দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২৪ নিজের মতো লিখি প্রশ্ন উত্তর: পাখি দেখতে আমার ভালো লাগে। পাখি আকাশে ওড়ে। ঘুড়িও আকাশে ওড়ে। পাখি সুন্দর। ঘুড়িও সুন্দর। আমি যদি পাখির মতো উড়তে পারতাম!
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২৪ নিজের মতো লিখি প্রশ্ন উত্তর:
পড়ি
নীল ঘুড়ি লাল ঘুড়ি
উড়ে যায় আকাশে।
উড়ে উড়ে দূরে যায়
কোথা পেলো পাখা সে।
পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান
শব্দ বসাই:
নীল ঘুড়ি উড়ে যায়।
উড়ে উড়ে দুরে——। (যায়/খায়)
প্রজাপতির রঙিন পাখা।
নানা রঙের ছবি——। (ডাকা/আঁকা)
নদীর বুকে নৌকা ভাসে।
আকাশ জুড়ে সূর্য——। (আসে/হাসে)
উত্তর:
নীল ঘুড়ি উড়ে যায়।
উড়ে উড়ে দূরে যায়।
প্রজাপতির রঙিন পাখা।
নানা রঙের ছবি আঁকা।
নদীর বুকে নৌকা ভাসে।
আকাশ জুড়ে সূর্য হাসে।
পড়ি:
পাখি দেখতে আমার ভালো লাগে। পাখি আকাশে ওড়ে। ঘুড়িও আকাশে ওড়ে। পাখি সুন্দর। ঘুড়িও সুন্দর। আমি যদি পাখির মতো উড়তে পারতাম!
নিজের মতো শব্দ বসিয়ে লিখি
বই পড়তে আমার ——-। বইয়ের ছবিগুলো ——। বাবা, আমাকে বই কিনে ——-। মা, এটা —— বই? আমি বইয়ের মতো ছবি ——–।
উত্তর:
বই পড়তে আমার ভালো লাগে। বইয়ের ছবিগুলো খুব সুন্দর। বাবা, আমাকে বই কিনে দেন। মা, এটা কী বই? আমি বইয়ের মতো ছবি আঁকতে চাই।
নিজের ভালো লাগার কথা লিখি।
উত্তর:
ফুল আমার খুব ভালো লাগে। তবে আমি গাছ থেকে ফুল ছেঁড়া মোটেও পছন্দ করি না। বাবা আমাদের বাড়ির সামনে আমার জন্য একটি ফুলের বাগান তৈরি করে দিয়েছেন। বাবা ও বড়ো ভাইয়া আমার জন্য বিভিন্ন ফুলের চারা সংগ্রহ করেন। আমি অত্যন্ত যত্নের সাথে চারাগুলো লাগাই, নিয়মিত পানি দেই। আম্মুও সময় পেলে আমাকে সাহায্য করেন। আমার প্রতিদিনের অবসর সময়ে আমি ফুলগাছের যত্ন করি। আমি ফুলেদের সাথে কথা বলি। আমার মনে হয় যেন আমার কথা শুনে ফুলের গাছগুলো মাথা দুলিয়ে হাসছে আর নাচছে।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. আকাশে কী উড়ে যায়?
ক. পাখি
খ. ঘুড়ি√
গ. পতাকা
ঘ. পাতা
২. ঘুড়ি কোথায় উড়ে যায়?
ক. আকাশে√
খ. বাতাসে
গ. নদীতে
ঘ. সাগরে
৩. ঘুড়ি উড়ে উড়ে কোন দিকে যায়?
ক. কাছে
খ. বনে
গ. গাছে
ঘ. দূরে√
৪. ঘুড়ি কী করে?
ক. উড়ে যায়√
খ. দোল খায়
গ. ভেসে বেড়ায়
ঘ. হেঁটে বেড়ায়
৫. পাখি দেখতে কেমন লাগে?
ক. খারাপ
খ. ভালো√
গ. বিরক্ত
ঘ. মন্দ
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
এককথায় উত্তর দাও:
১. ঘুড়ির রঙ কী?
উত্তর: নীল ও লাল।
২. ঘুড়ি কোথায় উড়ে যায়?
উত্তর: আকাশে।
৩. ঘুড়ি কী পেয়েছে?
উত্তর: পাখা।
৪. আকাশ পানে কী উড়ে যায়?
উত্তর: লাল-নীল ঘুড়ি।
৫. ঘুড়ির মতো আর কী আকাশে ওড়ে?
উত্তর: পাখি।
৬. পাখি দেখতে কেমন?
উত্তর: সুন্দর।
শূন্যস্থান পূরণ কর:
১. নীল ঘুড়ি —— ঘুড়ি
২. উড়ে যায় ——।
৩. উড়ে উড়ে ——- যায়।
৪. কোথা পেলো ——- সে।
৫. পাখি ——- ওড়ে।
৬. আমি যদি ——- মতো উড়তে পারতাম।
উত্তর:
১. নীল ঘুড়ি লাল ঘুড়ি
২. উড়ে যায় আকাশে।
৩. উড়ে উড়ে দূরে যায়।
৪. কোথা পেলো পাখা সে।
৫. পাখি আকাশে ওড়ে।
৬. আমি যদি পাখির মতো উড়তে পারতাম।
Codehorse Learn Free