পঞ্চম শ্রেণি জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সত্য মিথ্যা নির্ণয়: আমরা উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের ওপর নির্ভরশীল তা জেনেছি। এখন আমরা উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে জানব।
পঞ্চম শ্রেণি জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সত্য মিথ্যা নির্ণয়:
বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর ওপর নির্ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীও বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের ওপর নির্ভরশীল।
উদ্ভিদের ওপর মানুষের নির্ভরশীলতা-
আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। এগুলো হলো ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। মানুষের ঘরবাড়ি আসবাবপত্র তৈরি উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়।
প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা-
আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমরা প্রাণী থেকে পাই। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন- পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া, পশম ও হাড় থেকে তৈরি হয়। প্রাণীর হাড়ের গুঁড়ো থেকে সার তৈরি হয়। এই সার মানুষ ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালনপালন করি। এগুলো থেকে আমরা যেমন খাদ্য পাই তেমনি অর্থনৈতিকভাবেও লাভবান হই।
মানুষের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা-
মানুষ প্রাণী ও উদ্ভিদের ওপর নানাভাবে নির্ভরশীল। আবার প্রাণী ও উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের ওপর নির্ভরশীল। যেমন- মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে। বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে। সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে। মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে। রোগ, আগাছা ও প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে। বনায়নের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি ও উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে।
সত্য-মিথ্যা নির্ণয় করো: (অতিরিক্ত)
ক) পরিবেশের উপাদানগুলো জীব ও জড়এই দুই ভাগে ভাগ করা যায় ।
খ) মাটি, পানি ও বায়ু পরিবেশের মৌলিক জড় উপাদান ।
গ) জীব বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল নয় ।
ঘ) শ্বাসকার্য চালানোর জন্য প্রাণীদের বায়ুর প্রয়োজন হয় ।
ঙ) পানি ছাড়া মানুষের জীবন স্বাভাবিকভাবে চলতে পারে ।
চ) মাছ, কুমির ও কাঁকড়া পানিতে বাস করে ।
ছ) উদ্ভিদ সূর্যের আলো ছাড়া খাদ্য তৈরি করতে পারে ।
জ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে ।
ঝ) অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে পানি থাকে ।
ঞ) শাপলা ও কচুরিপানা স্থলজ উদ্ভিদ ।
ট) উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল ।
ঠ) প্রাণীরা শ্বাসক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে ।
ড) প্রাণীরা শ্বাসক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ।
ঢ) খাদ্যশৃঙ্খলে সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয় ।
ণ) তৃণভোজী প্রাণী খাদ্যশৃঙ্খলের প্রথম স্তরের খাদক ।
ত) খাদ্যশৃঙ্খলের প্রতিটি স্তরকে খাদ্যস্তর বলা হয় ।
থ) একাধিক খাদ্যশৃঙ্খল মিলিত হয়ে খাদ্যজাল গঠন করে ।
দ) জীবজগতের সকল শক্তির মূল উৎস হলো সূর্য ।
ধ) শক্তির প্রবাহ উভয় দিকে ঘটে ।
ন) পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য নষ্ট হলে পরিবেশে সমস্যা সৃষ্টি হয় ।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
উত্তর:
ক) সত্য, খ) সত্য, গ) মিথ্যা, ঘ) সত্য,
ঙ) মিথ্যা, চ) সত্য, ছ) মিথ্যা, জ) সত্য,
ঝ) সত্য, ঞ) মিথ্যা, ট) সত্য, ঠ) মিথ্যা,
ড) সত্য, ঢ) সত্য, ণ) সত্য, ত) সত্য,
থ) সত্য, দ) সত্য, ধ) মিথ্যা, ন) সত্য ।
Codehorse Learn Free