দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১ আমার পরিচয় প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১ আমার পরিচয় প্রশ্ন উত্তর: এই পাঠে নতুন বছরে নতুন ক্লাসে পুরাতন ও নতুন শিক্ষার্থীদের পরিচয় হওয়ার দৃশ্য অঙ্কিত হয়েছে। এখানে শিক্ষার্থীরা একটি খেলার মাধ্যমে একে অপরকে নিজের পরিচয় বলছে। এই পাঠটি শিক্ষার্থীদের বল দিয়ে ‘নাম বলার খেলা’ খেলতে শেখাবে।

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১ আমার পরিচয় প্রশ্ন উত্তর:

পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান:

বলি

তোমার হাতে কী বই?
উত্তর: আমার হাতে বাংলা বই।

বইয়ের উপর কী লেখা?
উত্তর: বইয়ের উপর লেখা ‘আমার বাংলা বই’।

বইটি দেখতে কেমন?
উত্তর: বইটি দেখতে খুব সুন্দর।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. আজ কী খুলেছে?
ক. দোকান
খ. পার্ক
গ. স্কুল√
ঘ. হোটেল

২. আজ নতুন কী শুরু হবে?
ক. খেলা
খ. ক্লাস√
গ. ভ্রমণ
ঘ. অনুষ্ঠান

৩. আবার কাদের সঙ্গে দেখা হবে?
ক. বন্ধু√
খ. আত্মীয়-স্বজন
গ. প্রতিবেশী
ঘ. মুরুব্বি

৪. তারা কোন খেলা খেলবে?
ক. ক্রিকেট
খ. ফুটবল
গ. নাম বলার খেলা√
ঘ. হাডুডু

এককথায় উত্তর দাও:

১. আজ কী খুলেছে?
উত্তর: স্কুল।

২. আজ আমাদের কী শুরু হবে?
উত্তর: নতুন ক্লাস।

৩. আজ আবার কাদের সাথে দেখা হবে?
উত্তর: বন্ধুদের সাথে।

৪. স্কুলে নতুন ক্লাস শুরু হলে কেমন লাগে?
উত্তর: মজা লাগে।

৫. নতুন ক্লাসে পুরনো বন্ধু ছাড়াও কারা এসেছে?
উত্তর: নতুন বন্ধুরা।

৬. তুমি কোন শ্রেণিতে নতুন ক্লাস শুরু করতে যাচ্ছ?
উত্তর: দ্বিতীয় শ্রেণিতে।

৭. তোমার বন্ধু কী খেলার প্রস্তাব দিয়েছে?
উত্তর: নাম বলার খেলা।

৮. নাম বলার খেলাটি কী দিয়ে খেলা হবে?
উত্তর: বল।

৯. বলটা কাকে দিতে হবে?
উত্তর: পাশের বন্ধুকে।

১০. বলটা পাশের বন্ধুকে দিলে বস্তুটি কী করবে?
উত্তর: নিজের নাম বলবে।


শূন্যস্থান পূরণ করো:

১. —– খুলেছে।
২. আজ আমাদের —– ক্লাস শুরু।
৩. আবার —— সঙ্গে দেখা হবে।
৪. নতুন —— এসে গেছে।
৫. আমি —— শ্রেণিতে পড়ি।
৬. চলো একটা —– খেলি।
৭. —— বলার খেলা।
৮. বলটা পাশের —– কে দেই!

উত্তর:

১. স্কুল খুলেছে।
২. আজ আমাদের নতুন ক্লাস শুরু।
৩. আবার বন্ধুদের সঙ্গে দেখা হবে।
৪. নতুন বন্ধুরাও এসে গেছে।
৫. আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি।
৬. চলো একটা খেলা খেলি।
৭. নাম বলার খেলা।
৮. বলটা পাশের বন্ধু কে দেই।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

সত্য/মিথ্যা নির্ণয় করো:

১. আজ স্কুল খুলেছে।
উত্তর: সত্য।

২. আজ আমাদের খেলাধুলা শুরু।
উত্তর: মিথ্যা।

৩. নতুন ক্লাসে কোনো বন্ধু থাকে না।
উত্তর: মিথ্যা।

৪. আজ আমাদের নতুন ক্লাস শুরু।
উত্তর: সত্য।

৫. নতুন ক্লাসে নতুন বন্ধু পাওয়া যায়।
উত্তর: সত্য।

তোমার একজন নতুন বন্ধুর পরিচয় দাও:

১. বন্ধুর নাম —–।
উত্তর: বন্ধুর নাম সোনালি।

২. বন্ধুর বয়স ——।
উত্তর: বন্ধুর বয়স সাত বছর।

৩. বন্ধু যে শ্রেণিতে পড়ে —–।
উত্তর: বন্ধু আমার সাথে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

৪. বন্ধু আগে যে স্কুলে ছিল তার নাম ——।
উত্তর: বন্ধু আগে যে স্কুলে ছিল তার নাম উইজডম স্কুল এন্ড কলেজ।

৫. বন্ধুর বাড়ি ——-।
উত্তর: বন্ধুর বাড়ি ঢাকার উত্তরায়।

See More: ৩য় শ্রেণির বাংলা মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২ স্কুলে কেমন লাগছে প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *