দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৩ আমার বাড়ি আমার কাজ প্রশ্ন উত্তর: আমার বাড়ি আমার কাজ পাঠে শিক্ষার্থীরা বাড়ির কাজে অংশ নেওয়া ও বাড়ির অন্য সদস্যদের কাজে সাহায্য করার শিক্ষা পাবে। তারা এ-ও শিখবে যে, এমন কিছু কাজ আছে, যেগুলো একা করার চেয়ে সবাই মিলে করলে সহজে ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়।
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৩ আমার বাড়ি আমার কাজ প্রশ্ন উত্তর:
পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান।
বলি
মা কী কী কাজের কথা বললেন?
উত্তর: মা যেসব কাজের কথা বললেন তা হলো-ঘর-বাড়ি পরিষ্কার করা ও কাপড় গোছানো।
তুলি কী কাজ করবে?
উত্তর: তুলি ঘর পরিষ্কার করবে ও কাপড় গোছাবে।
তপু কী কাজ করতে চাইল?
উত্তর: তপু বাবার সাথে বাজারে যেতে চাইল।
এ পাঠ থেকে আমরা কী শিখলাম?
উত্তর: এ পাঠ থেকে আমরা শিখলাম- ‘বাড়ির কাজ সকলে মিলেমিশে করা উচিত’।
ঠিকভাবে বলি
আমি ভাত খাই। খাও। খায়।
তুমি বই পড়ি। পড়ো/ পড়ে।
সে বল খেলি/ খেলো/ খেলে।
তুলি বাজারে যাই। যাও/ যায়।
বাবা কাজ করি/ করো/ করেন।
উত্তর:
আমি ভাত খাই।
তুমি বই পড়ো।
সে বল খেলে।
তুলি বাজারে যায়।
বাবা কাজ করেন।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. কে বাজারে যেতে চায়?
ক. তপু√
খ. তুলি
গ. মা
ঘ. দাদা
২. তপু কার সাথে কাজ করতে আগ্রহী?
ক. মা
খ. বাবা√
গ. তুলি
ঘ. মামা
৩. তপু কার সাথে বাজারে যাবে?
ক. মা
খ. বাবা√
গ. কাকা
ঘ. মামা
৪. মা কী গোছানোর কথা বললেন?
ক. কাপড়√
খ. দোকান
গ. আলমারি
ঘ. রান্নাঘর
৫. বাবা কোথায় যাওয়ার কথা বলেন?
ক. দোকানে
খ. বাজারে√
গ. মসজিদে
ঘ. অফিসে
৬. মা কী পরিষ্কার করার কথা বলেন?
ক. উঠোন
খ. বাগান
গ. ঘর-বাড়ি√
ঘ. বাসনকোসন
এককথায় উত্তর দাও:
১. তুলির ভাইয়ের নাম কী?
উত্তর: তপু।
২. মা কী পরিষ্কার করার কথা বলেন?
উত্তর: ঘর-বাড়ি।
৩. মা কী গোছানোর কথা বলেন?
উত্তর: কাপড়।
৪. বাবা কোথায় যাওয়ার কথা বলেন?
উত্তর: বাজারে।
৫. কে মায়ের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করে?
উত্তর: তুলি।
৬. তপু বাবার সাথে কোথায় যেতে চায়?
উত্তর: বাজারে।
৭. তপু কার সাথে কাজ করবে?
উত্তর: বাবার সাথে।
৮. কে ঘর গোছাতে চায়?
উত্তর: তুলি।
৯. সবাই মিলে কাজ করার কথা কে বললেন?
উত্তর: মা।
১০. কীভাবে কাজ করলে কাজ সহজ হয়?
উত্তর: মিলেমিশে কাজ করলে।
শূন্যস্থান পূরণ করো:
১. আজ অনেক —– করতে হবে।
২. ঘর- —– পরিষ্কার করতে হবে।
৩. —— গোছাতে হবে।
৪. —— যেতে হবে।
৫. আমিও ——- করব।
৬. আমি তাহলে ——- যাই।
৭. আমি ——- সাথে কাজ করব।
৮. সবাই মিলে —— করব।
৯. মিলেমিশে করলে —— সহজ হয়।
১০. ——- মিলে কাজ করব।
উত্তর:
১. আজ অনেক কাজ করতে হবে।
২. ঘর-বাড়ি পরিষ্কার করতে হবে।
৩. কাপড় গোছাতে হবে।
৪. বাজারে যেতে হবে।
৫. আমিও কাজ করব।
৬. আমি তাহলে বাজারে যাই।
৭. আমি মার সাথে কাজ করব।
৮. সবাই মিলে কাজ করব।
৯. মিলেমিশে করলে কাজ সহজ হয়।
১০. সবাই মিলে কাজ করব।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
মিলকরণ
| বাম | ডান |
| ১. মা সবাইকে বলেন ২. তপু কাজ করতে চায় ৩. বাবার সাথে বাজারে যেতে চায় ৪. ঘর পরিষ্কার করবে ৫. মিলেমিশে কাজ করলে |
১. বাবার সাথে ২. তপু ৩. অনেক কাজের কথা। ৪. কাজ সহজ হয় ৫. তুলি |
উত্তর:
১. মা সবাইকে বলেন অনেক কাজের কথা।
২. তপু কাজ করতে চায় বাবার সাথে।
৩. বাবার সাথে বাজারে যেতে চায় তপু।
৪. ঘর পরিষ্কার করবে তুলি।
৫. মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়।
সত্য/মিথ্যা নির্ণয় করো:
১. তপু বাজারে যেতে চাইল।
উত্তর: সত্য।
২. তপু মায়ের সাথে কাজ করতে চাইল।
উত্তর: মিথ্যা।
৩. তুলি ঘর পরিষ্কার করতে চাইল।
উত্তর: সত্য।
৪. তুলি বাজারে যেতে চাইল।
উত্তর: মিথ্যা।
৫. বাবা ঘর-বাড়ি পরিষ্কার করতে চাইলেন।
উত্তর: মিথ্যা।
৬. মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়।
উত্তর: সত্য।
ঠিকভাবে লিখি:
তপু বাজারে যায়। যাই।
আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই/ যায়।
আপনি এখানে বস/ বসুন।
একসাথে করলে কাজ সহজ হয়/ হই।
উত্তর:
তপু বাজারে যায়।
আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই।
আপনি এখানে বসুন।
একসাথে করলে কাজ সহজ হয়।
Codehorse Learn Free