দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা সবাই মিলে কাজ করি প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা সবাই মিলে কাজ করি প্রশ্ন উত্তর: শত্রুরা মদিনায় হামলা করতে পারে- নবিজি এমন খবর পেলেন। মহানবি (স.) সকলকে ডেকে বললেন, হামলা থেকে বাঁচতে শহরের চারপাশে পরিখা খনন করতে হবে। সবাই সম্মত হলো। দশজন করে দল গঠন হলো। প্রতি দল কতটুকু পর্যন্ত কাটবে তা নির্ধারণ হলো। শুরু হলো মাটি কাটা। এক দলে নয় জন পড়ল। একজন কম। মহানবি (স.) বললেন, আমি এই দলে কাজ করব। সবাই মানা করলেও তিনি কারও কথা শুনলেন না, নিজের মাথায় মাটির ঝুড়ি নিলেন। কিছুদিনের মধ্যেই কাজ শেষ হলো।

দ্বিতীয় শ্রেণির বাংলা সবাই মিলে কাজ করি প্রশ্ন উত্তর:

পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান

শব্দ শিখি

মদিনা – আরবের একটি শহর।
হামলা – আক্রমণ।
পরিখা – খাল।

বিরাম চিহ্ন বসাই

বহু দিন আগের কথা —
সবাই বলল — আপনি কেন এ কাজ করবেন —
সবাই বুঝল — একসাথে করলে কাজ সহজ হয় —

উত্তর:

বহু দিন আগের কথা।
সবাই বলল, আপনি কেন এ কাজ করবেন?
সবাই বুঝল, একসাথে করলে কাজ সহজ হয়।

সবাই মিলে করি

সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন করি।

উত্তর: শিক্ষকের সহায়তায় নিজেরা কর।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. কত দিন আগের কথা?
ক. দশদিন
খ. ত্রিশ দিন
গ. চল্লিশ দিন
ঘ. বহু দিন√

২. মহানবি (স) তখন কোথায় থাকতেন?
ক. মক্কা
খ. মদিনা√
গ. সিরিয়া
ঘ. তায়েফ

৩. কারা মদিনায় হামলা করবে?
ক. পাকসেনারা
খ. মিত্রসেনারা
গ. শত্রুরা√
ঘ. বিদেশিরা

৪. মহানবি (স) কী খোঁড়ার পরামর্শ দেন?
ক. পরিখা√
খ. পুকুর
গ. দীঘি
ঘ. কুয়ো

৫. শত্রুরা কোথায় হামলা করবে?
ক. মক্কা
খ. তায়েফ
গ. কারবালা
ঘ. মদিনা√

৬. সবাই মিলে কী করতে হবে?
ক. খেলতে
খ. বেড়াতে
গ. কাজ√
ঘ. খনন

এককথায় উত্তর দাও

১. কে সবাইকে ডাকেন?
উত্তর: মহানবি হযরত মুহম্মদ (স)।

২. মহানবি (স) কেন সবাইকে ডাকেন?
উত্তর: মদিনায় শত্রুর আক্রমণের খবর দিয়ে মদিনাকে রক্ষা করার পরামর্শ করার জন্য।

৩. মহানবি (স) মদিনাকে রক্ষা করার জন্য কী পরামর্শ দেন?
উত্তর: মদিনার চারপাশে পরিখা খোঁড়ার পরামর্শ দেন।

৪. মহানবি (স) কোথায় পরিখা খোঁড়ার কথা বলেন?
উত্তর: মদিনা শহরের চারপাশে।

৫. মহানবি (স) শহরের চারপাশে কী খুঁড়তে বলেন?
উত্তর: পরিখা।

৬. ‘পরিখা’ কী?
উত্তর: পরিখা হলো চারদিকে খোঁড়া গর্ত।

৭. মহানবি (স) কীভাবে কাজ করার কথা বলেন?
উত্তর: সবাই মিলে কাজ করার কথা।

৮. মহানবি (স) প্রতি দলে কতজন সদস্য রাখেন?
উত্তর: দশ জন।

৯. মহানবি (স) নিজের মাথায় কী তুলে নেন?
উত্তর: মাটির ঝুড়ি।

১০. কাজের ব্যাপারে মহানবি (স)-এর শিক্ষা কী?
উত্তর: এক সাথে কাজ করলে কাজ সহজ হয়।

১১. কখন কাজ সহজ হয়?
উত্তর: সবাই এক সাথে কাজ করলে কাজ সহজ হয়।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

শূন্যস্থান পূরণ করো:

১. মহানবি (স) তখন —– থাকতেন।
২. শত্রুরা —— হামলা করবে।
৩. —— চারপাশে ——- খুঁড়তে হবে।
৪. সবাই মিলে করলে কোনো কাজই ——- নয়।
৫. —— জন করে নিয়ে দল গঠন করা হয়।
৬. সবাই মিলে শুরু করে ——- কাটার কাজ।
৭. মহানবি (স) একটি দলে ——– জনকে কাজ করতে দেখেন।
৮. আমিও ——- সাথে কাজ করব।
৯. আমার ——- মাটির ঝুড়ি তুলে দাও।
১০. তিনি নিজের মাথায় ——- তুলে নিলেন।
১১. কয়েক দিনের মধ্যে ——– খোঁড়া শেষ হলো।
১২. একসাথে করলে ——- সহজ হয়।

উত্তর:

১. মহানবি (স) তখন মদিনায় থাকতেন।
২. শত্রুরা মদিনায় হামলা করবে।
৩. শহরের চারপাশে পরিখা খুঁড়তে-হবে।
৪. সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয়।
৫. দশ জন করে নিয়ে দল গঠন করা হয়।
৬. সবাই মিলে শুরু করে মাটি কাটার কাজ।
৭. মহানবি (স) একটি দলে নয় জনকে কাজ করতে দেখেন।
৮. আমিও তোমাদের সাথে কাজ করব।
৯. আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও।
১০. তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন।
১১. কয়েক দিনের মধ্যে পরিখা খোঁড়া শেষ হলো।
১২. একসাথে করলে কাজ সহজ হয়।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২৪ নিজের মতো লিখি প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা মুক্তিসেনা কবিতার প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *