তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি-বিশ্বপরিচয় সমাধান

৩য় শ্রেণির বিশ্বপরিচয় মহাদেশ ও মহাসাগর

৩য় শ্রেণির বিশ্বপরিচয় মহাদেশ ও মহাসাগর: আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চাপা। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত। পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থলভাগ।

পৃথিবীর স্থলভাগকে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে। প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ। সবচেয়ে বড়ো মহাদেশ হলো এশিয়া। সবচেয়ে ছোটো মহাদেশ হলো অস্ট্রেলিয়া/ওশেনিয়া।

পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল আর একভাগ স্থল। স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। এই লবণাক্ত জলরাশিই মহাসাগর। পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়ো এবং আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোটো।

৩য় শ্রেণির বিশ্বপরিচয় মহাদেশ ও মহাসাগর:


অধ্যায় ৬ : মহাদেশ ও মহাসাগর


ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।

১. পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭√

২. পৃথিবীর সবচেয়ে বড়ো মহাদেশ কোনটি?
ক. এশিয়া√
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. ওশেনিয়া

৩. পৃথিবীর সবচেয়ে ছোটো মহাদেশ কোনটি?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. ওশেনিয়া√


খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি।

১. পৃথিবী সৌরজগতের একটি………..।
২. পৃথিবীর……. ভাগ জল।
৩. পৃথিবীর স্থলভাগের চারপাশে আছে বিশাল……. জলরাশি।
৪. পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ………।
৫. বাংলাদেশ………..মহাদেশে অবস্থিত।
উত্তর: ১. গ্রহ; ২. চার ভাগের তিন; ৩. লবণাক্ত; ৪. ভ্যাটিকান সিটি; ৫. এশিয়া।


গ. বাম পাশের সাথে ডান পাশের মিল করি

 

বাম পাশ ডান পাশ
এনাকোন্ডা এন্টার্কটিকা
এস্কিমো অস্ট্রেলিয়া
পেঙ্গুইন দক্ষিণ আমেরিকা
ক্যাঙ্গারু উত্তর আমেরিকা

উত্তর:

ক. এনাকোন্ডা দক্ষিণ আমেরিকা।
খ. এস্কিমো উত্তর আমেরিকা।
গ. পেঙ্গুইন এন্টার্কটিকা।
ঘ. ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া।


ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. পৃথিবীর কতভাগ জল আর কতভাগ মূল?
উত্তর: পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল।

২. সবচেয়ে বড়ো এবং সবচেয়ে ছোটো মহাসাগরের নাম লিখি।
উত্তর: সবচেয়ে বড়ো মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর এবং সবচেয়ে ছোটো মহাসাগরের নাম আর্কটিক মহাসাগর।

৩. দ্বীপ মহাদেশ কোনটি?
উত্তর: দ্বীপ মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ।


ঙ. বর্ণনামূলক প্রশ্ন

১. যেকোনো দুইটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখি।

উত্তর : দুইটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য নিচে দেয়া হলো-
এশিয়া মহাদেশ
১. এশিয়া সবচেয়ে বড়ো মহাদেশ।
২. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত।
আফ্রিকা মহাদেশ
১. আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ।
২. পৃথিবীর সবচেয়ে বড়ো মরুভূমি সাহারা এখানে অবস্থিত।

২. বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লিখি।

উত্তর :

বাংলাদেশ

দিক
উপর দিক (উত্তর)
নিচের দিক (দক্ষিণ)
ডান দিক (পূর্ব)
বাম দিক (পশ্চিম)

দেশ ও জলভাগের নাম
ভারত ব্রহ্মপুত্র নদী
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারত ও বঙ্গোপসাগর
ভারত ও মিয়ানমার নাফ নদী
ভারত হাড়িয়াভাঙ্গা নদী


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: আমাদের সংস্কৃতি তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয়

Read More: তৃতীয় শ্রেণি পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্নোত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি

৩য় শ্রেণির বাংলা পাঠ ২৮ নিজের মতো লিখি: ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *