দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৪ ডালিমকুমার ও কঙ্কাবতী প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৪ ডালিমকুমার ও কঙ্কাবতী প্রশ্ন উত্তর: ডালিমকুমার ও কঙ্কাবতী একটি রূপকথার গল্প। গল্পের রাজপুত্র ডালিমকুমার রাক্ষসপুরীতে গিয়ে বন্দি রাজকন্যা কঙ্কাবতীকে উদ্ধার করে। এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বিপদগ্রস্তকে সাহায্য করার শিক্ষা লাভ করবে। এই গল্পে ভালোর জয় ও মন্দের পরাজয় দেখানো হয়েছে। এ থেকে শিক্ষার্থীরা ভালো কাজে উৎসাহী হবে।

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৪ ডালিমকুমার ও কঙ্কাবতী প্রশ্ন উত্তর:

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. রাজপুত্রের নাম কী?
ক. উত্তমকুমার
খ. ডালিমকুমার√
গ. প্রবোধকুমার
ঘ. রাজকুমার

২. রাজপুত্রের আছে একটি-
ক. পঙ্খিরাজ ঘোড়া√
খ. কালো গাই
গ. সাদা বিড়াল
ঘ. পোষা কুকুর

৩. রাজপুত্র কীসে চড়ে দেশ-বিদেশ ঘোরে?
ক. গাড়ি
খ. বিমান
গ. স্টিমার
ঘ. ঘোড়া√

৪. ক্লান্ত রাজপুত্র কোথায় ঘুমিয়ে পড়ে?
ক. জমির আইলে
খ. পুকুর পাড়ে
গ. গাছের ছায়ায়√
ঘ. বারান্দায়

৫. ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি কোথায় থাকে?
ক. খাটের তলায়
খ. গাছে√
গ. পুকুরে
ঘ. পাহাড়ে

৬. ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি কী করছিল?
ক. ঝগড়া
খ. মারামারি
গ. দোষারোপ
ঘ. কথা বলছিল√

এককথায় উত্তর দাও:

১. রাজপুত্রের নাম কী?
উত্তর: ডালিমকুমার।

২. রাজপুত্রের কী আছে?
উত্তর: পঙ্খিরাজ ঘোড়া।

৩. রাজপুত্র ঘোড়ায় চড়ে কী করে?
উত্তর: দেশ-বিদেশ ঘোরে।

৪. রাজপুত্র ঘুরতে ঘুরতে কোথায় চলে আসে?
উত্তর: অচিনপুরে।

৫. রাজপুত্র কোথায় ঘুমিয়ে পড়ে?
উত্তর: একটি গাছের ছায়ায়।

৬. কাদের কথা শুনে ডালিমকুমারের ঘুম ভাঙে?
উত্তর: ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমির।

৭. রাজকন্যার নাম কী?
উত্তর: কঙ্কাবতী।

৮. রাজকন্যা কঙ্কাবতী কোথায় বন্দি?
উত্তর: রাক্ষসপুরীতে।

৯. রাক্ষসপুরী কোথায় অবস্থিত?
উত্তর: সাত সাগর তেরো নদীর ওপারে।

১০. রাক্ষসপুরীতে যাওয়ার জন্য কয়টি সাগর পাড়ি দিতে হয়?
উত্তর: সাতটি সাগর।

১১. রাক্ষসপুরীতে যাওয়ার জন্য কয়টি নদী পার হতে হয়?
উত্তর: তেরোটি নদী।

১২. ডালিমকুমার সাত সাগর তেরো নদী পার হয়ে কোথায় পৌঁছায়?
উত্তর: রাক্ষসপুরীতে।

১৩. রাজকন্যা কঙ্কাবতী কীসের উপর ঘুমিয়ে আছে?
উত্তর: সোনার পালঙ্কে।

১৪. রাক্ষসপুরীর পালঙ্ক কী দিয়ে তৈরি?
উত্তর: সোনা দিয়ে।

১৫. কার ঘুম কিছুতেই ভাঙে না?
উত্তর: কঙ্কাবতীর।

শূন্যস্থান পূরণ করো।

১. —– নাম ডালিমকুমার।
২. তার আছে এক —– ঘোড়া।
৩. ঘোড়ায় চড়ে —– দেশ-বিদেশ ঘোরে।
৪. রাজপুত্র ঘুরতে ঘুরতে চলে এলো ——।
৫. —— রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে।
৬. রাজপুত্র একটা গাছের —— ঘুমিয়ে পড়ল।
৭. ওই গাছে থাকে —— আর ——-।
৮. তাদের কথা শুনে —— ঘুম ভেঙে গেল।
৯. রাজকন্যার নাম ——-।
১০. রাজকন্যা —— বন্দি।
১১. রাজকন্যা কঙ্কাবতী রাক্ষসপুরীতে ——-।

উত্তর:

১. রাজপুত্রের নাম ডালিমকুমার।
২. তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া।
৩. ঘোড়ায় চড়ে রাজপুত্র দেশ-বিদেশ ঘোরে।
৪. রাজপুত্র ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে।
৫. ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে।
৬. রাজপুত্র একটা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল।
৭. ওই গাছে থাকে ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি।
৮. তাদের কথা শুনে ডালিমকুমারের ঘুম ভেঙে গেল।
৯. রাজকন্যার নাম কঙ্কাবতী।
১০. রাজকন্যা রাক্ষসপুরীতে বন্দি।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

মিলকরণ

বাম ডান
১. ডালিমকুমার ও কঙ্কাবতী
২. রাক্ষসপুরীতে বন্দি
৩. পঙ্খিরাজ ঘোড়া
৪. সাত সাগর তেরো নদীর ওপার
৫. সোনার কাঠি ও রুপার কাঠি
৬. ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমি
৭. রূপার কৌটায় ভ্রমর
৮. রাক্ষসের মৃত্যু
১. রাক্ষসপুরীর অবস্থান
২. রাজকন্যা কঙ্কাবতীর ঘুম
৩. মানুষের মতো কথা কলা পাখি
৪. রাক্ষসের প্রাণ
৫. অত্যাচারীর পতন
৬. ডালিমকুমারের প্রিয় ঘোড়া
৭. রাজকন্যা কঙ্কাবতী
৮. রূপকথার গল্প

উত্তর:

১. ডালিমকুমার ও কঙ্কাবতী রূপকথার গল্প।
২. রাজপুরীতে বন্দি রাজকন্যা কঙ্কাবতী।
৩. পঙ্খিরাজ ঘোড়া ডালিমকুমারের প্রিয় ঘোড়া।
৪. সাত সাগর তেরো নদীর ওপার রাক্ষসপুরীর অবস্থান।
৫. সোনার কাঠি ও রুপার কাঠি রাজকন্যা কঙ্কাবতীর ঘুম।
৬. ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমি মানুষের মতো কথা বলা পাখি।
৭. রূপার কৌটায় ভ্রমর রাক্ষসের প্রাণ।
৮. রাক্ষসের মৃত্যু অত্যাচারীর পতন।

সত্য/মিথ্যা নির্ণয় কর:

ক. রাজপুত্রের নাম ডালিমকুমার।
উত্তর: সত্য।
খ. ক্লান্ত রাজপুত্র পুকুর পাড়ে ঘুমিয়ে পড়ল।
উত্তর: মিথ্যা।
গ. পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজপুত্র শিকার করে।
উত্তর: মিথ্যা।
ঘ. রাজকন্যার নাম কঙ্কাবতী।
উত্তর: সত্য।
ঙ. রাক্ষসপুরী সাত সাগর-তেরো নদীর ওপারে।
উত্তর: সত্য।
চ. কঙ্কাবতী রূপার পালঙ্কে ঘুমিয়ে আছে।
উত্তর: মিথ্যা।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৩ আমার বাড়ি আমার কাজ প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৫ আবার পড়ি বর্ণমালা প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *