দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৮ সিংহ আর ইঁদুরের গল্প প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৮ সিংহ আর ইঁদুরের গল্প প্রশ্ন উত্তর: যত ছোটই হোক কাউকে কখনো অবহেলা করতে নেই। আলোচ্য গল্পে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। এ গল্পে ইঁদুর খেলা করতে গিয়ে সিংহের ঘুম ভেঙে ফেলে। সিংহ রেগে গিয়ে ইঁদুরকে মেরে, ফেলতে চায় এবং অনেক অবহেলা করে। ইঁদুর ক্ষমা চেয়ে সেখান থেকে মুক্তি পায়। সিংহ একদিন ফাঁদে আটকা পড়ে। ইঁদুর তখন তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কেটে সিংহকে মুক্ত করে। এ গল্প পড়ে আমরা শিক্ষা নিতে পারি যে, ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। সুযোগ পেলে তারাও বড়ো উপকার করতে পারে।

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৮ সিংহ আর ইঁদুরের গল্প প্রশ্ন উত্তর:

পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান।

বলি

১. সিংহের ঘুম ভেঙে গেল কেন?
উত্তর : ইদুরটি খেলা করতে করতে সিংহের নাকের ভেতর ঢুকে যাওয়ায় তার ঘুম ভেঙে গেল।

২. বনের রাজা কে?
উত্তর : বনের রাজা সিংহ।

৩. কে ফাঁদে আটকা পড়েছিল?
উত্তর : সিংহ ফাঁদে আটকা পড়েছিল।

৪. সিংহকে কে বাঁচাল?
উত্তর : সিংহকে ইঁদুর বাঁচাল।

৫. ইঁদুর কীভাবে সিংহকে বাঁচাল?
উত্তর : সিংহ ফাঁদে আটকা পড়ে গর্জন করছিল। ইঁদুর তখন তার দাঁত দিয়ে ফাঁদের দড়িগুলো কেটে দিল। সিংহ সাথে সাথে ফাঁদ থেকে বের হয়ে গেল। ইঁদুর এভাবে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করে তাকে বাঁচাল।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. কে নিজেকে বনের রাজা দাবি করে?
ক. বাঘ
খ. সিংহ√
গ. ভালুক
ঘ. হাতি

২. ইঁদুর সিংহের কোথায় ঢুকে পড়ে?
ক. গলায়
খ. মুখে
গ. নাকে√
ঘ. পেটে

৩. সিংহ ইঁদুরটির সাথে কী করে?
ক. খেয়ে ফেলে
খ. মেরে ফেলে
গ. ছেড়ে দেয়√
ঘ. আঘাত করে

৪. সিংহটি কোথায় আটকা পড়ে?
ক. গর্তে
খ. জালে
গ. ফাঁদে√
ঘ. পানিতে

৫. সিংহের নাকের ভিতর কে ঢুকে পড়ে?
ক. টিকটিকি
খ. তেলাপোকা
গ. ইঁদুর√
ঘ. ব্যাঙ

এককথায় উত্তর দাও:

১. সিংহ কোথায় বাস করে?
উত্তর: বনে।

২. বনের রাজা কে?
উত্তর: সিংহ।

৩. সিংহটি কাকে ধরে ফেলে?
উত্তর: ইঁদুরকে।

৪. ইঁদুরটি সিংহের পাশে কী করছিলো?
উত্তর: খেলা।

৫. ইঁদুরটি সিংহের কোথায় ঢুকে পড়ে?
উত্তর: নাকে।

৬. ফাঁদের দড়িগুলো কে কাটে?
উত্তর: ইঁদুর।

৭. সিংহকে কে ফাঁদ থেকে মুক্ত করে?
উত্তর: ইঁদুর।

৮. সিংহটি কীভাবে ইঁদুরকে ধরে?
উত্তর: থাবা দিয়ে খপ করে।

৯. ঘুম ভাঙানোর অপরাধে সিংহ ইঁদুরকে কী শাস্তি দিতে চায়?
উত্তর: মেরে ফেলতে চায়।

১০. সিংহটি কীসে আটকা পড়ে?
উত্তর: ফাঁদে।

১১. ইঁদুর কার উপকার করে?
উত্তর: সিংহের।

১২. ইঁদুরটি সিংহকে কী বলে সম্বোধন করে?
উত্তর: মহারাজ।

১৩. ইঁদুরটি কী বলে সিংহের কাছে প্রাণ ভিক্ষা চায়?
উত্তর: একদিন সে সিংহের উপকার করবে বলে।

১৪. সিংহের কাছে ইঁদুরটি কী ধরনের জীব?
উত্তর: পুচকে জীব।

শূন্যস্থান পূরণ করো :

১. সিংহ —– বাস করে।
২. —— পাশে ইঁদুর খেলা করছিল।
৩. ইঁদুরটি সিংহের —— ভিতর ঢুকে যায়।
৪. সিংহের —– ভেঙে যায়।
৫. সিংহ —— দিয়ে ইঁদুরকে ধরে ফেলে।
৬. তোর এতে বড়ো ——, আমার —— ভাঙিয়ে দিস।
৭. ইঁদুরটি —— কাঁপতে থাকে।
৮. ——-, আমার ভুল হয়েছে।
৯. একদিন আমি আপনার ——- করতে পারি।
১০. তুই এত ——- জীব!

উত্তর:

১. সিংহ বনে বাস করে।
২. সিংহের পাশে ইঁদুর খেলা করছিল।
৩. ইঁদুরটি সিংহের নাকের ভিতর ঢুকে যায়।
৪. সিংহের ঘুম ভেঙে যায়।
৫. সিংহ থাবা দিয়ে ইঁদুরকে ধরে ফেলে।
৬. তোর এতে বড়ো সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস।
৭. ইঁদুরটি ভয়ে কাঁপতে থাকে।
৮. মহারাজ, আমার ভুল হয়েছে।
৯. একদিন আমি আপনার উপকার করতে পারি।
১০. তুই এত পুচকে জীব।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

মিলকরণ

বাম ডান
১. বনের রাজা
২. পুচকে জীব
৩. ইঁদুর খেলা করছিল
৪. সিংহ রেগে যায়
৫. সিংহ ইঁদুরকে ধরে
৬. ইঁদুর কাঁপতে থাকে
৭. সিংহটি আটকা পড়েছে
৮. ইঁদুর সিংহকে মুক্ত করে
৯. ছোটোরাও করতে পারে
১০. সিংহটি খুশি হয়।
১. ফাঁদে।
২. ভয়ে।
৩. ফাঁদের দড়ি কেটে।
৪. মুক্তি পেয়ে।
৫. বড়ো উপকার।
৬. সিংহ।
৭. ইঁদুর।
৮. সিংহের পাশে।
৯. ঘুম ভেঙে যাওয়ায়।
১০. থাবা দিয়ে খপ করে।

উত্তর:

১. বনের রাজা সিংহ।
২. পুচকে জীব ইঁদুর।
৩. ইঁদুর খেলা করছিল সিংহের পাশে।
৪. সিংহ রেগে যায় ঘুম ভেঙে যাওয়ায়।
৫. সিংহ ইঁদুরকে ধরে থাবা দিয়ে খপ করে।
৬. ইঁদুর কাঁপতে থাকে ভয়ে।
৭. সিংহটি আটকা পড়েছে ফাঁদে।
৮. ইঁদুর সিংহকে মুক্ত করে ফাঁদের দড়ি কেটে।
৯. ছোটোরাও করতে পারে বড়ো উপকার।
১০. সিংহটি খুশি হয় মুক্তি পেয়ে।

সত্য মিথ্যা নির্ণয় কর:

১. ইঁদুর বনের রাজা।
উত্তর: মিথ্যা।

২. সিংহ ইঁদুরকে খেয়ে ফেলে।
উত্তর: মিথ্যা।

৩. ইঁদুর সিংহের নাকে ঢুকে যায়।
উত্তর: সত্য।

৪. ইঁদুর ফাঁদে আটকা পড়ে।
উত্তর: মিথ্যা।

৫. ইঁদুর সিংহের উপকার করে।
উত্তর: সত্য।

৬. সিংহ গর্তে আটকা পড়ে।
উত্তর: মিথ্যা।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৭ কারচিহ্ন দিয়ে শব্দ বানাই প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৯ দেখে বুঝে কাজ করি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *