দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৯ প্রজাপতি প্রশ্ন উত্তর: এই পাঠে কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি’ কবিতাটি সংযোজিত হয়েছে। এই কবিতায় কবি বর্ণিল পাখাযুক্ত প্রজাপতির বন্ধু হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তিনি প্রজাপতির কাছ থেকে রঙিন পাখা নিয়ে ফুলে ফুলে মধু খেয়ে বেড়াতে চেয়েছেন। এভাবে কবির এই চাওয়ার মাধ্যমে শিশুমনের সুপ্ত বাসনার প্রতিফলন ঘটানো হয়েছে আলোচ্য কবিতায়।
দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ ১৯ প্রজাপতি প্রশ্ন উত্তর:
পাঠ্যবইয়ের অনুশীলনীর সমাধান
শব্দ শিখি
পাখা : ডানা।
সোনালি : সোনার মতো রং।
পরাগ : ফুলের রেণু।
ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই।
| ১. রুমি —– লাল জামা পরেছে। ২. ফুলে ফুলে —– উড়ছে। ৩. —— কত রঙের ফুল ফুটেছে। |
বনে প্রজাপতি টুকটুকে |
উত্তর:
১. রুমি টুকটুকে লাল জামা পরেছে।
২. ফুলে ফুলে প্রজাপতি উড়ছে।
৩. বনে কত রঙের ফুল ফুটেছে।
দাগ টেনে মিল করি
| টুকটুকে টুলটুলে রঙিন |
পাখা লাল বন-ফুল |
উত্তর:
টুকটুকে – লাল
টুলটুলে – বন-ফুল
রঙিন – পাখা
বলি ও লিখি
১. প্রজাপতির পাখা কেমন?
উত্তর : প্রজাপতির পাখা রঙিন।
২. প্রজাপতি কোথা থেকে মধু খায়?
উত্তর : প্রজাপতি বনফুল থেকে মধু খায়।
৩. কবি প্রজাপতির কাছ থেকে কী কী চেয়েছেন?
উত্তর : কবি প্রজাপতির কাছ থেকে মধু ও সোনালি-রুপালি পরাগ-মাখা পাখা চেয়েছেন।
মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি
আঁকাবাঁকা ফাঁকা ফাঁকা
ফুলে ফুলে ——–
বনে বনে ——–
হেসে হেসে ——-
উত্তর:
আঁকাবাঁকা ফাঁকা ফাঁকা
ফুলে ফুলে কূলে কূলে
বনে বনে মনে মনে
হেসে হেসে ভেসে ভেসে
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. ‘প্রজাপতি’ কবিতাটির কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম√
গ. শামসুর রাহমান
ঘ. আল মাহমুদ
২. কবি কার কাছে রঙিন পাখা চেয়েছেন?
ক. প্রজাপতি√
খ. ফড়িং
গ. দোয়েল
ঘ. মাছরাঙা
৩. প্রজাপতির পাখা কেমন?
ক. সাদা
খ. কালো
গ. ধূসর
ঘ. রঙিন√
৪. কবি প্রজাপতির কাছে কী চেয়েছেন?’
ক. ফুল
খ. ফল
গ. মধু√
ঘ. লতাপাতা
৫. প্রজাপতির পাখায় কী থাকে?
ক. পরাগ√
খ. কাঁটা
গ. আঁশ
ঘ. আঠা
৬. কবি প্রজাপতিকে কী বলে সম্বোধন করেছেন?
ক. ভাই√
খ. আপা
গ. স্যার
ঘ. ম্যাডাম
৭. প্রজাপতি কী খায়?
ক. মধু√
খ. পানি
গ. পরাগ
ঘ. ফুল
৮. কবি প্রজাপতির কী হতে চেয়েছেন?
ক. ভাই
খ. বন্ধু√
গ. সখা
ঘ. প্রেমিক
৯. ‘পরাগ’ মানে কী?
ক. ফুলের মধু
খ. রঙিন পাখা
গ. ফুলের রেণু√
ঘ. বনফুল
১০. প্রজাপতি কেমন ফুলের মধু খায়?
ক. সোনালি
খ. রুপালি
গ. পরাগ-মাখা
ঘ. টুলটুলে√
এককথায় উত্তর দাও:
১. ‘প্রজাপতি’ কবিতাটি কার লেখা?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
২. প্রজাপতির পাখা কী রঙের?
উত্তর: টুকটুকে লাল-নীল।
৩. প্রজাপতির পাখার লাল-নীল রঙ দেখতে কেমন?
উত্তর: ঝিলি-মিলি আঁকাবাঁকা।
৪. প্রজাপতি বনফুল থেকে কী খায়?
উত্তর: মধু।
৫. কবি প্রজাপতির কী হতে চেয়েছেন?
উত্তর: বন্ধু।
৬. কবি প্রজাপতির বন্ধু হয়ে কী চেয়েছেন?
উত্তর: মধু ও পাখা।
৭. প্রজাপতির পাখা কী দিয়ে মাখা?
উত্তর: পরাগ।
৮. প্রজাপতির পাখায় মাখানো পরাগের রঙ কেমন?
উত্তর: সোনালি-রুপালি।
৯. কবি প্রজাপতির কাছে কী জানতে চেয়েছেন?
উত্তর: এমন রঙিন পাখা কোথায় পেয়েছে।
১০. প্রজাপতি কেমন ফুলের মধু খায়?
উত্তর: টুলটুলে বনফুলের।
১১. ‘টুলটুলে’ মানে কী?
উত্তর: এত নরম যে, স্পর্শ করা মাত্র টোল খায়।
১২. ‘সোনার মতো রং’- এককথায় কী হয়?
উত্তর: সোনালি।
১৩. ‘রুপার মতো চকচকে’- এককথায় কী বলা হয়?
উত্তর: রুপালি।
১৪. ফুলের রেণুকে কী বলা হয়?
উত্তর: পরাগ।
১৫. কাজী নজরুল ইসলাম কার কাছে রঙিন পাখা চেয়েছেন?
উত্তর: প্রজাপতির কাছে।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
শূন্যস্থান পূরণ কর:
১. কোথায় পেলে —– এমন রঙিন পাখা।
২. তুমি —— বন-ফুলে মধু খাও।
৩. তুমি টুলটুলে বন-ফুলে —— খাও।
৪. মোর —— হয়ে সেই মধু দাও।
৫. মোর বন্ধু হয়ে সেই ——- দাও।
৬. দাও পাখা দাও সোনালি রুপালি —— মাখা।
উত্তর:
১. কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।
২. তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও।
৩. তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও।
৪. মোর বন্ধু হয়ে সেই মধু দাও।
৫. মোর বন্ধু হয়ে সেই মধু দাও।
৬. দাও পাখা দাও সোনালি রুপালি পরাগ মাখা।
শব্দ ও অর্থ লিখ।
টুকটুকে : সুন্দর; গাঢ়।
ঝিলি-মিলি : জ্বলজ্বলে; ঝকঝকে; চমকদার; ঝলমলে।
টুলটুলে : তুলতুল; এত নরম যে স্পর্শ করা মাত্র টোল খায়।
Codehorse Learn Free