দ্বিতীয় শ্রেণির বাংলা মুক্তিসেনা কবিতার প্রশ্ন উত্তর: মুক্তিযোদ্ধারা আমাদের শ্রদ্ধা ও সম্মানের পাত্র। তারা মাতৃভূমির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের কারণেই আজ আমরা স্বাধীন। মুক্তিযুদ্ধে অনেকে শহিদ হয়েছেন, আহত হয়েছেন। তবুও তারা যুদ্ধ করেছেন। তাদের জীবন ধন্য।
দ্বিতীয় শ্রেণির বাংলা মুক্তিসেনা কবিতার প্রশ্ন উত্তর:
পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান
শব্দ শিখি
মুক্তিসেনা – মুক্তিযোদ্ধা।
অস্ত্র – যুদ্ধ করার হাতিয়ার।
মাতৃভূমি – স্বদেশ।
জীবন বাজি – জীবনের মায়া না করা।
শহিদ – দেশের জন্য যুদ্ধ করে যাঁরা জীবন দেন।
গাজি – যুদ্ধ করে যাঁরা জয়ী হয়ে ফেরেন।
ভিনদেশি – অন্য দেশের।
পণ্য – কেনা যায় এমন জিনিস।
ঘায়েল করা – পরাজিত করা।
হানাদার – আক্রমণকারী।
বলি ও লিখি
১. অস্ত্র ধরে যুদ্ধ করল কারা?
উত্তর: মুক্তিসেনারা অস্ত্র ধরে যুদ্ধ করল।
২. মুক্তিসেনারা কেন যুদ্ধ করল?
উত্তর: মুক্তিসেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করল।
৩. কাদের শহিদ বলে?
উত্তর: যাঁরা দেশের জন্য যুদ্ধ করে জীবন দেন, তাদের শহিদ বলে।
৪. হানাদার কারা?
উত্তর: মুক্তিসেনাদের উপর যারা আক্রমণ করেছে তারাই হানাদার।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. কারা ধন্য?
ক. মুক্তিসেনারা√
খ. পাকসেনারা
গ. সাধারণ মানুষ
ঘ. ভিনদেশিরা
২. মুক্তিসেনারা কী দিয়ে যুদ্ধ করেন?
ক. তীর
খ. বর্ণা
গ. অস্ত্র√
ঘ. হাত
৩. মুক্তিসেনারা অস্ত্র ধরে কী করেন?
ক. খেলাধুলা
খ. যুদ্ধ√
গ. পাহারা দেন
ঘ. ঘোরাঘুরি
৪. মুক্তিসেনারা কার জন্য যুদ্ধ করেন?
ক. হানাদারদের
খ. মায়ের
গ. ভাইবোনদের
ঘ. মাতৃভূমির√
৫. কারা মাতৃভূমির জন্য জীবন বাজি রাখে?
ক. শহিদেরা
খ. গাজিরা
গ. পাকসেনারা
ঘ. মুক্তিসেনারা√
৬. যুদ্ধে যারা মারা যান তাদের কী বলে?
ক. গাজি
খ. শহিদ√
গ. বীর
ঘ. বীরশ্রেষ্ঠ
এককথায় উত্তর দাও:
১. ‘মুক্তিসেনা’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর: সুকুমার বড়ুয়া।
২. ‘মুক্তিসেনা’ কবিতায় কাদের ধন্য বলা হয়েছে?
উত্তর: মুক্তিসেনাদের।
৩. ‘ধন্য’ অর্থ কী?
উত্তর: সাধুবাদের যোগ্য।
৪. মুক্তিসেনারা অস্ত্র ধরে কী করে?
উত্তর: যুদ্ধ।
৫. মাতৃভূমির জন্য কারা যুদ্ধ করে?
উত্তর: মুক্তিসেনারা।
৬. ‘জীবন বাজি’ ধরা মানে কী?
উত্তর: জীবনের মায়া না করা।
৭. যুদ্ধে যারা মারা যান তাদের কী বলে?
উত্তর: শহিদ।
৮. গাজি কারা?
উত্তর: যাঁরা যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে আসেন, তাঁরাই গাজি।
৯. যাঁরা যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে আসেন তাঁদের কী বলে?
উত্তর: গাজি।
১০. জীবনের মায়া না করাকে কী বলে?
উত্তর: জীবন বাজি ধরা।
১১. কারা জীবনবাজি রেখে যুদ্ধ করেন?
উত্তর: মুক্তিসেনারা।
১২. কারা ভিনদেশিদের পণ্যে পরিণত হয় নি?
উত্তর: মুক্তিসেনারা।
শূন্যস্থান পূরণ করো:
১. অস্ত্র ধরে —— করে।
২. অস্ত্র ধরে যুদ্ধ করে ——- জন্য।
৩. ধরল যারা ——– বাজি।
৪. মুক্তিসেনারা যুদ্ধে জীবন ——– রাখেন।
৫. হলেন যারা ——– গাজি।
৬. দেশের তরে ——— পড়ে।
৭. ——- হাতে ঘায়েল করে।
৮. শক্ত হাতে ——– করে।
৯. ——— টানে হয়নি যারা ভিনদেশিদের পণ্য।
উত্তর:
১. অস্ত্র ধরে যুদ্ধ করে।
২. অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য।
৩. ধরল যারা জীবন বাজি।
৪. মুক্তিসেনারা যুদ্ধে জীবন বাজি রাখেন।
৫. হলেন যারা শহিদ গাজি।
৬. দেশের তরে ঝাঁপিয়ে পড়ে।
৭. শক্ত হাতে ঘায়েল করে।
৮. শক্ত হাতে ঘায়েল করে।
৯. লোভের টানে হয়নি যারা ভিনদেশিদের পণ্য।
পরের লাইনটি বলো ও লেখ:
১. ধন্য সবাই ধন্য
উত্তর: অস্ত্র ধরে যুদ্ধ করে।
২. অস্ত্র ধরে যুদ্ধ করে।
উত্তর : মাতৃভূমির জন্য।
৩. ধরল যারা জীবন বাজি।
উত্তর: হলেন যারা শহিদ গাজি।
৪. লোভের টানে হয়নি যারা।
উত্তর: ভিনদেশিদের পণ্য।
৫. শক্ত হাতে ঘায়েল করে।
উত্তর: সব হানাদার সৈন্য।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
সত্য/মিথ্যা নির্ণয় করো:
১. ‘মুক্তিসেনা’ কবিতাটি রচনা করেছেন সুকুমার বড়ুয়া।
উত্তর: সত্য।
২. মুক্তিসেনারা খালি হাতে যুদ্ধ করে।
উত্তর: মিথ্যা।
৩. হানাদার সৈন্য মাতৃভূমির জন্য যুদ্ধ করে।
উত্তর: মিথ্যা।
৪. মুক্তিসেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করে।
উত্তর: সত্য।
৫. হানাদার সৈন্য অস্ত্র ধরে যুদ্ধ করে।
উত্তর: সত্য।
৬. যুদ্ধে যারা মারা যান তাদের গাজি বলে।
উত্তর: মিথ্যা।
৭. মাতৃভূমির জন্য যুদ্ধ করা সকল মুক্তিসেনাই শহিদ।
উত্তর: মিথ্যা।
৮. লোভী ‘মানুষেরা ভিনদেশিদের পণ্যে পরিণত হয়।
উত্তর: সত্য।
Codehorse Learn Free