দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৬ আয় দেখে যা নাচ প্রশ্ন উত্তর: আলোচ্য পাঠে সুফিয়া কামাল রচিত ‘আয় দেখে যা নাচ’ ছড়াটির মাধ্যমে শিক্ষার্থীদের নদীর মাছের বৈশিষ্ট্য শেখানো হয়েছে। ছড়ায় নদীর ইলিশ মাছ ছোট্ট খোকাকে তার নাচ দেখার জন্য ডাকছে। এখানে মাছ ও খোকার মধ্যে এক বন্ধুত্বের সম্পর্ক দেখানো হয়েছে।
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৬ আয় দেখে যা নাচ প্রশ্ন উত্তর:
পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান
ছড়াটি বলি।
নিজে চেষ্টা করো।
ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে?
উত্তর: ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে।
গাঙ মানে কী?
উত্তর: গাঙ মানে নদী।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. ‘গাঙ’ মানে কী?
ক. নদী✓
খ. পুকুর
গ. ডোবা
ঘ. দীঘি
২. ‘আয় দেখে যা নাচ’ ছড়াটি কার লেখা?
ক. সেলিনা হোসেন
খ. বেগম রোকেয়া
গ. সুফিয়া কামাল✓
ঘ. নাসরিন জাহান
৩. গাঙে কী ছলছল করে?
ক. মাছ✓
খ. পানি
গ. নৌকা
ঘ. ডিঙ্গি
৪. গাঙে পানি কী করে?
ক. কলকল
খ. টলমল
গ. ঝলমল
ঘ. ছলছল✓
৫. কে কলকল করে?
ক. খোকন সোনা✓
খ. ইলিশ মাছ
গ. জেলে
ঘ. মাঝি
৬. গাঙের কোন মাছ খোকনকে ডাকে?
ক. বোয়াল
খ. ইলিশ✓
গ. রুই
ঘ. চিংড়ি
এককথায় উত্তর দাও :
১. ‘আয় দেখে যা নাচ’ ছড়াটির ছাড়াকার কে?
উত্তর: ‘আয় দেখে যা নাচ’ ছড়াটির ছড়াকার সুফিয়া কামাল।
২. খোকন সোনাকে কী দেখার জন্য ডাকা হচ্ছে?
উত্তর: খোকন সোনাকে নাচ দেখার জন্য ডাকা হচ্ছে।
৩. কে নাচ দেখবে?
উত্তর: খোকন সোনা নাচ দেখবে।
৪. কে কলকলায়?
উত্তর: খোকন সোনা কলকলায়।
৫. খোকন সোনাকে কে নাচ দেখার জন্য ডাকে?
উত্তর: ইলিশ মাছ খোকন সোনাকে নাচ দেখার জন্য ডাকে।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
শূন্যস্থান পূরণ করো:
ক. গাঙের —— ছলছলায়।
খ. খোকন সোনা ——-।
গ. গাঙের ——- মাছ।
ঘ. আয় দেখে যা ——-।
ঙ. গাঙের পানি ——- করে।
চ. ——- পানি ছলছলায়।
ছ. খোকন সোনা ——- করে।
জ. ——- সোনা কলকলায়।
ঝ. ——- দেখে যা নাচ।
ঞ. বলে ডেকে, খোকন ——-।
উত্তর:
ক. গাঙের পানি ছলছলায়।
খ. খোকন সোনা কলকলায়।
গ. গাঙের ইলিশ মাছ।
ঘ. আয় দেখে যা নাচ।
ঙ. গাঙের পানি ছলছল করে।
চ. গাঙের পানি ছলছলায়।
ছ. খোকন সোনা কলকল করে।
জ. খোকন সোনা কলকলায়।
ঝ. আয় দেখে যা নাচ।
ঞ. বলে ডেকে, খোকন মণি।
মিলকরণ:
| বাম | ডান |
| ক. গাঙের পানি খ. খোকন সোনা গ. গাঙের ইলিশ ঘ. বলে ডেকে ঙ. আয় দেখে যা |
মাছ খোকন মণি নাচ কলকলায় ছলছলায় |
উত্তর:
ক. গাঙের পানি ছলছলায়।
খ. খোকন সোনা কলকলায়।
গ. গাঙের ইলিশ মাছ।
ঘ. বলে ডেকে খোকন মণি।
ঙ. আয় দেখে যা নাচ।
Codehorse Learn Free