র্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১০ম অধ্যায় প্রশ্ন উত্তর: এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকাজুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর প্রায় ৬০ ভাগ লোক এ মহাদেশে বাস করেন।

এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এখানে মোট ৪৮টি দেশ আছে। কয়েকটি দেশ মানচিত্রে উল্লেখ করা হলো। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত।

এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। এর মাঝখানে আছে মরুভূমি। মরুভূমির আবহাওয়া খুব গরম। এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত। এ অঞ্চল ঠান্ডা এবং তীব্র শীতে তুষারপাত হয়। কোনো কোনো অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। যেমন জর্ডান, ইসরাইল। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়।

৪র্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় প্রশ্ন উত্তর:

অল্প কথায় উত্তর:

প্রশ্ন-১। বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের দুইটি দেশের নাম লেখ।
উত্তর: বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের দুইটি দেশের নাম হলো: (১) ভারত ও (২) চীন।

প্রশ্ন-২। এশিয়া মহাদেশের পাশে অবস্থিত দুইটি মহাসাগরের নাম লেখ।
উত্তর: এশিয়া মহাদেশের পাশে অবস্থিত দুইটি মহাসাগরের নাম হলো:
(১) ভারত মহাসাগর ও (২) প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন-৩। এশিয়ার দুইটি প্রধান ফসলের নাম লেখ।
উত্তর: এশিয়ার দুইটি প্রধান ফসলের নাম হলো:
(১) ধান ও (২) গম।

প্রশ্ন-৪। এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম লেখ।
উত্তর: এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম হলো:
(১) বাঘ ও (২) হাতি।

প্রশ্নগুলোর উত্তর দাও :

প্রশ্ন-১। এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন?
উত্তর: পৃথিবীর মোট স্থল ভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। এটি কেবল আয়তনে নয়, জনসংখ্যার দিক থেকেও পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর প্রায় ৬০ ভাগ লোক এ মহাদেশে বাস করে। এ মহাদেশ মোট ৪৭টি দেশ নিয়ে গঠিত। বিশ্বের সবচেয়ে গরম, ঠান্ডা, শুষ্ক ও বৃষ্টিবহুল স্থান এখানে অবস্থিত।

প্রশ্ন-২। এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা কর।
উত্তর: এশিয়ার বিভিন্ন অংশের জলবায়ু বিভিন্ন ধরনের। ইন্দোনেশিয়া ও ‘মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত বেশি হয়। এখানে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। বাংলাদেশ ও আশেপাশের দেশগুলোতে মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে অনেক বৃষ্টিপাত হয় এবং শীতকালে বৃষ্টিহীন থাকে। এশিয়ার মাঝখানে আছে মরুভূমি, এখানে আবহাওয়া খুব গরম এবং বৃষ্টিপাত হয় না।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১. পৃথিবীর মানচিত্র অনুযায়ী তুমি কোন মহাদেশে বাস কর?
ক. উত্তর আমেরিকা
খ. আফ্রিকা
গ. এশিয়া √
ঘ. ওশেনিয়া

২. শিল্পের দিক থেকে এশিয়া বেশ সমৃদ্ধ। এশিয়ার শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে?
ক. পাট ও তুলা
খ. লোহা ও ইস্পাত √
গ. রূপা ও অভ্র
ঘ. গম ও ভুট্টা

৩. সাইবেরিয়া এশিয়ার সবচেয়ে ঠান্ডা অঞ্চল। সাইবেরিয়া অঞ্চলটি কোন দেশের অন্তর্ভুক্ত?
ক. মঙ্গোলিয়
খ. চীন
গ. রাশিয়া √
ঘ. থাইল্যান্ড

৪. এশিয়ার কিছু দেশে শীতকালে বৃষ্টি হয়। কিন্তু গ্রীষ্মকালে হয় না। এমন দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. ইরান √
ঘ. নেপাল

৫. প্রতিটি মহাদেশেই অনেকগুলো দেশ আছে। এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত?
ক. ৩০
খ. ৪৭ √
গ. ৫০
ঘ. ৫৪

৬. পৃথিবীর মোট জনসংখ্যাকে ১০০ ভাগ ধরে নাও। কতভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে?
ক. ৪০
খ. ৫০
গ. ৫৫
ঘ. ৬০ √

শূন্যস্থান পূরণ:

প্রশ্ন-১। পৃথিবীর বৃহত্তম মহাদেশ —।
উত্তর: এশিয়া।

প্রশ্ন-২। জনসংখ্যার দিক থেকে এশিয়া সবচেয়ে বড় —।
উত্তর: মহাদেশ।

প্রশ্ন-৩। এশিয়া মহাদেশে — দেশ আছে।
উত্তর: ৪৭টি।

প্রশ্ন-৪। এশিয়ার উত্তরে — অবস্থিত।
উত্তর: সাইবেরিয়া।

প্রশ্ন-৫। ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর —।
উত্তর: প্রথম।

প্রশ্ন-৬। জনসংখ্যার দিক থেকে — পৃথিবীর বৃহত্তম মহাদেশ।
উত্তর: এশিয়া।

প্রশ্ন-৭। — এশিয়ার দীর্ঘতম নদী।
উত্তর: ইয়াংজি।

প্রশ্ন-৮। এশিয়া মহাদেশের মাঝখানে — আছে।
উত্তর: মরুভূমি।

প্রশ্ন-৯। — অঞ্চলে তীব্র শীতে তুষারপাত হয়।
উত্তর: সাইবেরিয়া।

প্রশ্ন-১০। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারাবছর — হয়।
উত্তর: বৃষ্টিপাত।

প্রশ্ন-১১। পাট, তুলা, রবার, চা, তামাক এশিয়ার — ফসল।
উত্তর: অর্থকরী।

প্রশ্ন-১২। এশিয়া মহাদেশে বিপুল পরিমাণ — আছে।
উত্তর: খনিজ দ্রব্য।

শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় :

১. এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ।

২. পৃথিবীর ৬০ ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে।

৩. এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত।

৪. এশিয়া মহাদেশে ১০০টি দেশ আছে।

৫. এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত।

৬. ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারাবছর ‘তাপমাত্রা বেশি থাকে।

৭. মরুভূমির আবহাওয়া খুব গরম।

৮. শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট অনুন্নত।

৯. এশিয়ার দক্ষিণে সাইবেরিয়া অবস্থিত।

১০. এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে।

উত্তর: ১. শুদ্ধ; ২. শুদ্ধ; ৩. শুদ্ধ; ৪. অশুদ্ধ; ৫. শুদ্ধ; ৬. শুদ্ধ; ৭. শুদ্ধ; ৮. অশুদ্ধ; ৯. অশুদ্ধ; ১০. শুদ্ধ।

৪. মিলকরণ: ⮯

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। পৃথিবীর কোন অঞ্চলে গেলে তুমি মোট জনসংখ্যার ৬০ ভাগ লোকের বসবাস দেখতে পাবে?
উত্তর: এশিয়া অঞ্চলে গেলে আমি মোট জনসংখ্যার ৬০ ভাগ লোকের বসবাস দেখতে পাব।

প্রশ্ন-২। পৃথিবীর মোট স্থল ভাগের কতভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত?
উত্তর: পৃথিবীর মোট স্থল ভাগের তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত।

প্রশ্ন-৩। তুমি এশিয়ার কোন দেশে গেলে এ অঞ্চলের দীর্ঘতম নদী দেখতে পাবে?
উত্তর: চীনে গেলে আমি এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি দেখতে পাব।

প্রশ্ন-৪। তুমি এশিয়ার কোন কোন দেশকে শিল্পোন্নত দেশ বলবে?
উত্তর: এশিয়া মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশ শিল্পোন্নত।

প্রশ্ন-৫। এশিয়ার কোন কোন দেশে সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয় বলে তুমি জান?
উত্তর: এশিয়ার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়।

প্রশ্ন-৬। আমরা যে লোহা ও ইস্পাত ব্যবহার করি তা কোথা হতে আসে?
উত্তর: আমরা যে লোহা ও ইস্পাত ব্যবহার করি তা এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসে।

প্রশ্ন-৭। সাইবেরিয়ার জলবায়ু সম্পর্কে তুমি কী জান?
উত্তর: সাইবেরিয়া শীতল জলবায়ুর অঞ্চল। সারা বছর তীব্র শীত থাকে। এখানে তুষারপাত হয়।

প্রশ্ন-৮। তোমার জানা মতে এশিয়ার কয়েকটি প্রধান প্রধান নদীর নাম লেখ।
উত্তর: আমার জানা মতে এশিয়ার প্রধান প্রধান নদীর নাম হলো: পদ্মা, সিন্ধু, গঙ্গা, ইয়াংজি প্রভৃতি।

প্রশ্ন-৯। তোমার এলাকায় গাট, চা ও তুলার উৎপাদন বেশি হলে তুমি কোন অঞ্চলে বাস করা
উত্তর: পাট, চা ও তুলার উৎপাদন বেশি হলে আমি এশিয়া অঞ্চলে বাস করি।

প্রশ্ন-১০। অর্থকরী ফসল বলতে তুমি কোন ফসলকে বোঝ?
উত্তর : অর্থকরী ফসল বলতে আমি সেই ফসলকে বুঝি যেগুলো খাদ্য হিসাবে ব্যবহৃত হয় না, তবে এগুলো বিক্রি করে অর্থ উপার্জন করা যায়।

 

বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন-১। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী? এছাড়া আরো চারটি নদীর নাম লেখ।
উত্তর: এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংজি।
এছাড়া আরো চারটি নদী হলো: ১. পদ্মা, ২. মেঘনা, ৩. যমুনা ও ৪. সুরমা।

প্রশ্ন-২। এশিয়া মহাদেশে কী পরিমাণ খনিজ দ্রব্য রয়েছে? একটি খনিজ দ্রব্যের নাম বল। এশিয়া মহাদেশের খনিজ দ্রব্য সম্পর্কে তুমি কী জান? চারটি বাক্যে লেখ।
উত্তর: এশিয়া মহাদেশে প্রচুর পরিমাণ খনিজদ্রব্য রয়েছে।
এশিয়া মহাদেশের একটি খনিজ দ্রব্যের নাম হলো কয়লা।
এশিয়া মহাদেশ খনিজ দ্রব্যের জন্য বিখ্যাত। এশিয়া মহাদেশে অনেক খনিজদ্রব্য রয়েছে। এখানকার খনিজ দ্রব্যের মধ্যে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উল্লেখযোগ্য। এছাড়া তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়।

প্রশ্ন-৩। এশিয়ার উৎপাদিত ফসলকে তুমি কয় ভাগে বিভক্ত করবে? এগুলো কী কী? চারটি বাক্যে লেখ।
উত্তর: এশিয়ার উৎপাদিত ফসলকে আমি দুই ভাগে বিভক্ত করব। এগুলো হলো: (১) খাদ্যশস্য ও (২) অর্থকরী ফসল।
এশিয়ায় উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভুট্টা, নারিকেল, মসলা ইত্যাদি প্রধান। ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম। এশিয়ার অধিকাংশ স্থানেই ধান ও গম উৎপাদিত হয়। এশিয়ার প্রধান অর্থকরী ফসলগুলো হলো পাট, তুলা, রাবার, চা, তামাক ইত্যাদি।

প্রশ্ন-৪। পৃথিবীর প্রায় কত ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে? এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান পাঁচটি বাক্যে তুলে ধর।
উত্তর: পৃথিবীর প্রায় ৬০ ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে।
এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান হলো:
এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর। দক্ষিণে ভারত মহাসাগর। পূর্বে প্রশান্ত মহাসাগর আর পশ্চিমে ইউরোপ মহাদেশ ও ভূমধ্যসাগর রয়েছে।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: ৪র্থ শ্রেণির বিশ্বপরিচয় ৯ম অধ্যায় প্রশ্ন উত্তর

আরও পড়ুন: চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় একাদশ অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, সুস্বাস্থ্য বলতে শুধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *