দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
২য় শ্রেণি বাংলা

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২ স্কুলে কেমন লাগছে প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২ স্কুলে কেমন লাগছে প্রশ্ন উত্তর: নতুন ক্লাসে উঠলে সবারই ভালো লাগে। কারণ এখানে পুরনো বন্ধুর সাথে নতুন বন্ধুও পাওয়া যায়। আলোচ্য পাঠে শিক্ষার্থীরা নিজেদের পরিচয় দিয়ে স্কুলে তাদের কেমন লাগছে এবং তারা কে, কী করতে পছন্দ করে। তা বলছে। এই পাঠটি পড়ে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশের বিষয়টি জানতে পারবে।

দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ২ স্কুলে কেমন লাগছে প্রশ্ন উত্তর:

পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান

বলি

তুমি কী কী করতে পছন্দ করো?
উত্তর: আমি বই পড়তে ও খেলাধুলা করতে পছন্দ করি।

তোমার বন্ধুরা কে কী করতে পছন্দ করে?
উত্তর: মিতু গান গাইতে পছন্দ করে।
রাজু ছবি আঁকতে পছন্দ করে।
তিথি খেলতে পছন্দ করে।
ঝিমিত বই পড়তে পছন্দ করে।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. কে গান গাইতে পছন্দ করে?
ক. মিতু√
খ. রাজু
গ. তিথি
ঘ. ঝিমিত

২. তিথি কী করতে পছন্দ করে?
ক. গান গাইতে
খ. খেলাধুলা√
গ. ছবি আঁকা
ঘ. বই পড়া

৩. ঝিমিত কীসের ছবি আঁকবে?
ক. নদীর
খ. আকাশের
গ. পাহাড়ের√
ঘ. পাখির

৪. রাজু কী করবে?
ক. গান গাইবে
খ. ছবি আঁকবে
গ. অভিনয় করবে
ঘ. ছড়া বলবে√

৫. কে ঘণ্টা পড়ার খবর দিল?
ক. তিথি
খ. রাজু
গ. ঝিমিত
ঘ. মিতু√

৬. মিতু কী গান গাইবে?
ক. রবীন্দ্রসংগীত
খ. নজরুলসংগীত
গ. পল্লিগীতি
ঘ. দেশের গান√

এককথায় উত্তর দাও:

১. ছুটি শেষে স্কুলে এসে কেমন লাগে?
উত্তর: অনেক খুশি সাগে।

২. মিতু কী করতে পছন্দ করে?
উত্তর: গান গাইতে।

৩. রাজু কী করতে ভালোবাসে?
উত্তর: ছবি আঁকতে।

৪. তিথি কী করতে পছন্দ করে?
উত্তর: খেলাধুলা করতে।

৫. ঝিমিত কী করতে ভালোবাসে?
উত্তর: বই পড়তে।

৬. কে প্রথমে নিজের পরিচয় দেয়?
উত্তর: তিথি।

৭. তিথি প্রথমে কার পরিচয় জানতে চায়?
উত্তর: ঝিমিতের।

৮. তিথি তার কোন বন্ধুর নাম বলে পরিচয় করিয়ে দেয়?
উত্তর: মিতুর।

৯. কে ভালো গান গায়?
উত্তর: মিতু।

১০. মিতু বন্ধুদের কোন খবর দেয়?
উত্তর: স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হওয়ার খবর।

১১. স্কুলে কীসের প্রতিযোগিতা হবে?
উত্তর: খেলাধুলা, গান গাওয়া ও ছবি আঁকার।

১২. কে সবাইকে স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হওয়ার খবর দেয়?
উত্তর: মিতু।

📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now

শূন্যস্থান পূরণ করো:

১. —— ভালো গান গায়।
২. মিতু —— পছন্দ করে।
৩. তিথি —— পছন্দ করে।
৪. ঝিমিত —— ভালোবাসে।
৫. স্কুলে —— প্রতিযোগিতা হবে।
৬. ঝিমিত ——- ছবি আঁকবে।
৭. রাজু —— বলবে।
৮. —— আর ——- আঁকার প্রতিযোগিতাও হবে।
৯. মিতু একটা ——- গান গাইবে।
১০. তিথি ——- অংশ নেবে।

উত্তর:

১. মিতু ভালো গান গায়।
২. মিতু গান গাইতে পছন্দ করে।
৩. তিথি খেলতে পছন্দ করে।
৪. ঝিমিত পড়তে ভালোবাসে।
৫. স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে।
৬. ঝিমিত পাহাড়ের ছবি আঁকবে!
৭. রাজু ছড়া বলবে।
৮. গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে।
৯. মিতু একটা দেশের গান গাইবে।
১০. তিথি দড়ি লাফে অংশ নেবে।

মিলকরণ

বাম ডান
১. স্কুলে প্রতিযোগিতা হবে
২. ঝিমিত ছবি আঁকবে
৩. রাজু প্রতিযোগিতায়
৪. মিতু প্রতিযোগিতায়
৫. দড়ি লাফ দেবে
৬. তিথি পছন্দ করে
৭. ভালো গান গায়
১. ছড়া বলবে
২. তিথি
৩. খেলাধুলা করতে
৪. মিতু
৫. খেলাধুলা, গান ও ছবি আঁকার
৬. দেশের গান গাইবে
৭. পাহাড়ের

উত্তর:

১. স্কুলে প্রতিযোগিতা হবে খেলাধুলা, গান ও ছবি আঁকার।
২. ঝিমিত ছবি আঁকবে পাহাড়ের।
৩. রাজু প্রতিযোগিতায় ছড়া বলবে।
৪. মিতু প্রতিযোগিতায় দেশের গান গাইবে।
৫. দড়ি লাফ দেবে তিথি।
৬. তিথি পছন্দ করে খেলাধুলা করতে।
৭. ভালো গান গায় মিতু।

সত্য/মিথ্যা নির্ণয় করো:

১. রাজু প্রথমে নিজের পরিচয় দেয়।
উত্তর: মিথ্যা।
২. তিথি গান গাইতে পছন্দ করে।
উত্তর: মিথ্যা।
৩. রাজু ছবি আঁকতে ভালোবাসে।
উত্তর: সত্য।
৪. তিথি বই পড়তে পছন্দ করে।
উত্তর: মিথ্যা।
৫. ঝিমিত বই পড়তে ভালোবাসে।
উত্তর: সত্য।

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১ আমার পরিচয় প্রশ্ন উত্তর

See More: দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ৩ আমার বাড়ি আমার কাজ প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর

দ্বিতীয় শ্রেণির বাংলা বাক্য নিয়ে খেলা প্রশ্ন উত্তর: ঝিমিত, মিলি ও রাফি একটি খেলা খেলবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *