দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। খেলাটির নাম বাক্য নিয়ে খেলা। এ খেলায় কেউ একটি বাক্য বলে। তারপর বক্তা এ বাক্যের মধ্যে থেকে একটি শব্দ দিয়ে অন্য একজনকে আরেকটি বাক্য বলতে বলে। খেলাটি, এভাবে চলতে থাকে।
দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর:
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. কী নিয়ে খেলা?
ক. অক্ষর
খ. শব্দ
গ. বাক্য√
ঘ. ধ্বনি
২. কে নদী শব্দ দিয়ে বাক্য বলেছে?
ক. ঝিমিত√
খ. মিলি
গ. তিথি
ঘ. রাফি
৩. ঝিমিত কোন শব্দ দিয়ে বাক্য বলেছে?
ক. বাড়ি
খ. নৌকা
গ. বল
ঘ. নদী√
৪. মিলি কোন শব্দ দিয়ে বাক্য বলেছে?
ক. নদী
খ. নৌকা√
গ. পাখি
ঘ. বাড়ি
৫. তিথি কোন শব্দ দিয়ে বাক্য বলেছে?
ক. নতুন
খ. বাড়ি
গ. পুরানো√
ঘ. নদী
৬. রাফি কোন শব্দ দিয়ে বাক্য বলেছে?
ক. বাড়ি√
খ. গাড়ি
গ. নদী
ঘ. নৌকা
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
এককথায় উত্তর দাও:
১. পাঠে বাক্য নিয়ে কী করার কথা বলা হয়েছে?
উত্তর: খেলার কথা।
২. কে প্রথম বাক্য নিয়ে খেলা শুরু করে?
উত্তর: ঝিমিত।
৩. ঝিমিত কোন শব্দ দিয়ে বাক্য বলেছে?
উত্তর: নদী।
৪. ঝিমিত ‘নদী’ দিয়ে কী বাক্য বলেছে?
উত্তর: নদীর কূলে নৌকা ভাসে।
৫. ঝিমিত কাকে বাক্য বলতে বলে?
উত্তর: মিলিকে।
৬. ঝিমিত মিলিকে কোন শব্দ দিয়ে বাক্য বলতে বলে?
উত্তর: নৌকা।
৭. মিলি কোন শব্দ দিয়ে বাক্য বলেছে?
উত্তর: নৌকা।
৮. মিলি নৌকা শব্দ দিয়ে কোন বাক্য বলেছে?
উত্তর: নৌকায় করে বাড়িতে যাই।
৯. মিলি কাকে বাক্য বলতে বলে?
উত্তর: রাফিকে।
১০. রাফি কোন শব্দ দিয়ে বাক্য বলেছে?
উত্তর: বাড়ি।
১১. রাফি ‘বাড়ি’ শব্দ দিয়ে কোন বাক্য বলেছে?
উত্তর: বাড়িটা অনেক পুরোনো।
১২. রাফি কাকে বাক্য বলতে বলে?
উত্তর: তিথিকে।
১৩. তিথিকে কোন শব্দ দিয়ে বাক্য বলতে বলা হয়?
উত্তর: পুরোনো।
১৪. তিথির পক্ষ থেকে পুরোনো শব্দ দিয়ে একটি বাক্য লেখ।
উত্তর: গাছটি প্রায় শতবর্ষ পুরোনো।
১৫. ‘গাছ’ শব্দ দিয়ে তুমি একটি বাক্য লেখ।
উত্তর: গাছটিতে অনেক ফুল ফুটেছে।
১৬. ‘বাক্য নিয়ে খেলা’ পাঠ থেকে কী শিখলে?
উত্তর: বাক্য রচনা করা।
শূন্যস্থান পূরণ কর:
১. বাক্য নিয়ে ——।
২. ——- শব্দ দিয়ে ঝিমিত বাক্য বলল।
৩. মিলি ——- শব্দ দিয়ে বাক্য বলল।
৪. নদীর ——- নৌকা ভাসে।
৫. ——– করে বাড়িতে যাই।
৬. নৌকায় করে ——– যাই।
৭. মিলি ——- কে ——- শব্দ দিয়ে বাক্য বলতে বলে।
৮. বাড়িটা অনেক ——–।
৯. রাফি তিথিকে ——– শব্দ দিয়ে ——- বলতে বলে।
১০. নদীর কূলে ——– ভাসে।
উত্তর:
১. বাক্য নিয়ে খেলা।
২. নদী শব্দ দিয়ে ঝিমিত বাক্য বলল।
৩. মিলি নৌকা শব্দ দিয়ে বাক্য বলল।
৪. নদীর কূলে নৌকা ভাসে।
৫. নৌকায় করে বাড়িতে যাই।
৬. নৌকায় করে বাড়িতে যাই।
৭. মিলি রাফিকে বাড়ি শব্দ দিয়ে বাক্য বলতে বলে।
৮. বাড়িটা অনেক পুরোনো।
৯. রাফি তিথিকে পুরোনো শব্দ দিয়ে বাক্য বলতে বলে।
১০. নদীর কূলে নৌকা ভাসে।
Codehorse Learn Free